আড়িয়াল বিল, শীতের সাহায্য, ইভ টিজিং, বর্ডার কিলিং...... অসংখ্য সময়ে সামহয়্যারইন এর বলিষ্ট ভূমিকা দেখেছি কিন্তু এই নির্বাচনী মৌসুমে এসে ব্লাগটা পুরুপূরি ডিজিটাল পলিটিসিয়ান দের আখড়া করে ফেলেছে কর্তৃপক্ষ।
ব্রাক্ষনবড়ীয়ার টর্ণেডোয় অসংখ্য মানুষের আর্তনাদ আমাদের মিডিয়ায় খুব একটা পাত্তা পায়নি নির্বাচনী পলিটিক্স এক গরমে। সামহয়্যার আগে এখানেই ব্যতিক্রম ছিল। পৃষ্টপোষকতা করে এসেছে ভূলন্ঠিত মানবতার। নির্বাচেনর টাকার খেলায় এখন কি আর ওসব ছোটলোকদের কথা ভাবার টাইম আছে নাকি? দুটি কবিতা পাবলিস করার পরিবেশ এখানে আর নেই।
নোংরা রাজনীতি, নোংরা ষড়যন্ত্রের ভিড়ে আপনারা এখন আর শুদ্ধ কেউ নন। ভিড়ের মধ্যে মিলেমিশে আপনারা এখন একটা বিগ পলিটিকাল প্ল্যটফর্ম। মানুষের যেসব আস্থা নিয়ে আপনারা বড় হয়েছেন, সেগুলির অপব্যবহার আপনাদের নিকট কাম্য নয়।
সর্বশেষ এডিট : ৩০ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৪৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





