somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সুপ্রিম কোর্ট বারে বিএনপিপন্থীদের বিশাল জয়

১৭ ই মার্চ, ২০১৫ বিকাল ৩:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি-জামায়াতপন্থী আইনজীবীরা বিপুল বিজয় লাভ করেছেন। নির্বাচনে মোট ১৪টি পদের মধ্যে সভাপতি ও সম্পাদকসহ বিএনপি-জামায়াত সমর্থিত প্যানেল ৯টিতে জয়লাভ করেছেন।
এ নিয়ে টানা তৃতীয়বার সভাপতি ও সম্পাদক পদে জয়লাভ করল বিএনপি-জামায়াতপন্থী প্যানেল। অন্যদিকে একজন সহ-সভাপতি ও একজন সহ-সম্পাদকসহ পাঁচটি পদে জয় পেয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দল সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ।
মঙ্গলবার ভোরে নির্বাচন পরিচালনা উপ-কমিটির প্রধান মো. হারুন অর রশিদ এই ফল ঘোষণা করেন।
ঘোষিত ফলে দেখা যায়, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন ১,৮০৬ ভোট পেয়ে নীল প্যানেল থেকে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্রার্থী ইউসুফ হোসেন হুমায়ুন পেয়েছেন ১,৬২৭ ভোট।
সাবেক সংসদ সদস্য ও বিএনপির যুগ্ম মহাসচিব মাহবুবউদ্দিন খোকন ১,৯৩৭ ভোট পেয়ে নীল প্যানেল থেকে সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মোমতাজ উদ্দিন আহমেদ মেহেদি পেয়েছেন ১,৫২৯ ভোট।
সহ-সভাপতি ও সহ-সম্পাদকের পদগুলোতে দুই প্যানেল থেকেই একজন করে নির্বাচিত হয়েছেন।
সরকার সমর্থকদের সমন্বয় পরিষদের প্যানেল থেকে আবুল খায়ের সহ-সভাপতি পদে ১,৭১১ ভোট পেয়ে জয়ী হয়েছেন। আর বিএনপি সমর্থক প্রার্থী এএসএম মোক্তার কবির খান ১,৬৯৬ ভোট পেয়ে আরেক সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন।
সহসম্পাদক পদে সরকার সমর্থক মো. দেলোয়ার মোস্তফা চৌধুরী (মধু) ১,৬৪৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সমিতির এই পদে আরেকজন এসেছেন জাতীয়তাবাদী প্যানেল থেকে- মাজেদুল ইসলাম পাটওয়ারি উজ্জ্বল ১,৮০৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
জাতীয়তাবাদী প্যানেলের প্রার্থী শওকত আরা বেগম দুলালী ১,৮৫২ ভোট পেয়ে কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন।
সদস্য পদে বিএনপি-জামায়াত জোট সমর্থকদের প্যানেলের প্রার্থীরা হলেন-শামীমা সুলতানা দিপ্তী (২,০৪৯), আনোয়ারুল ইসলাম শাহিন (১,৮৩৯), মির্জা আল মাহমুদ (১,৭৬৫) ও মো. জসিম সরকার (১,৬৩৮)।
সমন্বয় পরিষদের প্যানেল থেকে মহিউদ্দিন শামীম (১,৭৭৩), একেএম দাউদুর রহমান মিনা (১,৬৮৯), অমিত দাশগুপ্ত (১,৬৮৩) ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
গত দুটি নির্বাচনেই সমিতির ১৪টি পদের মধ্যে ১৩টিতে জয়ী হয় বিএনপি-জামায়াত সমর্থকরা।
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ম্যান মেড প্রাণীজ দুগ্ধ......

লিখেছেন জুল ভার্ন, ১১ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৯



ম্যান মেড প্রাণীজ দুগ্ধ......

বির উনি একজন গোয়ালা (গোয়ালিনী)। তাহার নিজের কোনো গরু(গাভী) নাই। তারপরও তিনি দৈনিক প্রায় একশত লিটার দুধ বিক্রি করেন। নিজের 'কয়েকজন বান্দা কাস্টমার আছে'।... ...বাকিটুকু পড়ুন

এলপিজি কার্ডে সংকট কমবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই অক্টোবর, ২০২৬ রাত ২:১৬


অনেক হতাশার মধ্যেও মাঝেমধ্যে সরকারের কোনো ভালো উদ্যোগের খবর দেখলে ভালো লাগে। অন্তত মনে হয়, সাধারণ মানুষের কষ্টের জায়গাগুলো নিয়ে সরকার কিছুটা হলেও ভাবতে শুরু করেছে। তেমনই একটি খবর... ...বাকিটুকু পড়ুন

আত্মহনন ও পক্ষপাতিত্ব

লিখেছেন সামছুল আলম কচি, ১২ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:২৮


রবীন্দ্রনাথ কি বাংলাদেশের নাগরিক ??!! শুধুমাত্র জাতীয় সংগীতের রচয়িতা এবং বাংলাদেশে কিছু সুশীলদের (ভালো নাপিত) তাকে নিয়ে নানা রকমের কলহ-বিবাদ-বিভক্তি তৈরী ব্যতিত; বাংলাদেশে তার আর অবদান কি... ...বাকিটুকু পড়ুন

তারা ভারতের এই সফট টুলস রবীন্দ্রনাথকে রক্ষা করবে।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:০৩


কয়েকদিন আগে পাকিস্তান রাষ্ট্রের জাতীর পিতা মোহাম্মদ আলী জিন্নাহর ছবি ছিঁড়ে ফেলা হলো, সেখানে তো গ্রেপ্তার দেখলাম না! সেখানে কি পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের অবণতির শঙ্কা ছিলো না? পাকিস্তানের... ...বাকিটুকু পড়ুন

এআই মন্তব্যের পর ব্লগারগণের পোষ্ঠ ভালো বুঝে আসে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২০



চাঁদগাজী/সোনাগাজী বলতেন অনেক ব্লগার গরুর রচনা এবং অনেক ব্লগার গার্বেজ লেখেন। তাঁর এমন মন্তব্যের কারণে তাঁর বিরোধী ব্লগার সংখ্যা বেড়ে যায়। ফলে তিনি বার বার ব্যানের শিকার... ...বাকিটুকু পড়ুন

×