somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জীবন যেখানে যেমন-1

০৯ ই জানুয়ারি, ২০০৭ ভোর ৬:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অনেক দিন আগের কথা। আমি তখন ভার্সিটিতে পড়ি ।ভার্সিটির মোটামুটি শেষের দিকের স্টুডেন্ট। গ্রীষ্মের ছুটি শেষে হলে ফিরছি। ষ্টেশনে নেমে তেমন একটা রিকসার দেখা নেই। কোন রকমে একটা রিকসা পেলাম কিন্ত সে কোন মতেই ভার্সিটি এলাকাতে যাবে না। অনেক কষ্টে রাজি করালাম কিন্ত শর্ত একটাই ভার্সিটি এলাকার আশে পাশে রিকসা পাওয়া মাত্র তার রিকসা ছেড়ে দিয়ে অন্য রিকসাতে যেতে হবে। আমি তাতেই রাজি। কিন্ত মনের মধ্যে একটা প্রশ্ন থেকে গেল ভার্সিটি এলাকাতে তার না যাবার কারন কি? জিঞ্জাসা করেও কোন উত্তর পাওয়া গেল না। তবে এতটুকু বলল "আপনার সাথে আবার কখনো দেখা হলে বলব"।

আমি এবার ছেলেটির মুখের দিকে তাকাই। ছেেিলটির মুখে পরিশ্রমের প্রচন্ড ছাপ ফুটে উঠেছে। তার আজকের মত বিশ্রাম চাই এই মুহুর্তে কোন কিছুতেই তার মন নেই। কোথাও যাবার প্রচন্ড তাড়া। আমি ভার্সিটির কাছাকাছি তার রিকসা থেকে নেমে যাই। যাবার সময় আমার হলের ঠিকানাটা নিয়ে গেল।

বেশ কিছুদিন পরে হলের গেটে সেই রিকসাওলা ছেলেটির সাথে দেখা। চেনা যাচ্ছিল না। বেশ ভুষায় বেশ পরিবর্তন । আমার দিকে চোখ পড়তেই এগিয়ে এল। কেমন আছে জিঞ্জেস করাতে বলল গরীবের যে ভাবে দিন যায় সেটাই ভাল। আমি কিছুটা থেমে জিজ্ঞেস করি রিকসা কই ? উত্তরে বলল, " আমি তো আপা ভার্সিটি এলাকাতে রিকসা চালাইনা"। আমার মনে পড়ে যাওয়াতে হঁ্যা বললাম ।

খুব সংক্ষেপে সে যা বলল সেটা এ রকম দুখীনি মায়ের একমাত্র ছেলে। কারও কাছে হাত পাততে খুব সংকোচ লাগে তাই নিজের শ্রম বেচে অর্জিত অর্থে পড়াশুনা করছে। শুধু তাই নয় সে এই ভার্সিটিরই ছাত্র। বন্ধু বান্ধব রা ঘৃনা করতে পারে বলে সে এ এলাকাতে রিকসা চালায় না। ছুটিতে সবাই যখন যে যার বাড়িতে গেছে সে সে সময়ে রিকসা চালিয়ে অর্থ উপার্জন করেছে।

আমি বললাম তুমি তো টিউশনিও করতে পার । উত্তরে বলল আমি তো সবে ফার্ষ্ট ইয়ারের পড়ি তাছাড়া টিউশনি যোগার করার চেষ্টা করেও পাই নাই।

পরের ঘটনা খুব সংক্ষিপ্ত, বন্ধু বান্ধবদের চেষ্টাতে দুটা টিউশনি আর কোচিংয়ে ক্লাস নেবার ব্যবস্থা করে দিয়েছিলাম। তার পর আর তেমন দেখা হয়নি। পরে খোজ নিয়ে জেনেছি শুধু হলে সিট পাবার জন্য সে পুরো দস্তর জামায়ত শিবিরে যোগ দিয়েছে।

আমি কোন ছাত্র সঙগঠন করি না কিন্ত শুধৃ মাত্র এই ছাত্র সংঠনে যাবার জন্য আমি আর কখনো খোজ নেই নি।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

×