মাননীয় প্রধান মন্ত্রী,
আজ নোমানী নির্মমভাবে খুন হয়েছে আপনার সোনার ছেলেদের হাতে। নোমানী আমাদের ভাই। সেও বাংলাদেশের নাগরিক, স্বাধীন বাংলাদেশের কোন মায়ের কলিজার টুকরা ছিল সে।
মাননীয় প্রধান মন্ত্রী,
নোমানী হয়তো আপনার রাজনৈতিক দলের অনুসারী ছিল না। শুধুমাত্র ভিন্ন মতের অধিকারী বলেই তাকে খুন হতে হবে নির্মমভাবে। বিশ্ববিদ্যালয়ের একজন সাধারন ছাত্রের মতো তারও অধিকার ছিল বিশ্ববিদ্যালযে পড়াশোনা করার, মত প্রকাশ করার। কিন্তু তাকে আজ বলি হতে হযেছে আপনার সোনার ছেলেদের হাতে।
মাননীয় প্রধান মন্ত্রী,
আপনি আর এখন কোন দলীয় প্রধান নয়। দেশের প্রধান হিসেবে ভুমিকা রাখুন। আপনার ছেলেরা সত্যিই যদি দোষী হয় তবে তাদের বিচার আপনাকে করতে হবে। খুনীদের বিচার করতেই হবে।
সর্বশেষ এডিট : ১৩ ই মার্চ, ২০০৯ রাত ১০:২১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


