somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রিজওয়ানা চৌধুরী বন্যার “মাদ্রাসায় সাহায্য না করা” প্রসঙ্গ

২৫ শে মার্চ, ২০১৫ বিকাল ৫:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রবীন্দ্র সংগীত শিল্পী রিজওয়ানা চৌধুরী বন্যা লন্ডনে বলেন, “আপনারা মাদ্রাসায় সাহায্য না করে যেসব প্রতিষ্ঠান মুক্তবুদ্ধি ও মুক্তচিন্তা চর্চা শেখায় সেখানে দান করলে সমাজে উদার নৈতিক মানুষ সৃষ্টি হবে।” প্রথমত নিজের প্রতিষ্ঠানের জন্য সাহায্য যাচিয়া অন্য প্রতিষ্ঠানের বদনাম করা অগ্রহণীয় (অন্তত একজন চ্যারিটি সংগ্রহের ভলেন্টিয়ার হিসাবে কাজ করার অভিজ্ঞতা তাই বলে)। দ্বিতীয় হচ্ছে যিনি বা যারা স্বত্ত ত্যাগ করে দান করবেন বিষয়টা তার/ তাদের মর্জির উপর।
মূল প্রসংগ হচ্ছে মাদ্রাসা শিক্ষা আলোকিত মানুষ তৈরী করতে পারে কি না? আমার ধারণা প্রতিষ্ঠান আলোকিত মানুষ বানায় না বানায় মানুষের চিন্তাজগত।
দুইদিন আগে পত্রিকায় প্রকাশিত এক ছবি, ঢাকার শিশু একাডেমীতে আমার – আপনার মত আধুনিক শিক্ষায় তথাকথিত শিক্ষিতের ছবি এসেছিল। ছবিতে একদল পথশিশুকে মাটিতে বসতে দিয়ে নিজেরা চেয়ারে বসে নিজেদেরকে আলোকিত, মুক্তমনা এবং মুক্তচিন্তার মানুষ হিসাবে আমরা প্রমাণ দিয়েছি!
কই আমাদের উচ্চশিক্ষিত মুক্তমন ত সমাজে ইকুয়ালিটি বা সাম্য তৈরি করতে পারে নাই। দোষটা কার? শিক্ষার নাকি আমাদের মানসিকতার?
এইবার আসেন দেখি মাদ্রাসা কি আদৌ মুক্তমনা / মুক্তচিন্তার মানুষ তৈয়ার করতে পারে কি ?
আপনি মোসেস বেন মাইমুন বা মুসা বিন মাইমুনের নাম শুনেছেন? উনি একজন প্রখ্যাত দার্শনিক, চিকিৎসক এবং ইহুদী ধর্ম যাজক ছিলেন। তিনি মাদ্রাসায় অধ্যায়ন করেছিলন এবং আলোকিত মানুষ ছিলেন। তিনি সুলতান সালাদিনের ব্যক্তিগতচিকিৎসক ছিলেন। সেই চিকিৎসক যিনি সুলতানের অনুরোধে শত্রুশিবিরে গিয়ে রিচার্ড দি লায়ন হার্টের সেবা করেছিলেন।
আপনি পোপ সিলভেষ্টার (২) এর নাম শুনেছেন? তিনি প্রথম ইউরোপে জটিল রোমান সংখ্যা পদ্ধতি এরাবিক সংখ্যা পদ্ধতি দ্বারা পরিবর্তন করেছিলন। মাদ্রাসায় গিয়েছিলেন এবং তার সময়ে ইউরোপের আলোকিত মানুষ ছিলেন। মাদ্রাসায় পড়ে ক্রিশ্চিয়ান শীর্ষ ধর্মযাজক হয়েছিলেন।
লিও আফ্রিকানাস আফ্রিকা সম্পর্কে প্রথম পূর্নাংগ বাস্তবিক ধারণা দেন। মাদ্রাসাভিত্তিক শিক্ষায় শিক্ষিত ছিলেন। রাজা রাম মোহন রয় উপমাহাদেশের গোঁড়ামিকে সরিয়ে সংস্কারের প্রবাদ পুরুষ মাদ্রাসায় গিয়েছিলেন জ্ঞানের জন্য।
উপরের কেউই মুসলমান ছিলেন না এরপরেও মাদ্রাসা শিক্ষা তাদের আলোকিত মানুষ করেছিল। আর কতশত মুসলমান আলোকিত মানুষ তৈরী করেছে মাদ্রাসা তার ফিরিস্তি দিয়ে লাভ নেই।
উপমাহাদেশে ইংরেজ শিক্ষায় শিক্ষিত হয়ে যখন একদল লোক বৃটিশের গোলামীকেই ধ্যানজ্ঞান বানিয়েছিল তখন বন্যাদের ভাষায় বদ্ধমৌন মাদ্রাসার লোকেরাই স্বাধীনতার প্রথম স্বপ্নবীজ বুনেছিল। আধুনিক ইন্ডিয়ান শিক্ষা ব্যবস্থার রূপকার মাওলানা আজাদ একজন মাদ্রাসায় শিক্ষিত ব্যক্তি ছিলেন।
আপনি যেই বৃটেনে দাড়িয়ে রবীন্দ্রনাথকে নিয়ে তার বাণী নিয়ে বয়ান দিয়েছেন সেই বৃটেনের নটিংহ্যাম শহরের পাব্লিক লাইব্রেরীতে রবীন্দ্রনাথের বই খুজে না পেয়ে যখন লাইব্রেরিয়ানকে জানালাম তখন বুঝতে পারলাম অন্তত ২০ বছরে সেই লাইব্রেরীতে রবীন্দ্রনাথকে কেউ খুঁজে নি! বাংলাভাষীদের মনসপটে আমরা যেই বিশ্বকবি রবি ঠাকুরের ছবি এঁকেছি সেইদিন সেই ছবি আমার দুমড়ে মুচড়ে গিয়েছিল। আমাকে কিন্তু মাদ্রাসায় পড়া দার্শনিক গাজ্জালি বা ইবনে রুশদ কে খুঁজতে কষ্ট হয়নি।
রবীন্দ্রনাথকে একদল লোক যেমন বিশুদ্ধতার নামে বাংলাভাষী অতি সামান্য শ্রেণীর কাছে আটকে তাকে সত্যিকারের বিশ্বসভায় পরিচিত করতে দেননি তেমনি এখন অতিমাত্রায় রবীন্দ্র প্রেমী মিতা হক বা বন্যারা বাংগালীর কাছ থেকেও রবীন্দ্রনাথকে ছিনতাই করছেন। মুক্তচিন্তার নামে ধর্মকে অপমান করে এরা যেই বিদ্ধেষ ছড়াচ্ছে তাতে আখের তাদের লাভ হলেও ক্ষতি হচ্ছে সহনশীল সমাজবাদ।
শিল্প সাহিত্য চর্চায়ই যদি একমাত্র মুক্তচিন্তার নিয়ামক হয় তবে হিটলার ছিল মস্তবড় ‘মুক্তমনা’! আর মাদ্রাসা শিক্ষা যদি কেবল বদ্ধমৌন মানসিকতার ক্ষেত্রহয় তবে গাজ্জালী ছিলেন একজন সংকীর্ণ মনা ‘! বন্যার ‘সুরের ধারা’ র ৩০ জন শিক্ষার্থীর জন্য দেশের নামকরা প্রতিষ্ঠান গুলো যেখানে হিমশিম খাচ্ছে সেখানে সাধারণ মানুষজন কয়েক লাখ শিশুর দায়িত্ব নিয়েছে। যেই দায়িত্ববোধ থাকার কথা ছিল সরকারের।
আধুনিক সময়ে এসে মাদ্রাসা শিক্ষার গুনগত মান নিয়ে প্রশ্ন তোলা যায় কিন্তু একে অস্বীকারের উপায় নেই। যদি সত্যিকারের মুক্তচিন্তার অধিকারী হন তবে সমাজে কি করে সমস্ত ব্যবস্থার মধ্যে সহনশীল অবস্থা তৈয়ার করা যায় তার চিন্তা করি। আগুন না নিভিয়ে উস্কে দেয়া কারো জন্যই মংগল না। রবীন্দ্রনাথের কথাতেই শেষ হোক, “শোনাও প্রাণে প্রাণে মংগল ও বারতা।

