somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এভাবেই বেচে আছি ....

১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সিনেমায় দেখা যায় ৫০০ টাকা নিয়ে নায়কের ব্যবসা শুরু অতঃপর সৎপথে ব্যবসা করে ৫ বছরে নায়ক ৫০ কোটি টাকার মালিক। কিন্তু বাস্তবে ৫ কোটি টাকা দিয়ে শেয়ার বাজারে ব্যবসা শুরু অতঃপর সৎ পথে ব্যবসা করার 'অপরাধে' ১০ বছর পর আপনি ৫০০ টাকার মালিক। কিন্তু তাতে কি??? সরকারের কি যায় আসে?
আমরা নাকি স্বাধীন দেশে বাস করি। তা এ কি রকমের স্বাধিনতা? বিশাল জগৎটাকেই যদি ক্ষুদ্র করে দেওয়া হয়, তাহলে সেই ক্ষুদ্র জগতে স্বাধীনতাকে কি স্বাধীনতা বলা যায়? ব্যাপারটা বুঝতে পারা যাচ্ছে না, তাই না। বেশ একটা ছোট উদাহরণ ব্যাপারটাকে পরিষ্কার করে দেবে। যেমন খুশি লেখো। এই প্রতিযোগিতায় যদি কিছু বিষয় দিয়ে দেওয়া থাকে। আর তার মধ্যেই লিখতে বলা হয়, তবে কি যেমন খুশি লেখা যায়? ঠিক তেমনই, আজকের আমাদের স্বাধীনতাও। ভোট বিহীন দেশে আমরা স্বাধীন নাগরিক॥ আসলেই এই দেশকে কি রাজনৈতিক নেতারা ভালোবাসে, না কি ভালোবাসার অভিনয় করে?
বাংলা সিনেমায় ধর্ষণের দৃশ্যে দেখা যায় ভিলেন নায়িকাকে জোর করে ধর্ষণ করার চেষ্টা করে..... অর্ধনগ্ন দেহ নিয়ে নায়িকা দৌড়াতে থাকে তারপর নায়কের সাথে ধাক্কা॥ মিনিট দশেক ফাইট । নায়ক সাহেব ভিলেনের হাত থেকে নায়িকাকে বাঁচিয়ে অতঃপর শুরু হয় নায়ক কর্তৃক নায়িকার হালাল তরিকায় ধর্ষণ। ভিলেন আর নায়কের মধ্যে তফাৎ হচ্ছে, একজন জোর করে ধর্ষণ করে। আরেকজন ভালোবেসে ধর্ষণ করে। অসহায় নায়িকা চিরকালই ধর্ষিত আর দর্শক শুধু দর্শন করেই বিনোদিত। শেয়ার বাজারের হাজার কোটি টাকা লুট, রেলের বস্তা ভর্তি টাকার কালো বিড়াল দেখে আমরা কতই না বিনেদন পাই ......॥ আজ এই দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে তফাৎ একটাই। একদল দেশকে জোর করে ধর্ষণ করে,আরেকদল দেশকে ভালোবেসে ধর্ষণ করে। অসহায় বাংলাদেশ চিরকালই ধর্ষিত। আর আমরা দর্শক হয়ে, শুধু দর্শন করেই বিনোদিত। তাইতো - ছড়াকার আবু সালেহ এর কবিতা মনে পড়ে গেলো -
"ধরা যাবে না ছোঁয়া যাবেনা, বলা যাবে না কথা । রক্ত দিয়ে পেলাম শালার এমন স্বাধীনতা! যার পিছনে জানটা দিলাম যার পিছনে রক্ত, সেই রক্তের বদল দেখো বাঁচাই কেমন শক্ত।
.
আসলেই আমাদের বেচে থাকাটাই কেমন শক্ত হয়ে গেছে .... তবুও বেচে আছি ... এভাবেই বেচে আছি .... দর্শক হয়ে॥
সর্বশেষ এডিট : ১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:০৭
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মুসা নবী এবং ফেরাউন

লিখেছেন রাজীব নুর, ৩০ শে জুন, ২০২৬ দুপুর ১২:৫৮



মুসার নবীর নির্দেশ অমান্য করে এবং আল্লাহর অবাধ্য হওয়ার কারণে-
লোহিত সাগরে ডুবে ফেরাউনের করুণ মৃত্যু হয়। হজরত মুসা আলাইহিস সালাম এমন এক ফেরাউনের আমলে জন্মগ্রহণ করেছিলেন- যিনি রামেসিস... ...বাকিটুকু পড়ুন

যুদ্ধ ও প্রেমের দিন

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ৩০ শে জুন, ২০২৬ দুপুর ১:৪১




অরুনিমা, এখন যুদ্ধ চলছে চারদিকে
তাই হুটহাট ঘর থেকে বের হবেনা, আমার অপেক্ষায় থেকো না বাগানে বসে
কখন যে বোমারু বিমান বোমা ফেলে দেয় বলা তো যায় না।

তৃতীয় বিশ্ব যুদ্ধের দামামা বেজে... ...বাকিটুকু পড়ুন

৭২০১৪

লিখেছেন ডি এইচ তুহিন, ৩০ শে জুন, ২০২৬ দুপুর ১:৫৮

"ভাই, এইখানেই নামবেন?"

হেল্পার ছেলেটা দরজার হাতল ধরে আমার দিকে ঠিক এমনভাবে তাকালো, যেন আমি জীবনের সবচেয়ে বড় ভুলটা করতে যাচ্ছি। বাসের ভেতরের হলদে আলোয় ওর মুখটা কেমন বিবর্ণ দেখাচ্ছিল। চোখের... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৯২

লিখেছেন রাজীব নুর, ৩০ শে জুন, ২০২৬ বিকাল ৪:১৯



বিএনপি সরকার দেশে ক্ষমতায় আসতে না আসতেই দেশে প্রতারকের সংখ্যা বেড়ে গেছে।
প্রতারক সব আমলেই ছিলো। কিন্তু বিএনপির আমলে যেন প্রতারকের উৎসব শুরু হচ্ছে। দেশে বেড়ে গেছে মারামারি।... ...বাকিটুকু পড়ুন

আমার পছন্দের বাংলা গানগুলো

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০১ লা জুলাই, ২০২৬ রাত ১:১১


অনেকদিনের ইচ্ছে পছন্দের বেশকিছু গান নিয়ে একটা পোস্ট দেব। দেওয়া হয়নি, কারণ, বিষয়টা সময়সাপেক্ষ। আজ হুট করে বসেই পড়লাম। রবীন্দ্র সঙ্গীত, নজরুলগীতি, লালনগীতিসহ নানান ধরনের গানের একটা তালিকা করছি,... ...বাকিটুকু পড়ুন

×