ইলিয়াস কাঞ্চনের ফাটাকেষ্ট
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
ইলিয়াস কাঞ্চনের ফাটাকেষ্ট
শুরু হচ্ছে নতুন একটি ডিজিটাল পূর্ণদৈর্ঘ চলচ্চিত্র বাংলার ফাটাকেষ্ট। গাজীকালু সিনেমিডিয়া প্রযোজিত ছবিটি পরিচালনা করছেন সাজ্জাদুর রহমান বাদল।
ছবিটি প্রযোজনা করছেন যৌথভাবে এনআই পালোয়ান, হৃদয় এবং শাহীন। ছবির নাম ভূমিকায় অভিনয় করছেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। এছাড়া আরো অভিনয় করছেন প্রবীর মিত্র, নবাগত সিমি, এন আই পালোয়ান, ডিজিটাল শাহীন, এস ডি হৃদয়, কাবিলা, আমির সিরাজীসহ একঝাক নতুন তারকা ।
সিনেমার কাহিনী সম্পর্কে পরিচালক বলেন, কলকাতার ফাটাকেষ্ট ছবির আদলে এ ছবির কাহিনী নির্মিত হয়েছে। তবে তা অবশ্যই বাংলাদেশের আবহে।
কাহিনীতে দেখা যাবে, মাস্তান ফাটাকেষ্ট সমাজের গরীব দুঃখীদের বন্ধু। নানা কাহিনীর মধ্য দিয়ে একসময় সে একুশ দিনের জন্য স্বরাষ্ট্রমন্ত্রী নির্বাচিত হয়। এই সময়ের মধ্যে সেচেষ্টা করে সমাজের সাধারণ মানুষের অধিকারকে প্রতিষ্ঠা করতে এবং জঞ্জালমুক্ত দেশ গড়তে। আশা করছি ছবিটি দর্শকদের হৃদয় জয় করতে সক্ষম হবে।
ছবিতে অভিনয়সম্পর্কে ইলিয়াস কাঞ্চন বলেন, ফাটাকেষ্ট খুবই জনপ্রিয় একটি চরিত্র। মিঠুন চক্রবর্তী ছবির মূল চরিত্রে অভিনয় করেছিলেন। তার সেই জনপ্রিয়তাকে কতখানি ধরে রাখতে পারবো জানি না। তবে এর চরিত্রটা আমার খুবই প্রিয়। আমি চেষ্টা করবো সর্বাত্মকভাবে অভিনয় করতে।
গত রবিবার শান্তিনগরের একটি রেস্টুরেন্টে ছবিটির মহরত অনুষ্ঠিত হয়। মহরত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইলিয়াস কাঞ্চন, প্রবীর মিত্র, আমির সিরাজী, ছবির পরিচালক, প্রযোজকসহ গন্যমান্য ব্যাক্তিবর্গ।
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?
কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন
একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?
একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন
শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন
দেশটা কি আমার বাপের?

আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;

তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন
আমার শৈশবের ধর্মানুভূতি

শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।