somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এই সমাজ ধর্ষক তৈরির কারখানা আর আমরা হলাম তার কারিগর

২৭ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পত্রিকায় তোমার সুন্দর সুন্দর ছবি ছাপা হবে। সারা দেশের কত মানুষ তোমার ঐ সুইট চেহারা দেখে বাহবা দেবে। টিভিতে তোমার ওরনা ছাড়া সুউচ্চ স্তন দেখে কতজন কল্পনার সাগরে হাবুডুবু খাবে। তুমি সুপারস্টার হবে। মডেল হবে। তাই কোন সংকোচ নয়। তুমি শরীরের যাদু দেখাও, কোমর দোলাও, উম্মুক্ত হও, সুউচ্চ স্তন দেখাও, জড়তা নিভাও। সামনে তোমার উজ্জ্বল ভবিষ্যৎ তোমাকে হাতছানি দিয়ে ডাকছে । ব্যাস নারী এতেই মজে গেলো। নারী অনেক চালাক হয়ে গেলো। আমার দেশের বিজ্ঞাপণে কত সুন্দর বলে, আরসির মজা কত,তোমার মতো যখন যেমন চাই। কি সুন্দর কথা, একটা মেয়ে আরসি সেভেন আপের মতোই সস্তা সহজলভ্য আর মজার জিনিস। আর এইসব বিভিন্ন ধরনের বিজ্ঞাপন দেখে ছেলেরাও তার আশেপাশের মেয়েদের সস্তা ভাবে!! প্রথম আলোর নকশা আমাদেরকে চুলচেড়া বিশ্লেষণ করে প্রমাণ করিয়ে দেয় ঠিক কতটুকু চিপা জিন্স হলে একটা মেয়েকে সবচেয়ে যৌনাবেদনময়ী দেখাবে। আর ঐ সব যৌনবেদনময়ি মেয়ে দেখে দেখে রাস্তা ঘাটে স্কুল কলেজে যখন আমরা একটা মেয়েকে দেখি আর হিসেব করতে থাকি সে কি ৩৫-২৪-৩৬ ? সে কি ৩৫ সাইজের ব্রা পরে। তার কোমরের দিকে তাকিয়ে তার সারা শরীর কল্পনা করি। আমরা দেখি পর্ণোগ্রাফি, আর নিজেকে নায়ক বানিয়ে রাস্তার সেই মেয়েকে নিয়ে কল্পনা করি। ইন্টারনেটে চটি পড়ে পাশের বাসার মেয়েকে সেখানে কল্পনা করে যৌনতার সাগরে হাবুডুবু খাই॥ মনে করি মেয়েদের কাজ শুধুই সুখ দেওয়া। সে এক মজার জিনিষ, নারী হল ভোগ্যপণ্য। আমরা শরীর সর্বস্ব মডেলদের বিজ্ঞাপন দেখে আবিষ্কার করি মেয়েরা হল বিপনণপণ্য, তাদেরকে কয়টা টাকা দিলেই তারা শরীর দেখায়। রাতের বেলা আমরা ফ্যাশন চ্যানেলগুলো দেখি, আর আমাদের মন অজান্তেই বুঝে ফেলে, মেয়ে মানেই শরীর, সেক্স আর সেক্স। মেয়েরা ভাবে পশ্চিমাদের অনুকরণে যেমন বিশাল নারী দেহ নির্ভর ইন্ডাস্ট্রি গড়ে তুলেছে,আমরাও সেভাবেই ‘উন্নত’ হবো! মাথা খাটানোর দরকার নেই, বেগম রোকেয়া হবার দরকার নেই,কে চেনে ওঁদের। চেনেতো সানি লিওনকে প্রিয়াংকা চোপড়াকে আর যারা ফেয়ার এন্ড লাভলীর এড করে ফর্সা চামড়ার শরীর দেখিয়ে বেড়ায় তাদের। নারীদের শেখানো হয়, নারী স্বাধীনতার মাপকাঠি নারী দেহের পরিধেয় হ্রাসের সমানুপাতিক - যার কাপড় যত ছোট হয় তার স্বাধীনতা তত বাড়ে ॥ এই যদি আমরা শিখি, আমরা কিভাবে আশা করতে পারি একটা ছেলে একটা মেয়েকে সম্মান করবে ? সম্মান অর্জন করা যায় শরীর দেখিয়ে? সৌন্দর্য দিয়ে ? সেক্সি পোশাকের মেয়ে দেখলে ছেলেদের চোখ কি বিনয়ে নুয়ে পড়বে নাকি অন্য কিছু খুঁজে বেড়াবে?? আর এই রকম সমাজেই গড়ে ওঠে পরিমলের মত মানুষ। তাদের উদ্দেশ্য হয় ভোগ, তাই তাদের সামনে যখন এসে পড়ে কোন ছাত্রী, তাদের ড্রেস শালীন হোক আর অশালীন হোক, তার মাথা চাড়া দেয় জন্মের পর থেকে তার চারপাশ থেকেই শিখে আসা নোংরামি গুলো। পরিমলের মনের এই নোংরামি এক মূহুর্তেই সৃষ্টি হয় নি॥ এটা বছরের পর বছর লক্ষ লক্ষ মূহুর্তে শিখে আসা অনেকগুলো ঘটনা থেকে গড়ে ওঠা দৃষ্টিভঙ্গির ফলাফল। এই সমাজই তৈরি করে পরিমলের মতো ধর্ষকদের॥ এই সমাজ ধর্ষক তৈরির কারখানা আর আমরা হলাম তার কারিগর।
সর্বশেষ এডিট : ২৭ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৩৪
৭টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রাজাকারনামা-২ (অপরাধির জন্য আমাদের,মানবতা ! বিচিত্র এই দেশের মানুষ!!)

