somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রতিরাতে কান্নার শব্দ শুনতে পেতেন রাবার শ্রমিকরা আর নারী কন্ঠের ডুকরে ডুকরে কান্নার শব্দ!

১৭ ই আগস্ট, ২০১৫ রাত ৯:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মালয়েশিয়ার সীমান্তবর্তী থাইল্যান্ডের সঙ্খলা জঙ্গল যেন মানবপাচারের শিকার নারী ও পুরুষদের নির্যাতনের অরণ্য হয়েই ইতিহাসে চিহ্নিত হলো। মধ্যযুগীয় কায়দায় তাদের ওপর চলে পাশবিক নির্যাতন ও অত্যাচার। এ যেন আধুনিক দাস ব্যবসার করুণ চিত্র


মিয়ানমার রাষ্ট্র কর্তৃক বিতাড়িত মুসলিম রোহিঙ্গা নারীদের নিষ্ঠুরভাবে ভোগ করত মানবপাচারকে ঘিরে গড়ে উঠা রোহিঙ্গা ও বার্মিজ মাফিয়ারা। মানবপাচারের সিন্ডিকেট সদস্যরা নির্যাতন চালিয়ে গেছে তাদের ওপর।

জঙ্গলে নারীদের ওপর নির্যাতনের নেপথ্যে রয়েছেন রোহিঙ্গা দালাল, বার্মিজ মুন, কিরিং ও শ্যাম সম্প্রদায়ের মাফিয়ারা। তবে গণকবরের সন্ধ্যানের পর থেকে থাই সরকারের কঠোর যৌথ অভিযানে গা ঢাকা দিয়েছে মানবপাচারকারী। যদিও মাফিয়া রোহিঙ্গা আনোয়ারসহ বেশ কয়েকজনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে থাই প্রশাসন।

থাইল্যান্ডের জঙ্গলে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের সঙ্গে নৌকায় করে বাঙ্গালিদেরও ফুসলিয়ে আনা হতো। আর ওই জঙ্গলে আগে থেকে অবস্থান করে থাকতো রোহিঙ্গা ও বার্মিজ দালাল-মাফিয়ারা। যারা চাহিদা মতো অর্থ পেলে গভীর রাতে মানবপাচারের শিকার রোহিঙ্গাদের মালয়েশিয়ায় পৌঁছে দিতো। কিন্তু নারী হোক আর পুরুষ কেউ তাদের নির্যাতন থেকে রক্ষা পেতেন না। গত ১লা মে মালয়েশিয়ার সীমান্তবর্তী জঙ্গলে গণকবরের সন্ধানের পর থেকে সারাবিশ্বে হৈইচৈই পড়ে যায়। মূলত রাবার শ্রমিকদের কল্যাণে এই গণকবরের সন্ধান পাওয়া গেছে।

সঙ্খলার পাশ্ববর্তী জঙ্গলে রাবার শ্রমিকরা জঙ্গলের কার্যক্রমের বিষয়ে মুখ খোলেননি। তবে নাম প্রকাশ না করার শর্তে তারা জানান, গত প্রায় দু’বছর যাবৎ মালয়েশিয়ার সীমান্তবর্তী জঙ্গলে নানা ধরণের অনৈতিক কর্মকাণ্ড চলে আসছে। প্রতিদিন রাতে তারা জঙ্গলে নারীর কান্না শুনতে পেতেন। কিন্তু তাদের কিছুই করার ছিল না।

তারা বলেন, দীর্ঘদিন ধরে আমরা রাত ১২টা থেকে ভোর রাত পর্যন্ত এই জঙ্গলে রাবার শ্রমিক হিসাবে কাজ করে আসছি। মোটরসাইকেল নিয়ে জঙ্গলের গভীরে সংঘবদ্ধভাবে যেতেন এই শ্রমিকরা। ৫ থেকে ১০জন এক একটা টিমে ভাগ করে কাজ করেন তারা। কিন্তু এই জঙ্গলে নারীদের নিয়ে এতো অমানবিক কাজ হতে পারে তা তাদের ভাবনায় ছিল না।

