somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ধর্ম এবং বিজ্ঞান

২৩ শে মার্চ, ২০১৫ রাত ১০:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিজ্ঞানের কাজ বস্তু নিয়ে। বস্তুর ধর্ম, গুণাগুণ, গঠন ইত্যাদি নিয়ে।
অন্যদিকে মানবজাতির প্রধান দু’টি সমস্যা। তার একটি হচ্ছে - প্রকৃতিকে জয় করার সমস্যা।
প্রাকৃতিক শক্তি সমূহের উপর কতৃত্বের সমস্যা। এ সমস্যা সমাধান এগিয়ে এসেছে নানান যন্ত্রপাতি ও অস্ত্রসম্ভার। এগুলোর যোগান দিয়েছে বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যা।
মানবজাতির অপর সমস্যাটি হচ্ছে - সমাজ, রাষ্ট্র ও পরিবার কীভাবে চলবে তা’ নিয়ে। বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যা ঐ সমস্যার সমাধান দিতে পারে না।
বিজ্ঞানের ল্যাবরেটরীতে ঐ সমস্যার সমাধান বানানো যায় না।
ঐ সমস্যার সমাধান দেবে ধর্ম ও দর্শন।
গণতন্ত্র বনাম একনায়কতন্ত্র, ধনতন্ত্র বনাম সমাজতন্ত্র, আন্তর্জাতিক সরকার বনাম আন্তর্জাতিক নৈরাজ্যবাদ, মুক্ত প্রচার বনাম শাসকবর্গের প্রচারিত সরকারী মতবাদ। এইসব ব্যাপারেও বিজ্ঞানের ল্যাবরেটরী কোন সুনিশ্চিত উপদেশ দিতে পারে না।
ব্যাক্তি, পরিবার কীভাবে চলবে, পারিবারিক সম্পর্ক কেমন হওয়া উচিত, সম্পদের মালিকানাসহ ইত্যাদিসহ হাজারো হাজারো সমস্যা রয়েছে, যাদের সমস্যার সমাধানও বিজ্ঞান দিতে অক্ষম। এখানেও ধর্ম ও দর্শনের ভূমিকা রয়েছে।
দর্শনকে এক অর্থে বলা যায় “জ্ঞানের প্রতি অনুরাগ”। দর্শনকে (Philosophy) সংকীর্ণ অর্থে ধরলে হবে না। দর্শন মানে শুধু এ নয় যে, যেমন প্রাচীন কালে করা হোত, পৃথিবীর আকার সম্বন্ধে তাত্ত্বিক জ্ঞান লাভ করা। দর্শন মানে এ-ও নয় যে জড় পদার্থের আনবিক গঠন সম্পর্কে ডেমোক্রিটাসের ধারণা, যা’ নিয়ে বস্তা বস্তা বই রচিত হয়েছে, যা’ এখন পরিত্যক্ত। তখন বিজ্ঞান এত বিকশিত হয়নি। এখন এগুলো বিজ্ঞানের আওতায়।
বিজ্ঞান হচ্ছে একটা নিরেট যন্ত্রের মতো। ভাল-মন্দ বোধহীন অন্ধ যন্ত্র। তাকে পরিচালনা করবে ধর্ম ও দর্শন। তা’ না-হলে বিপদ অনিবার্য। গর্ভপাত কীভাবে করা হয়? - বিজ্ঞান তা’ জানে। কিন্তু তা’ করা উচিত কি, উচিত নয়, তা’ ডিকটেট্ করবে ধর্ম/দর্শন। ক্লোনিং কী? কিভাবে করতে হয়? - তা’ জানে বিজ্ঞান। কিন্তু তা’ মানবজাতির জন্য উপকারী, না অপকারী তা’ জানাবে ধর্ম বা দর্শন। বস্তুবিজ্ঞান শুধু বস্তু নিয়ে গবেষণা করবে। সূত্র তৈরী করবে। তা’ নিয়ে প্রযুক্তি বানাবে। কিন্তু তা’ মানব সমাজে প্রয়োগ করার দিকনির্দেশনা দেবে ধর্ম / দর্শন।
পৃথিবীর আয়ুর শেষদিন পর্যন্ত বিজ্ঞানের সাথে সাথে ধর্ম ও দর্শনের উপযোগীতা থাকবে।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দেয়ালের ছবি আর বই এর পাতায় আধিপত্য দেখে ! অথচ বন্দর আর কড়িডোরের অসম চুক্তিতে সব শিয়ালের এক রা॥

লিখেছেন ক্লোন রাফা, ১০ ই অক্টোবর, ২০২৬ সকাল ৭:১২


দেশ বিক্রির পরীক্ষিত ঠিকাদার....



দেয়ালের ছবি দেখলেই ভারতীয় আধিপত্য, আর বন্দর বেচে দিলে নীরবতা কেন?

দেয়ালে একটা ছবি আঁকা দেখলেই যাদের মুখে ফেনা উঠে যায় - "বাংলাদেশ... ...বাকিটুকু পড়ুন

মার্কিন সেনা কর্মকর্তা কর্মকর্তার মেজর নিদাল্ল হাসানের মৃত্যুদণ্ড.....

লিখেছেন জুল ভার্ন, ১০ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:৩২



নিদাল হাসান (পুরো নাম: নিদাল মালিক হাসান) হলেন মার্কিন সামরিক বাহিনীর একজন সাবেক মেজর এবং মনোরোগ বিশেষজ্ঞ (Psychiatrist)।

২০০৯ সালে যুক্তরাষ্ট্রের টেক্সাসের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে সংগঠিত এক... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×