somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কুলিং ফ্যান ও ক্যাবল ম্যানেজমেন্টঃ একটি ছোট টিউটোরিয়াল

২১ শে জুলাই, ২০১১ রাত ১:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অনেকেই আছেন, যারা কম্পুটার গেম বলতে পাগল । বিশেষ করে ১২-১৪ বছর বয়সের ছেলেরা ( কন্যাদের কথা বললাম না, কারণ এখন পর্যন্ত আমার পরিচিত কোন কন্যা গেমার দেখি নাই। যারা গেম খেলে থাকেন, তাহারা অধিক দক্ষতায় Bow & Arrow এবং Farmville ধাঁচের গেমে দক্ষতা রাখেন । ) গেম বলতে পাগল । এলাকার ডিভিডির দোকানে গেলে শুধু গেম ডিভিডিই বেচাবিক্রি হতে দেখি ।

এরা গেমের ব্যাপারে ভয়ংকর সিরিয়াস হলেও যে বস্তু দিয়ে গেম চালাচ্ছে এবং খেলছে, তা নিয়ে কোন ধারনাই রাখে না । রাখলেও তা শুধু মাত্র কত গিগাহার্টজ প্রসেসর, কত গিগা/মেগা র¤্যাম এবং এজিপি কত মেগা( হ্যাঁ, এজিপি । পিসিআই এক্সপ্রেস কার্ড/ গ্রাফিক্স কার্ড নামটা অনেকেই দুর্ভাগ্যক্রমে জানে না ) , এইটুকুর মধ্যেই সীমাবদ্ধ ।

আর আমাদের দেশের ব্যবসায়ীরা বেশ নিচু মন মানসিকতার অধিকারী । তারা জেনে হোক না জেনে হোক, একটা Low/Mid রেঞ্জের কম্পুটারের মেইন্টেনেন্স এর জন্য নিম্নতম যে ব্যবস্থাগুলি আছে ( ছোটখাট দুটি 80mm ফ্যান, ক্যাবল গুলি গুছিয়ে একপাশে দেওয়া এবং বাতাস চলাচলের জন্য কিছুটা ফাঁকা জায়গা রাখা ) তার কোনটাই এরা করে দেয় না । অতিরিক্ত তাপ উৎপন্ন হবার ফলে যে এত শখের কম্পুটারের লাইফ স্প্যান কমে যাচ্ছে, সেটাও জানার কোন ব্যবস্থা এদের নেই । আমি নিজেও অমনই ছিলাম একসময় ( এখনো তেমন উন্নতি লাভ করি নাই যদিও ) । এজন্য জানি, একটা কম্পুটার অকালে ঝরে গেলে কেমন কস্ট লাগে । এদের জন্যই আজকের এই ক্ষুদ্র টিউটোরিয়াল ।

১. কুলিং ফ্যান

কুলিং ফ্যান কি এবং কেন দরকার ?

কুলিং ফ্যান হল কম্পুটার কেসিঙের ভেতরে শীতল বাতাসের প্রবাহ সুনিশ্চিত রাখার জন্য ব্যবহৃত ফ্যান । সাধারণত বাজারে যেসব সাধারণ কেসিং পাওয়া যায়, সেগুলোতে দুটি থেকে তিনটি ফ্যান লাগানোর ব্যবস্থা থাকে । কোথায় কোথায় থাকে, তা দেখানোর জন্য নিচের ছবি গুলি দেখুন ।





প্রথম ছবিতে কেসিঙের সামনের অংশে ফ্যান লাগানোর স্থান দেখানো হয়েছে, আর দ্বিতীয়টিতে পেছনে দেখানো হয়েছে । এখানে যে ফ্যান গুলো দেখা যাচ্ছে, এগুলো 80mm ফ্যান । ঢাকায় এই ফ্যান সংগ্রহ করার জন্য সেরা স্থান এলিফেন্ট রোডের মাল্টিপ্ল্যান সেন্টার । এখানে লেভেল ৬ এ বেশ কিছু দোকান আছে, যেখানে ফ্যানগুলি পাবেন । দাম নেবে ১০০-১২০ টাকা । এগুলো ব্যবহার করলে আপনার কম্পুটার অতিরিক্ত তাপের হাত থেকে রক্ষা পাবে । আর ফ্যানের সাথে স্ক্রু নিতে ভুলবেন না । সাধারণ স্ক্রু দিয়ে ফ্যানগুলি লাগানো যায় না । এগুলোও এসব দোকানেই পাবেন । আরেকটি কাজ করতে পারেন । কেসিঙের সাথে যে Accessories এর প্যাকেট টা থাকে, সেটা দোকানের কর্মচারীরা সবসময়ই মেরে দেয় । আপনি যখন কম্পুটার কিনবেন, তখন অবশ্যই এই প্যাকেটটি নিয়ে আসবেন। এখানে কেসিঙের সাথে অতিরিক্ত যা যা লাগানো সম্ভব, তার জন্য সকল প্রকার স্ক্রু দেওয়া থাকে । দোকানিরা দিতে চাবে না, তবে ঝাড়ি লাগালে অবশ্যই দেবে ।


