somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিশ্বের ১০ টি বিস্ময়কর ব্রিজ (পর্ব - ২)

০১ লা নভেম্বর, ২০০৯ রাত ১২:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এই মুহূর্তে ১৬০ জন ব্লগার এবং ১৩৫ জন ভিজিটর আছেন। দেখা যাক, পোস্টে কয়টা কমেন্ট পড়ে

এই পোস্টটা গতকাল রাতে দেবার পর প্রচুর রেসপন্স পেয়েছি। আমি কখনও ভাবিনি যে ব্লগারদের নিকট হতে এতটা রেসপন্স পাব। যারা পোস্টটা পড়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা একটু সময় নিয়ে মন্তব্য করেছেন তাদেরকে আরও বেশি বেশি ধন্যবাদ। একটা ছোট্ট কমেন্টও পোস্ট লেখার উৎসাহ অনেক গুণে বাড়িয়ে দেয়। আজ পোস্টের দ্বিতীয় পর্ব লিখলাম।

যারা প্রথম পর্ব মিস করেছেন তাদের জন্য নিচের লিংক:

ক্লিক করুন

----------------------------------------------------------------------------------

৪। Hangzhou Bay ব্রিজ: ইস্টার্ণ চায়নায় অবস্থিত এই ব্রিজটি একটি হাইওয়ে ব্রিজ। মূলত এটি Zhejiang প্রদেশের Jiaxing এবং Ningbo এই দুটো মিউনিসিপ্যালিটিকে যুক্ত করেছে। এটি বিশ্বের সর্বাপেক্ষা বড় trans-oceanic ব্রিজ যার দৈর্ঘ্য হল ৩৫.৬৭৩ কিলোমিটার (২২ মাইল)!!!





ব্রিজটির নির্মাণ কাজ শুরু হয়েছিল ৮ জুন, ২০০৩ সালে। ১৪ জুন, ২০০৭ সালে কাজ সমাপ্ত হয়েছিল এবং ২৬ জুন, ২০০৭ সালে মিডিয়া ফ্যানদের জন্য একটি উদ্বোধনী অনুষ্ঠানও আয়োজিত হয়েছিল। কিন্তু ব্রিজটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয় ১ মে, ২০০৮ সাল থেকে। ব্রিজটি Ningbo এবং Shanghai শহরের মধ্যকার যাত্রাপথের দূরত্ব ৪০০ কিলোমিটার থেকে ১২০ কিলোমিটারে নামিয়ে এনেছে। তাছাড়া এই দুই শহরের মধ্যকার যাত্রা সময় ছিল ৪ ঘন্টা যা ব্রিজটি তৈরি হবার পর ২.৫ ঘন্টায় নেমে এসেছে।





ব্রিজটিতে সর্বোচ্চ গতিসীমা হল ১০০ কিলোমিটার/ঘন্টা (৬২ মাইল/ঘন্টা) এবং এটিকে ১০০ বছরের উপযোগী করে তৈরি করা হয়েছে।







----------------------------------------------------------------------------------


৫। Millau Viaduct ব্রিজ: ফ্রান্সের Millau তে অবস্থিত এই ব্রিজটি বৃহদাকার cable-stayed রোড ব্রিজ যা Tarn নদীর পুরো উপত্যকা জুড়ে আছে। Michel Virlogeux এবং Norman Foster এই ব্রিজের ডিজাইন করেছেন। যানবাহন চলাচলের জন্য যত ব্রিজ আছে তন্মধ্যে এই ব্রিজটি সর্বাপেক্ষা উঁচু। এর একটি শীর্ষ ১১২৫ ফুট উঁচু ( যা আইফেল টাওয়ারের চেয়ে একটু উঁচু এবং Empire State Building অপেক্ষা মাত্র ৩৮ মিটার নীচু!!!!)। সুতরাং বুঝতেই পারছেন এর উচ্চতা।





তিন বছর সময়কাল ধরে তৈরি করা ব্রিজটি ১৫ ডিসেম্বর, ২০০৪ সালে উদ্বোধন করা হয় এবং তার দুদিন পরেই পাবলিকের জন্য উন্মুক্ত করে দেয়া হয়। বলা হয়ে থাকে যে, এই ব্রিজ দিয়ে চলাচল করা আর আকাশে ওড়ার অভিজ্ঞতা অর্জন করা প্রায় একই ব্যাপার!!!!!!






ব্রিজটির মোট রোড দৈর্ঘ্য হল ২৪৬০ মিটার। এটি নির্মানে ব্যয় হয়েছিল ৪১৪ মিলিয়ন ইউরো!!! ব্রিজটির লাইফটাইম ১২০ বছর।






ধন্যবাদ সবাইকে








(চলবে.....................)


২৯টি মন্তব্য ২৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্পঃ মোহাম্মদপুরে কখনও বিচ্ছেদ হয় না

লিখেছেন রাজসোহান, ২০ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৪





আমার দোকানের নাম নিউ শাপলা কম্পিউটার ও ফটোস্ট্যাট। সাইনবোর্ডের শাপলা ফুলটা এঁকে দিয়েছিলো তাজমহল রোডের এক সাইনম্যান, দেখতে হয়েছিলো কচুরিপানার মতো। চৌদ্দ বছর ধরে ঝুলে আছে। রোদে রঙ উঠে... ...বাকিটুকু পড়ুন

২১শে আগস্ট গ্রেনেড হামলা তার সাথে কিছু রুঢ় সত্য যা বদলে দিয়েছিলো দেশের রাজনীতি।

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৩৪





২১শে আগস্ট গ্রেনেড হামলা সম্পর্কে আমরা সবাই মোটামুটি জানি। এই হামলায় কারা জড়িত ছিল সেটাও আজকের দিনে অজানা নয় একমাত্র নিতান্ত দলকানা ছাড়া। তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের সময়... ...বাকিটুকু পড়ুন

ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২১ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৪৪



ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

ধানমন্ডি ৩২ ভাঙা হয়েছিল- কে দেখেনি, কে জানে না, এটা অস্বীকার করার উপায় নেই।,... ...বাকিটুকু পড়ুন

মন থেকে যারা আওয়ামী লীগকে ভালোবাসেন এখন তাদেরকে আওয়ামী লীগের প্রয়োজন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২১ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৪০



ক্ষমতায় গেলে কোন দল যাদেরকে মনে রাখে না ক্ষমতায় গেলে তাদেরকেই তারা সবচেয়ে বেশী মিস করে। সেই নিখাঁদ দল প্রেমিকদেরকে এখন আওয়ামী লীগ খুঁজছে। তারা লগি বৈঠা নিয়ে... ...বাকিটুকু পড়ুন

৫ই আগস্ট ছিলো আরো একটি ১৫/২১শে আগষ্টের অপচেষ্টা।

লিখেছেন ক্লোন রাফা, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫২



২১শে আগস্ট পালন করা অর্থে , আমার কাছে মনে হচ্ছে আবারো জঘন্য কোনো ঘটনার পুনরাবৃত্তি হবে। কারন আমরা ঐ নারকীয় হত্যাকাণ্ডের কোনো বিচার সম্পন্ন করতে পারিনি। আমরা যারা... ...বাকিটুকু পড়ুন

×