somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাবা,তুমি কানতেছ যে!

০৩ রা জুন, ২০১৮ রাত ৮:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বড় ডোজের কোন মাদক সেবন ছাড়া ঠান্ডা মাথায় মানুষ খুন করা সম্ভব না। আমাদের বাসায় রাখাল নামের এক সুইপার আসতেন বাথরুম পরিস্কার করার জন্য। তার ও মদ গেলা লাগত যাতে নেশার ঘোরে এই ময়লা কাজটা করা যায়। আমাদের ক্রসফায়ার বাহিনি কোন লেভেলের মাদক নিয়ে এই পাষন্ড খুন গুলি করে চিন্তার বিষয়।

একটি প্রান এর জন্ম, তার ভূমিষ্ট হওয়ার মিরেকেল, এক মায়ের অবর্ননীয় কষ্ট, শত সংগ্রামে বেড়ে উঠা, নিমিষের কটা গুলিতে থেমে যাওয়ার কোন মানে হয়না। এই বন্দুকধারী র‌্যাব যদি কোন মাহিলা হতেন, মনে হয়না এত গুলি ক্রস ফায়ার তাঁরা করতে পারতেন। কারন একটা প্রানের মূল্য একটা মা'ই ভাল বোঝেন।

আমার মতে সন্ত্রাসী-খুনী আর মাদক ব্যবসায়ী দুটি সম্পূর্ণ ভিন্ন রকমের অপরাধ। একজন সন্ত্রাসী কাউকে গুলি করছে, খুন করছে, তার ক্রসফায়ার মৃত্যু নিয়ে কোন মন্তব্যে যাব না। একজন মাদক ব্যবসায়ীর কনসিউমার কিন্তু নিজে থেকে এসে মাদক নিয়ে যাচ্ছে, এখানে কনসিউমারের দায়ভার ও আছে। আমাদের মত দেশের জন্য মাদক ব্যবসা যেহেতু অবৈধ, এদের অবশ্যই বিচারের আওতায় আনতে হবে কিন্তু সেটি কোন ভাবেই ক্রসফায়ার নয়!

কত কৈফিয়ত দেয়ার ছিল লোক গুলির! কেউ হয়ত বোঝেনি কোন সর্বনাশা ব্যবসা তারা করছেন, হয়ত একটি সুযোগ পেলে ভাল রাস্তায় চলে আসতেন। দেউলিয়া সরকার কোন অযুহাত শুনলনা! কি হত লোক গুলিকে বিচারের আওতায় আনলে! আবার বের হয়ে যেত! আরে! আইন ত আপনাদের পকেটে মাননিয় সরকার, আপনাদের আইনের উপর আপনারা নিজেরাই আস্থা হারিয়ে ফেলেছেন! নাকি এদের আইনের আওতায় আনলে আপনারা নিজেরা, এ্ই পুলিশ, র‌্যাব নিজেরাই ফেসে যেতেন! এদের লাভের সিংহভাগ ত এদের পকেটেই গেছে! সামনে নির্বাচন, এই তৃণমূল লোকগুলি কে বলির পাঠা বানিয়ে মানুষের সস্তা জনপ্রিয়তা আদায় করে ওদের রক্ত গন্গায় নৌকা বেয়ে নির্বাচন জিততে চান? আরে! আপনারা ত তা এমনিতেই জিতবেন, আপনাদের জেতার জন্য কি ভোট লাগে! এত হারার ভয় কেন আপনাদের! ওহহহ... অনেক জবাব দিতে হবে, অনেক!

একেকটি ক্রসফায়ার, একেকটি পরিবারের চূড়ান্ত বিপর্যয়! আমাদের পরোবারের মেয়েরা কাজ করে না, স্বামী হারা নারী গুলি সন্তানদের নিয়ে অথৈ সাগরে পড়বেন। ঠুস করে যে গুলি চালান করে দিলেন বুক, ওর পরিবারটির কি অপরাধ ছিল? ওর বাচ্চা গুলি কি খাবে? বড় মেয়েটি প্রচন্ড অভাবের তাড়নায় দ্রুত বেঁচে থাকার তাগিদে ব্শ্যাে হয়ে যাবে নাত? আবার আপনাদেরই কোন পুলিশ ভেন ওকে কোন হোটেল থেকে অবৈধ কর্মে লিপ্ত থাকা অবস্হায় তুলে নিবে নাত? বড় ছেলেটি অভাবের তাড়নায় আবার কোন অপরাধী, আবারো কোন ক্রসফায়ার?