২. ক্যাবল ম্যানেজমেন্ট


ক্যাবল ম্যানেজমেন্ট বলতে কম্পুটারের কেসিঙের ভেতর যে তারগুলো দেখা যায়, সেগুলোকে নিয়মতান্ত্রিক ভাবে গুছিয়ে এমন ভাবে রাখাকে বোঝানো হয়, যেন কেসিঙের ভেতর সর্বোচ্চ পরিমাণ ফাঁকা স্থান থাকে এবং বায়ু প্রবাহ সুনিশ্চিত হয় । যদি তারগুলি অগোছালো অবস্থায় থাকে, তাহলে তা বায়ু প্রবাহে বাধাদান করে এবং ফল হিসেবে কেসিঙের ভেতরে তাপমাত্রা অনেক বেড়ে যায় । এজন্য তারগুলি গুছিয়ে রাখা প্রয়োজনীয় । নিচের ছবিটি দেখুন ।


নিঃসন্দেহে খুব করুন অবস্থা । এখন দেখুন এই ছবিগুলি ।





এভাবে তারগুলিকে বেঁধে রাখতে পারলে তা বায়ুপ্রবাহ অনেকটুকু বাড়িয়ে দেয় । আর এভাবে বাধার জন্য অবশ্যই বিদ্যুৎ অপরিবাহী বস্তুর তৈরি সুতো ব্যবহার করবেন । আর উপরের দ্বিতীয় ও তৃতীয় ছবিতে ফ্যানের অবস্থানও দেখানো আছে । এভাবে যখন বাধবেন, তখন অবশ্যই তারগুলি দ্বিতীয় ছবিতে দেখানো স্থানে জড় করে রাখবেন । কেসিঙের মাঝ বরাবর রাখলে তা বাতাস প্রবাহে বাধা দেয় ।
আর তার বাধার জন্য নিচের ছবির জিনিসগুলা সবচেয়ে ভাল ।



আর নিয়মিত কেসিঙের ভেতরের ধুলো পরিষ্কার করবেন । ধুলো বালি অত্যন্ত ক্ষতিকর । আর এরজন্য ৪০০ টাকা দিয়ে একটি ব্লোয়ার কিনে নেওয়াই সবচেয়ে ভাল । কম্পুটার ফিটফাট, আপনিও ফিটফাট।

সংক্ষেপে যতটুকু বলা সম্ভব, ততটুকু বললাম । যারা নিজের কম্পুটারের আয়ু বাড়াতে চান এবং যত্ন নিতে চান কিন্তু উপায় খুঁজে পাচ্ছেন না, আশা করি তাদের কিছুটা হলেও উপকারে আসবে এই লেখাটি।

Happy Gaming ...
১১টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মিথ্যাবাদী কাউবয় "ট্রাম্প" এবং ইরান যুদ্ধের খবর

লিখেছেন শ্রাবণধারা, ২৪ শে মার্চ, ২০২৬ দুপুর ১:৫৯


দিনের শুরুটা হলো ট্রাম্পের মিথ্যা দিয়ে। তিনি লিখলেন: "ইরানে সামরিক হামলা পাঁচ দিনের জন্য বন্ধ রাখা হচ্ছে, যা আলোচনার সাফল্যের ওপর নির্ভর করবে।" পরে জানা গেলো, ট্রাম্প যথারীতি মিথ্যা... ...বাকিটুকু পড়ুন

আমার হারিয়ে যাবার গল্প

লিখেছেন রানার ব্লগ, ২৪ শে মার্চ, ২০২৬ বিকাল ৫:৩২

তোমাকে আমি কোথায় রাখি বলো,
চোখের ভিতর রাখলে
ঘুম ভেঙে যায় বারবার,
বালিশের নিচে রাখলে
স্বপ্নে এসে কাঁদো।

তুমি কি জানো
আমার এই শরীরটা এখন
পুরোনো বাড়ির মতো,
দরজায় হাত দিলেই কেঁপে ওঠে,
জানালায় হাওয়া লাগলেই
তোমার নাম ধরে ডাকে।

আমি... ...বাকিটুকু পড়ুন

মানব সভ্যতার নতুন অধ্যায়

লিখেছেন হুমায়রা হারুন, ২৫ শে মার্চ, ২০২৬ রাত ৩:০৭


আজ মানব জাতির নতুন অধ্যায়ের সূচনা হলো।
তারিখঃ ২৪ শে মার্চ, ২০২৬
সময়ঃ বিকাল ৪টা, (নর্থ আমেরিকা)
আমেরিকার কংগ্রেস স্বীকার করে নিল ভীন গ্রহের প্রাণীর অস্তিত্ব। স্বীকার করে নিল পৃথিবীর... ...বাকিটুকু পড়ুন

আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে মার্চ, ২০২৬ ভোর ৫:৫৫

আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।
আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস। ১৯৭১ সালের এই কালরাতে Operation Searchlight নামের বর্বর অভিযানের মাধ্যমে পাক আর্মি নিরস্ত্র বাঙালির উপর ইতিহাসের জঘন্যতম... ...বাকিটুকু পড়ুন

ওয়ান-ইলেভেন: স্মৃতিহীন জাতির হঠাৎ জাগরণ!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৫ শে মার্চ, ২০২৬ সকাল ৮:৩০

কাভার- সরাসরি আপলোড না হওয়াতে!!


ওয়ান-ইলেভেন: স্মৃতিহীন জাতির হঠাৎ জাগরণ!

জেনারেল মাসুদের গ্রেপ্তার হতেই হঠাৎ দেখি-
সবাই একসাথে ওয়ান-ইলেভেন-কে ধুয়ে দিচ্ছে!

মনে হচ্ছে, এই জাতির কোনো অতীতই নেই।
বাঙালির স্মৃতিশক্তি আসলেই কচুপাতার পানির মতো-এক ঝাপটায়... ...বাকিটুকু পড়ুন

×