রাজু আহমেদ সানি
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দেয়ালের ছবি আর বই এর পাতায় আধিপত্য দেখে ! অথচ বন্দর আর কড়িডোরের অসম চুক্তিতে সব শিয়ালের এক রা॥

লিখেছেন ক্লোন রাফা, ১০ ই অক্টোবর, ২০২৬ সকাল ৭:১২


দেশ বিক্রির পরীক্ষিত ঠিকাদার....



দেয়ালের ছবি দেখলেই ভারতীয় আধিপত্য, আর বন্দর বেচে দিলে নীরবতা কেন?

দেয়ালে একটা ছবি আঁকা দেখলেই যাদের মুখে ফেনা উঠে যায় - "বাংলাদেশ... ...বাকিটুকু পড়ুন

মার্কিন সেনা কর্মকর্তা কর্মকর্তার মেজর নিদাল্ল হাসানের মৃত্যুদণ্ড.....

লিখেছেন জুল ভার্ন, ১০ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:৩২



নিদাল হাসান (পুরো নাম: নিদাল মালিক হাসান) হলেন মার্কিন সামরিক বাহিনীর একজন সাবেক মেজর এবং মনোরোগ বিশেষজ্ঞ (Psychiatrist)।

২০০৯ সালে যুক্তরাষ্ট্রের টেক্সাসের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে সংগঠিত এক... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×