somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হায়রে. রেজিষ্ট্রেশন কার্ড। :( :P

০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সকাল থেকে ভালই বৃষ্টি হচ্ছে. একেবারে বলা যায় মুসলধারে. বাড়ি থেকে রংপুরে যাওয়ার কথা; রংপুর কারমাইকেল কলেজ. উদ্দেশ্য হল আপুর মাষ্টারস পরীক্ষার এ্যাডমিড কার্ড নিয়ে আসতে.
রংপুরে পৌছে আবার বৃষ্টি শুরু হল. বাস থেকে নেমে অটো করে লালবাগে পৌছালাম; এবার প্যান্ট-টাকে মুড়িয়ে হাতে ছাতা নিয়ে হেটে হেটে কলেজের দিকে রওনা দিলাম. আপু উদ্ভিদ বিজ্ঞানে মাষ্টারস দিচ্ছে. উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সামনে এসে দেখি এ্যাডমিড কার্ড তোলার জন্য মানুষের হিড়িক পড়ছে. অফিসের এক কেরানি ভাইকে জিজ্ঞাসা করলাম
- ভাই এখানে কি এ্যাডমিড কার্ড দিচ্ছে?
- হ্যাঁ.
- মাষ্টারস পরীক্ষার দিচ্ছেন, না কি প্রিভিয়াস পরীক্ষার দিচ্ছেন?
- দুটোই একসাথে দিচ্ছি.
- ওহ, ভাইয়া এ্যাডমিড কার্ড তুলতে কি কি লাগছে?
- রেজিষ্ট্রেশন কার্ড আর ৪৭০ টাকা.
- ৪৭০ টাকা কেন?
- ২০ টাকা এ্যাডমিড কার্ড দেওয়ার জন্য আর ৪৫০ টাকা ব্যবহারিক পরীক্ষার জন্য.
- কিন্তু আমি তো যানি এ্যাডমিড কার্ড তুলতে রেজিষ্ট্রেশন কার্ড আর ২০ টাকা লাগবে আর আপুও তো আমাকে তাই বলল.
- না ভাই, রেজিষ্ট্রেশন কার্ড আর ৪৭০ টাকাই লাগবে. কেন আপনার আপুকে অফিস থেকে ফোন করে যানায় নি?
- নাহ তো; ফোন করে নাই তো.
- সব ছাত্র/ছাত্রীদের ফোন করে জানিয়ে দেওয়া হয়েছে, এ্যাডমিড কার্ড তুলতে রেজিষ্ট্রেশন কার্ড আর ৪৭০ টাকা লাগবে.
- ওহ আচ্ছা.
এই বলে আমি লাইন থেকে বেরিয়ে পরলাম. পকেট থেকে মানিব্যাগ বের করে সব টাকা গুলো গুনে দেখি সবমিলে ৪৫০ টাকা হয়. এ্যাডমিড কার্ড তুলতে আরো ২০ টাকার প্রয়োজন কিন্তু আমার পকেট জুরে আর কেথাও ১-টা টাকাও নেই. ২০ টাকার সহানুভুতির জন্য চোখ বুলিয়ে চারদিক পরিচিত লোকের খোজ করছিলাম মনে মনে; কাউকে পেলাম না.
আমার ফোনের বিকাশে কিছু টাকা রাখা আছে, কিন্তু এই বৃষ্টিতে ভিজে আবার কলেজ গেটের সামনে গিয়ে বিকাশ থেকে ক্যাশ আউট করে নিয়ে আসা অনেক কষ্ঠের ব্যাপার আর অনেক ঝামেলার কাজ. কি আর করার, কিছুই করার নেই ভিজে গিয়ে ৩০০ টাকা ক্যাশ আউট করে নিয়ে এসে আবারও লাইনের সামনে দাড়ালাম. ভাবলাম রেজিষ্ট্রেশন কার্ড আর টাকা-টা হাতে বের করে রাখি. রেজিষ্ট্রেশন কার্ড খুলেতই দেখি বিভাগের নাম প্রাণিবিদ্যা বিভাগ লিখা আছে. তখন বুঝলাম আর মাথায় আসলো আপুর তো উদ্ভিদ বিজ্ঞান বিভাগ না; ওর তো প্রাণিবিদ্যা বিভাগ. আবার লাইন থেকে বের হয়ে প্রাণিবিদ্যা বিভাগ, দ্বিতীয় তলায় আসলাম. আবার অফিসের এক কেরানি ভাইকে জিজ্ঞাসা করলাম
- ভাই আপনি কি এ্যাডমিড কার্ড দিচ্ছেন?
- হ্যাঁ.
- ভাইয়া, এ্যাডমিড কার্ড তুলতে কি কি লাগছে?
- রেজিষ্ট্রেশন কার্ড আর ২০ টাকা.
- ওহহহহ (র্দীঘ নিঃশ্বাস ফেলে), আমাকে একটা দেন ভাই. এই যে রেজিষ্ট্রশন কার্ড আর ২০ টাকা নেন.
সর্বশেষ এডিট : ০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:৩০
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সত্যকে স্বীকার করার সাহস কি আমাদের হারিয়ে যাচ্ছে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৪৩

