somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তারেক মাসুদ স্মরণে : মাটির ময়নার দুটি অসাধারণ গান

২০ শে সেপ্টেম্বর, ২০১১ রাত ৮:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যদি বেহেস্তে যেতে চাও গো অন্তরে রাইখো আল্লার ডর,
যদি বেহেস্তে যেতে চাও গো অন্তরে রাইখো আল্লার ডর,
যদি আল্লাহর সন্ধান চাও গো প্রেম রাখিও অন্তরের ভিতর.
যদি আল্লাহর সন্ধান চাও গো প্রেম রাখিও অন্তরের ভিতর.
আমি আপনার মেয়ের বয়সই শরীয়তের হইয়া
মারিফ্তের বিষয় কিছু সয়াল যাব গাইয়া
বেআদবি নিবেন না, দেইখা আমার ভান
হাদিস কোরান মানেন না কেমন মুসলমান
মোল্লা মুন্সী খেপ্পা কেন আপনাদের ওপর গো
অন্তরে রাইখো আল্লার ডর,
কোরান হাদিস বুঝতে কিছু জ্ঞানের প্রয়োজন
দুই পাতা ছেফারা পইরা বুজবে কি মদন,
নিজেরাই বোঝেনা অন্যরে বুঝায়
সব লোকেরে ভুল বুঝাইয়া কাট মোল্লারা খায়.
বেহেস্তের লোভ করি না, নাই দোজগের ভয় গো
প্রেম রাখিও অন্তরের ভিতর.
ফকিরেরা জিকির করে নামাজ ফাকি দিয়া
রোজার দিনে গাজা টানে ধ্যনেই নাম নিয়া
হজ্জ যাকাত করেন না, না হয় নিলাম মানি
কি problem করছে আমার বলেন কোরবানী
রক্ত দেখলে কাপবে কেন মুসল্মানেই অন্তর,
অন্তরে রাইখো আল্লার ডর
কোরবানী করিতে হুকুম প্রাণ প্রিয় ধন
গরু ছাগল হইলো কি তোর এতই প্রিয়জন
নিজের চাইতে প্রিয় বস্তু আর যে কিছু নাই
আত্ম আসলো কোরবান জেনে নিয়ে ভাই
দশ ইন্দ্রিয় ছয়টি রিপু পারলে তো দমন করে গো,
প্রেম রাখিও অন্তরের ভিতর.
ছেরি নিয়া বেড়ান ঘুরি নিকা না করিয়া
এক সাথে নাচেন গান বেপর্দা হইয়া,
ছেরি নিয়া বেড়ান ঘুরি নিক না করিয়া
এক সাথে নাচেন গান বেপর্দা হইয়া,
পুরুষ পোলার জন্য বাহির, নারীর জন্য ঘর গো
অন্তরে রাইখো আল্লার ডর,
মাইয়া হলো আদিবস্তু সৃষ্টি যারে দিয়া,
ভেদাভেদ করে যারা তারাই করে বিয়া,
মাইয়া হইলো প্রেমের ভান্ড মাইয়া হইলো মা,
মাইয়া নাহিলে ভবে আমরা আসতাম না,
সৃষ্টি করতে দুই লাগে নারী এবং নর গো
প্রেম রাখিও অন্তরের ভিতর
যদি আল্লার সন্ধান চাও গো
প্রেম রাখিও অন্তরের ভিতর



ডাউনলোড করুন



শের-এ-খোদা আলী সাবে নিজেরে খুব সুন্দর ভাবে,
নিজের পৌরুষের রূপ দেখিয়া আয়নায়,
পুত্র হোসেন তখন বলে,
"গর্ব আপনার যাবে চলে,
মায়ের গোপন সুরত যদি দেখেন আপনায়।"

আলী বলে বিবির কাছে,
"দেখাও তোমার কি রূপ আছে,
স্বামী হয়ে কেন আমি জানতে পারি নাই?"
"অরূপ সেরূপ খালি চোখে,
পায় না দেখা কোনো লোকে,
তোমায় দেখাই কেমনে স্বামী!"
বলেন ফাতেমায়।
লা'নত দিলেন আলীর অওরাত,
"যে দেখেছে বাতেন (গোপন) সুরত,
ভাতৃঘাতী যুদ্ধে যেন মরণ তাহার হয়।"
আলী কহেন,
"শাপ কারে দিলে,
সে তো তোমার নিজের ছেলে,
....(অস্পষ্ট) মসজিদে গিয়া তোমারি রূপ দেখতে পায়।"


মা ফাতেমার ক্রন্দনে হায়,
এক শর্তে শাপ খোদা ফিরায়
"রদ হবে না বদ দোয়া মায়ের আর এই দুনিয়ায়।"
কেন্দে কহেন জগতের মা,
"চাই না ছেলে ও রাব্বানা,
আর কোনো মায়ের বদ দোয়া যেন লাগে না সন্তানেরই গায়।"


নবী কন্যার অন্তরের রূপ,
আলোয় ভরে আধাঁরের কূপ,
কোটি নারীর ব্যাথা ঘুচে ফাতেমার ব্যাথায়।



ডাউনলোড করুন
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×