
আমারে রাখিছ বাধি অতৃপ্ত বাঁধনে
বন্দী আমি তোমাদেরই অর্গলে
মুক্তির দিশা আমারই দুই চোখে
অবিরত নিশ্চুপ নির্বাক সংগ্রামে।
একদিন ঘুচবে আমাদের এই ব্যাথা
রিক্ত হস্তে হবে মুক্তির সুবর্ণরেখা
অনুযোগ অভিমানের হইবে অবসান
অর্গল ভেঙ্গে মুক্তির জয়গান।
সেদিন ধরব চেপে তোমাদের টুটি
মানব না সেদিন সাইক্লোনের ভ্রূকুটি
আধারের মাঝে আলো এই হবে সত্য
দুষ্টের দমনে হব শিষ্টের ভক্ত।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


