যেন অনন্ত কাল শুয়ে আছি
চেষ্টা করছি আমি ঘুমাতে
এপাস ঘুরি, ওপাশ ফিরি
ঘুম আসেনা দু চোখেতে।
এ কেমন যন্ত্রণায় বিদগ্ধ আমি?
মন চাইছে ঘুমকে বলি- হারামি
একটিবার বার তুই আয় আমার চোখে
আজ তোর এক দিন কি আমার এক রাত
দু চোখ ভেঙে এক শতাব্দির ক্লান্তি নেমেছে
আসেনা তবু ঘুম এই পোড়া চোখে
কিভাবে পার করি বল সারারাত?
ঘুম তবুও কেন এলিনা?
উপেক্ষা করে আমার মিনতি-
আবেদন নিবেদন, বকা-গালি
এ কেমন নিষ্ঠুর নিয়তি?
তোর সাথে আমার কিসের শত্রুতা?
একটি বার শুধু ঘুমাতে চাই
এটাই আমার একমাত্র কথা
এই একটি কথাই রাখতে পারিস না?
জানিস? কতরাত আমি একফোঁটা ঘুমাই না!
হে ঘুম দেবতা!
আমায় একটিবার ঘুমাতে দাও!
আমার চোখের ঘুম কোথায় গেল?
আমার ঘুম ফিরিয়ে দেবে কিনা বলো
নইলে তোমাকে দেবো উপহার
জীবনের একখণ্ড অন্ধকার!
আমার মত কত মানুষ না ঘুমিয়ে আছে!
মনের সব যন্ত্রণা তাদের দু চোখে ভাসে
ঘুম আর আসবেনা হয়তো
তাই অনুমতি চাই, চির নিদ্রায় যাবো
তবু তো এই ঘুমহীন রাতের
অসহ্য যন্ত্রণা থেকে মুক্তি পাব!
কি মানে আছে এই বেঁচে থাকার?
এতো এক পরাজিত সৈনিকের জীবন
যেখানে প্রতিটি মুহূর্তে শুধুই দীর্ঘশ্বাস
তবুও আমি আশায় থাকি,
হয়ত আসবে ঘুম-
ভোর হতে এখনও কিছুটা বাকি!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



