ট্রেনে পাথরের আঘাতে নারী প্রকৌশলীর মৃত্যু
১১ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ট্রেনে পাথরের আঘাতে নারী প্রকৌশলীর মৃত্যু
চট্টগ্রামের সীতাকুণ্ডে চলন্ত ট্রেনে বাইরে থেকে ছোড়া পাথরের আঘাতে প্রীতি দাশ (২৭) নামে এক প্রকৌশলী নিহত হয়েছেন। নিহত প্রীতি শনিবার রাত ১১টার দিকে স্বামীর সঙ্গে চট্টগ্রাম থেকে ঢাকায় আসছিলেন। ট্রেনটি রাত সাড়ে ১১টার দিকে সীতাকুণ্ডের ভাটিয়ারি ভাঙ্গা ব্রিজ এলাকায় পৌঁছালে এ ঘটনা ঘটে।
জানা গেছে, প্রীতি দাশ চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক শেষ করে নর্দার্ন ইউনিভার্সিটিতে এমফিল করছিলেন। তার স্বামী মিন্টু দাশ ডাচ বাংলা ব্যাংকের হেড অফিসে কর্মরত। তাদের গ্রামের বাড়ি চট্টগ্রামের আনোয়ারা উপজেলার জামতলা এলাকায়।
চট্টগ্রাম রেলওয়ে থানায় দায়িত্বরত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) ওমর ফারুক বাংলামেইলকে জানান, রাতের অন্ধকারে অজ্ঞাত দুষ্কৃতকারীদের ছোড়া পাথরে প্রীতি দাশ মাথায় গুরুতর আঘাত পান। এ অবস্থায় তাকে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে বলে জানান তিনি।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার...
...বাকিটুকু পড়ুনমনে পড়ে ফেসবুক সম্পর্কে প্রথম ধারণা লাভ করি ২০০৮ সালে। ১৮টি বছর। বাংলাদেশে সম্ভবত তখন থেকেই মানুষ ধীরে ধীরে ফেসবুকের সাথে পরিচিত হতে শুরু করে। আর এই ফেসবুকই সম্ভবত সামাজিক... ...বাকিটুকু পড়ুন
গোলপাতার ফল
সাইফুল ইসলাম সাঈফ
সুন্দরবন দেখা হয়নি সেখানে গিয়ে
ইচ্ছে হয় যেতে তার সৌন্দর্য দেখে
তবে কখনো ভাবিনি যাবো
নিজ চোখে দেখব বাঘ ও হরিণ
নাম শুনেছি বনের প্রধান গাছ
সুন্দরী, গেওয়া, গরান, কেওড়া;
বাইন, গোলপাতা, খলশি... ...বাকিটুকু পড়ুন

আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই...
...বাকিটুকু পড়ুনআনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন