মসজিদটার মেঝে টাইলস করা ছিল।
দানের টাকা আর প্রভাবশালীর টাকায় আজ সেটার দেয়াল টাইলস করা হল।
টাইলস করা দেয়ালের পাশে জীর্ণ এক বৃদ্ধ ভিক্ষুক ভিক্ষা করছে!
ভাঙ্গা থালায় কয়েকটা পয়সা পরে আছে,পকেটে বড় জোড় ৪০/৫০ টাকা।
পাশেই মসজিদের দান বক্স।মসজিদ কমিটির পরিকল্পনা আছে সামনে কয়েক জন নেতা মুন্ত্রি আর দান বাক্সের টাকায় মসজিদ দোতলা করা হবে। অনেক টাকার প্রয়োজন।
ভিক্ষুকটি ভিক্ষা করছে বাসায় তার দুই দিন ধরে রান্না হয় না।আর ৪০/৫০ টাকা হলে আজকে কিছু ডাল ভাত জুটবে।
সর্বশেষ এডিট : ২৩ শে আগস্ট, ২০১৫ বিকাল ৫:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