শ্রমিকরা বেশ কয়েকটি ঘটনা উল্লেখ করে বলেন, জঙ্গলের গভীরে দূর থেকে তারা দেখতেন একটি জায়গায় ক্যাম্প করে অনেকগুলো মানুষকে বসে বা শুয়ে রাখা হয়েছে। তাদের পাশে অস্ত্র হাতে দাঁড়িয়ে আছে চার থেকে পাঁচজন। কারো কারো হাতে লাঠি দেখতেন। যেগুলো দিয়ে ওই মানুষগুলোকে মারপিট করা হতো। তাদের নির্যাতনের শব্দ শুনতেন তারা। আর নারীদের পাশে পর্দার মতো কিছু টাঙ্গিয়ে আলাদা করে রাখা হতো।

আর নারী কন্ঠের ডুকরে ডুকরে কান্নার শব্দ পেতেন তারা।

এ ছাড়া জঙ্গলের অনেক জায়গায় তারা রক্তের দাগ দেখতে পেয়েছেন বলে জানান।

কখনো কখনো তাদের হত্যার পর মাটিতে গর্ত করে পুঁতে রাখা হতো।

তারা বলেন, জঙ্গলে ঘটা নির্যাতনের বিষয়গুলি আমাদের বৌদ্ধ মালিকদের অবগত করলে তারা স্থানীয় মুসলিম কমিটিকে সঙ্গে নিয়ে বিষয়টি সরকারকে অবগত করে। এরপর শুরু হয় গণকবর উদ্ধার অভিযান।-ইত্তেফাক

সর্বশেষ এডিট : ১৭ ই আগস্ট, ২০১৫ রাত ৯:৫৭
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

১৯৭১ এর পরাজয়ের প্রতিশোধ নিতে পাকিস্তান কি বাংলাদেশে জঙ্গি নেটওয়ার্ক গড়ছে?

লিখেছেন শ্রাবণধারা, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫৪


পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার সহযোগী সংগঠন জামাত-উদ-দাওয়ার কয়েকজন নেতা দাবি করেন, হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই জঙ্গি সংগঠনটির নেতা সাইফুল্লাহ কাসুরি বলেন, তারা ১৯৭১ সালে... ...বাকিটুকু পড়ুন

অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৫১

অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !



পাথর বা গ্রানাইটে বেঁধো না তো আমার শেষ শয্যা,
নাম খোদাই করে রেখো না আমায়, দিতে একা থাকার লজ্জা।
চাই না উপাধি, চাই না তারিখ, ধূসর... ...বাকিটুকু পড়ুন

দ্য ব্লাইন্ড স্পট

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৩৭



ঘন কুয়াশার চাদর আর আঁকাবাঁকা সড়কের আড়ালে ‘পদ্মাডাঙা’ গ্রামটা দেখতে আর দশটা নীরব, নিরুপদ্রব পল্লীর মতোই। কিন্তু সাইবার অপরাধের মানচিত্রে এই জায়গার পরিচয় ভিন্ন। ফিশিং, ব্যাংক... ...বাকিটুকু পড়ুন

কাতুকুতু'র কাহিনীনামা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:১৭

কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।

তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন

বাঙালিয়ানা ভোজ ও রুপালি ইলিশের স্বাদ

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৫৫

বন্ধু মারফত খবর পেলাম দেশের বাজার নাকি ভারতীয় ইলিশে সয়লাব। পদ্মার ইলিশের দাম কম, তাই নিম্নচাপ উপেক্ষা করে চলে গেলাম ইলিশের বাড়ি চাঁদপুরে। ঘাটে এসে দেখলাম পুরা বাজার... ...বাকিটুকু পড়ুন

×