বিএনপির ‘নিখোঁজ’ যুগ্ম-মহাসচিব ও সাবেক প্রতিমন্ত্রী সালাহ উদ্দিন আহমেদ বেঁচে আছেন এবং তার সম্পর্কে পুলিশ অবশ্যই জানে বলে মনে করেন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার রফিক উল হক। আজ শনিবার দুপুরে সালাহ উদ্দিনের বাসায় তার স্ত্রীর সাথে সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
সালাহ উদ্দিনের নিখোঁজের বিষয়টি অত্যন্ত দুঃখজনক ও কলঙ্কজনক মন্তব্য করে তিনি বলেন, দেশের যে কোনো নাগরিকের এ ধরনের অবস্থা হতে পারে। এ জন্য সাধারণ নাগরিক এভাবে ভ্যানিস হয়ে যাবে তা মেনে নেয়া যায় না।
তিনি আরো বলেন, সালাহ উদ্দিন আহমেদ সম্পর্কে পুলিশ তো অবশ্যই জানে। কিন্তু কিছুই বলছে না। আশা করি, তিনি ভালো আছেন। বেঁচে আছেন। হয়ত কোথাও আটক রাখা হয়েছে। আশা করি আইনশৃঙ্খলা বাহিনী তাকে খুব শিগগিরই ফিরিয়ে দেবেন। সালাহ উদ্দিনের নিখোঁজ হওয়া নিয়ে ৮ এপ্রিল রিট শুনানিতে তার পক্ষে সহায়তা করবেন বলেও ঘোষণা দেন প্রবীণ এই আইনজীবী।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।