মাননীয় যোগাযোগ মন্ত্রী বল্লেন কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা হতেই পারে! হতেই পারে! একটা প্রান কোন বিচ্ছিন্ন ঘটনা নয় ফাটাকেষ্ট সাহেব। আপনি দিবেন আপনার প্রান একটি বিচ্ছিন্ন ঘটনার জন্য? প্রত্যেকটি প্রান মূল্যবান। এই প্রান বিনা বিচারে, নির্বিকারে নেয়ার সিন্ধান্ত আপনারা নিয়ে নিলেন, আমরা না বলতে পারলাম না কেউ, কতটা অসহায় একটা জাতি আমরা!

নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। ক্ষমতার মাদকতায় (কোকেইন, ইয়াবা এই মাদকের তূলনায় পানি সমতূল্য) আরো অনেক রক্ত বইবে, অনেক নাটক, মাহা নাটক মন্চায়িত হবে। প্রধান মন্ত্রী শেখ হাসিনা, প্লিজ, "পিতা হারানোর ব্যথা আমি বুঝি", এই ডায়ালগটি এবার দিবেন না। সবকিছু ছাপিয়ে একরামের মেয়ের "বাবা,তুমি কানতেছ যে!" আর্তনাদ ই শুনতে পাচ্ছি।
সর্বশেষ এডিট : ০৩ রা জুন, ২০১৮ রাত ৮:০৭
৭টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ঢাকার কাকগুলো গেলো কোথায় ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১:১০


স্কটল্যান্ড থেকে ২০২৪ সালে ফিরে আসার পর থেকে আমি একটা অদ্ভুত পরিবর্তন টের পাচ্ছি। সকালের শব্দটা যেন অন্যরকম হয়ে গেছে। আমার বার্ডওয়াচার বন্ধুরা বছরের পর বছর ধরে সতর্ক করে... ...বাকিটুকু পড়ুন

সুস্থধারায় ফিরছে রাজনীতি; আম্লিগের ফেরার পথ আরো ধূসর হচ্ছে

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১০:১০


গত শনিবার (১৪ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী পরিস্থিতি নিয়ে বক্তব্য দেন তারেক রহমান। তিনি বলেন, নির্বাচনের মাঠে প্রতিদ্বন্দ্বিতার কারণে একে অপরের মধ্যে কোথাও কোথাও... ...বাকিটুকু পড়ুন

দেশে টেকসই পরিবর্তন আনতে এই 'প্ল্যান'-গুলো আমাদের পরবর্তী প্রধানমন্ত্রীর লিস্টে আছে কি?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:৪৮



আসসালামু আলাইকুম।
দেশে টেকসই পরিবর্তন আনতে নিচের বিষয়গুলোর উপর নজর দেওয়া জরুরী মনে করছি।

প্ল্যান - ১
বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর প্রত্যেকটিতে গবেষণার জন্যে ফান্ড দেওয়া দরকার। দেশ - বিদেশ থেকে ফান্ড... ...বাকিটুকু পড়ুন

ছায়া মন্ত্রীসভা : বাংলাদেশ প্রেক্ষিত !

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১২:০৮

ছায়া মন্ত্রীসভা : বাংলাদেশ প্রেক্ষিত !



বাংলাদেশে নূতন ভাবে এই প্রসঙ্গটি আসতে শুরু করছে ।
আমাদের আইনে এই ব্যাপারে নির্দিষ্ট কিছু আছে কিনা জানা নেই । তবে বিরোধী দল সংসদে
তাদের... ...বাকিটুকু পড়ুন

পবিত্র হজ্জ্ব- ২০২৫ এর মায়াময় স্মৃতি….(৮)

লিখেছেন খায়রুল আহসান, ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১২:১০

আমরা ০৯ জিলহজ্জ্ব/০৫ জুন রাত সাড়ে দশটার দিকে মুযদালিফায় পৌঁছলাম। বাস থেকে নেমেই অযু করে একসাথে দুই ইকামায় মাগরিব ও এশার নামায পড়ে নিলাম। নামাযে ইমামতি করেছিলেন আমাদের দলেরই একজন,... ...বাকিটুকু পড়ুন

×