ক্যামেরুনের বনজঙ্গল আমার পদস্পর্শে ধন্য হয়েছে অনেকবার!
৩১ শে মে, ২০১৭ বিকাল ৪:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমি ঘুরতে পছন্দ করি। আমি মাঝে মাঝেই ঘুরে আসি তিব্বতের লাসা থেকে। চীনের পথ ধরে পুরো সিল্ক রুট চূষে ফেলি আসি। ঘুরে আসি আর্জেন্টিনার পাতাগোনিয়া প্রান্তর থেকে। ইস্তাম্বুলের হায়া সোফিয়ার প্রতিটি কক্ষ আমার চেনা। ক্যামেরুনের বনজঙ্গল আমার পদস্পর্শে ধন্য হয়েছে কতবার! কালাহারি আর সাহারার উষর মরুতে মরীচিকা দেখে কতবার বিভ্রান্ত হয়েছি তার হিসেব নেই।
এই যে বাংলাদেশে এভারেস্ট বিজয় নিয়ে এতো বিতর্ক অথচ কত আগেই আমি এভারেস্টের চূড়ায় বসে বিগফুট আর ইয়েতির সাথে বসে ইয়াকের দুধের চা খেয়ে এলাম। আজ ঘুরে এলাম লন্ডন থেকে। দাড়িয়ে ছিলাম লন্ডনের ওয়েস্টমিনস্টার এলাকার সংসদ ভবনের উত্তরাংশের ক্লক টাওয়ারে নিচে; যার নাম কিনা বিগ বেন। এলিজাবেথ টাওয়ারের দিকে তাকিয়ে অসাধারন ঘড়ি‘টিকে দেখছিলাম। ঘড়িতে সময় তখন ৯ টা। ঘুম ভাঙ্গার পর সত্যিই যখন নিজের ঘড়ির দিকে তাকিয়ে ছিলাম- সময় তখন সকাল দশ’টা বেজে বিশ মিনেট। আজও অফিস দু’ঘন্টা লেট।
বৃহস্পতিবার আর শুক্রবার রাতে না-হয় বিদেশে ঘুরতে যাবো আর বাকি পাচঁদিন দেশের মধ্যেই, দেশের মাটিতেই ঘুরতে হবে। তা-না-হলে রোজ রোজ অফিসে দেরি করে আসলে চাকরি’টা হারাতে হবে।
সর্বশেষ এডিট : ৩১ শে মে, ২০১৭ বিকাল ৪:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একটা ছোট নৌকা, পাল তুলে, পাড়ি দিচ্ছে -
অন্তহীন তারার রাস্তা পেরিয়ে।
পেরোচ্ছে গ্রহ, ধূমকেতু, ছুটন্ত আগুনের টুকরো,
দূরে কোথাও ধাক্কা লাগে, তারপর শব্দটা মিলিয়ে যায়।
ধীরে, খুব ধীরে এগোয় নৌকা;
তবু এগোয়।
নৌকায়...
...বাকিটুকু পড়ুন
তখন বেশ ঠান্ডা পড়ে গেছে। সেপ্টেম্বরের রাত।
বরফ পড়া শুরু হয়নি। মন্ট্রিয়লের রাস্তা জনাকীর্ণ। বাড়ি থেকে বের হলে কো-দ্যেনিশ রাস্তার শেষ প্রান্তে একটা লাইব্রেরি আছে। তার পরে...
...বাকিটুকু পড়ুন
ব্লগে ১০ বছর পার করে দিলাম। কত সময় কেটে গেছে এখানে, কত পরিচিত মুখ রয়ে গেছে এখানে। তবুও ভালোবাসার বন্ধন যেন শেষ না হয়।
যে কবিতাটা দিয়ে ব্লগিং শুরু করেছিলাম...
...বাকিটুকু পড়ুন
পাকিস্তান সৃষ্টির বছরখানেক আগে ১৯৪৬ সালে বোম্বে শহরের দুই নামকরা পার্সি ডাক্তার বুঝতে পেরেছিলেন যে ভারতের অন্যতম শীর্ষস্থানীয় রাজনীতিবিদ এবং আইনজীবী মোহাম্মদ আলী জিন্নাহর আয়ু আর বেশিদিন নেই। ডা....
...বাকিটুকু পড়ুনলিখেছেন
কলাবাগান১, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ রাত ৯:১১

লিখা টির ইতিহাস ভিত্তিক ইনফো এআই থেকে সংগৃহীত
আমরা সবাই জানি যে ১৯৭১ সনের ১৬ই ডিসেম্বর বিকেলে পাকিস্হান হানাদার বাহিনী আত্মসমর্পন করে মিত্রবাহিনীর কাছে। কিন্তু আমরা অনেকেই হয়তো জানি না,...
...বাকিটুকু পড়ুন