লিখেছেন ক্লোন রাফা, ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:৫৫



সনজীদা খাতুন তখন ইডেন কলেজে কর্মরত ছিলেন । ইডেনের মেয়েরা 'নটীর পূজা' নামে একটা নাটক করেছিলো। সেই নাটকে একেবারে শেষের দিকে একটা গান ছিলো। তিনি ছাত্রীদের সেই গানটা শিখিয়েছিলেন।... ...বাকিটুকু পড়ুন

সুস্থধারায় ফিরছে রাজনীতি; আম্লিগের ফেরার পথ আরো ধূসর হচ্ছে

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১০:১০


গত শনিবার (১৪ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী পরিস্থিতি নিয়ে বক্তব্য দেন তারেক রহমান। তিনি বলেন, নির্বাচনের মাঠে প্রতিদ্বন্দ্বিতার কারণে একে অপরের মধ্যে কোথাও কোথাও... ...বাকিটুকু পড়ুন

দেশে টেকসই পরিবর্তন আনতে এই 'প্ল্যান'-গুলো আমাদের পরবর্তী প্রধানমন্ত্রীর লিস্টে আছে কি?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:৪৮



আসসালামু আলাইকুম।
দেশে টেকসই পরিবর্তন আনতে নিচের বিষয়গুলোর উপর নজর দেওয়া জরুরী মনে করছি।

প্ল্যান - ১
বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর প্রত্যেকটিতে গবেষণার জন্যে ফান্ড দেওয়া দরকার। দেশ - বিদেশ থেকে ফান্ড... ...বাকিটুকু পড়ুন

ছায়া মন্ত্রীসভা : বাংলাদেশ প্রেক্ষিত !

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১২:০৮

ছায়া মন্ত্রীসভা : বাংলাদেশ প্রেক্ষিত !



বাংলাদেশে নূতন ভাবে এই প্রসঙ্গটি আসতে শুরু করছে ।
আমাদের আইনে এই ব্যাপারে নির্দিষ্ট কিছু আছে কিনা জানা নেই । তবে বিরোধী দল সংসদে
তাদের... ...বাকিটুকু পড়ুন

পবিত্র হজ্জ্ব- ২০২৫ এর মায়াময় স্মৃতি….(৮)

লিখেছেন খায়রুল আহসান, ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১২:১০

আমরা ০৯ জিলহজ্জ্ব/০৫ জুন রাত সাড়ে দশটার দিকে মুযদালিফায় পৌঁছলাম। বাস থেকে নেমেই অযু করে একসাথে দুই ইকামায় মাগরিব ও এশার নামায পড়ে নিলাম। নামাযে ইমামতি করেছিলেন আমাদের দলেরই একজন,... ...বাকিটুকু পড়ুন

×