সিমা ও পারুল খুব সুন্দর নাম দুজনের। তাদের চোখে মূখে নিজের জীবনকে ঘিরে অনেক সুন্দর স্বপ্ন সবার মতই মানুষ হিসাবে বেঁচে থাকার বাসনা তাদের হৃদয়ে তাদের স্বপ্নে কিন্তু পাহাড়সম বাঁধা অবিচার অনাচার তাদের এ স্বপ্নকে লালন করতে দেয়না। বাইরে দেখতে খুব হাসিখুশি কিন্তু বাইরে থেকে এতটুকু বুঝার উপায় নেই তাদের অন্তরে সারাক্ষণ বেদনার স্রোত বয়ে চলেছে নিভৃতে নিজর্নে।


তাদের খুব বেশী চাওয়া পাওয়া বা আকাংখা নেই তাদের সাথে কথা বলে অনুভব করলাম। শুধুমাত্র মানুষের মর্যাদা নিয়ে বেঁচে থাকতে চায়। তাদের কিছু আক্ষেপমূলক কষ্টদায়ক উক্তি ১) আমরাও তোমাদের মত বাঁচতে চাই ২)ডাক্তার আমাদেরকে চিকিৎসা দিতে চাইনা আমরাও চিকিৎসা করাতে চাই ৩) রাস্তা দিয়ে হাটতে পারিনা কেমন দৃষ্টিতে তাকায় আমাদের নিবির্ঘ্নে হাটতে চাই। ৪) পড়ার সুযোগ চাি আমরাও শিক্ষিত হতে চাই ৫) আমাদেরকে চাঁদাবাজি বলে কিন্তু আমাদেরওতো ক্ষুধা আছে কাম কাজ পাইনা ভালবেসে কোন না কোন ভাবে বাচাঁর জন্য তো উপাজর্ন করতে হবে তাই কাজ করতে চাই।

সর্বশেষ এডিট : ০৪ ঠা নভেম্বর, ২০১৫ রাত ৮:৪১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