সত্যকে স্বীকার করার সাহস কি আমাদের হারিয়ে যাচ্ছে?

আমাদের দেশে এখন অদ্ভুত এক রাজনৈতিক সংস্কৃতি তৈরি হয়েছে। আপনি কোনো দলের সমালোচনা করলে- আপনি সেই দলের শত্রু।
আপনি কোনো দলের একটি ভালো... ...বাকিটুকু পড়ুন

পুলিশ বদলাবেন, নাকি পুলিশ সংস্কার করবেন?

লিখেছেন জুল ভার্ন, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫৮

পুলিশ বদলাবেন, নাকি পুলিশ সংস্কার করবেন?

ফ্যাসিস্ট আমলে পুলিশকে দলীয় ক্যাডার বাহিনীতে পরিণত করা হয়েছিল- এ অভিযোগ শুধু রাজনৈতিক নয়, দীর্ঘদিনের অভিজ্ঞতার অংশ।
জুলাইয়ের পর- সেই পুলিশ কি সত্যিই বদলেছে, নাকি শুধু... ...বাকিটুকু পড়ুন

২৮ বছর পর ঋণের খোঁজে সন্তান বনাম হাজার কোটি টাকার খেলাপি: আমাদের ব্যাংকিং ও শেয়ারবাজারের ট্র্যাজেডি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৫৯

সংবাদের পাতার দুটি বিপরীতমুখী ছবি সাম্প্রতিক সময়ে আমাদের চরম এক সামাজিক ও অর্থনৈতিক বৈপরীত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়।

একদিকে আমরা দেখি, ২৮ বছর আগে বাবার নেওয়া মাত্র ১০ হাজার টাকার দাদন... ...বাকিটুকু পড়ুন

এই ধরণের মানুষগুলোই বি,এন,পি-কে আবারও ডোবাবে!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:০১



পড়ালেখার পিছনে টাকা খরচ করা 'টাকা পাচার'?
যারা বিদেশে পড়ালেখা করতে যান, তাঁরা কি দেশের টাকা লুট করে নিয়ে যান, নাকি নিজের বাপের টাকায় পড়ালেখা করেন?

পড়ালেখার... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম কি?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৩০



প্রায় বিশ কোটি মানুষের এক লক্ষ সাতচল্লিশ হাজার বর্গ কিলোমিটারের দেশ বাংলাদেশ। আর বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম মাত্র: - রেমিট্যান্স আর পণ্য রপ্তানি।

রেমিট্যান্স: সাধারণত কোনো ব্যক্তি যখন... ...বাকিটুকু পড়ুন

×