একটি ঘরে ৪-৫ জন লোক ঢুকে কিশোরী এক মেয়েকে পালাক্রমে ধর্ষণ করতে লাগলো। মেয়েটির চিৎকারে আশেপাশের লোক এসে ওই বাসার চারদিকে ভিড় করে হায় হায় করতে লাগলো। খবর পেয়ে বিভিন্ন পত্রিকা ও চ্যানেলের সাংবাদিক সেখানে ছুটে এলো।
মুন্নী সাহা সেই ঘরের জানালার ফাঁক দিয়ে একটি লম্বা লাঠির সাথে মাইক্রোফোন বেঁধে মেয়েটির মুখের কাছে নিয়ে গিয়ে বলল-- "এইযে আপু.. এখন আপনার অনুভূতি কি?"
কিন্তু মেয়েটি কোন কথা বলল না। সে যন্ত্রনায় চিৎকার করতে থাকলো। gasp ইমোটিকন upset ইমোটিকন
অন্যদিকে ৭১ টিভি ধর্ষণ দৃশ্যের লাইভ সম্প্রচার করছে...
-- নবনিতাঃ দর্শক আমি আপনাদের নিয়ে যাচ্ছি ধর্ষণ সংঘটিত হবার স্থানে অবস্থানরত আমাদের প্রতিনিধি মাহিমের কাছে... আচ্ছা মাহিম, আপনি কি কিছু দেখতে পাচ্ছেন?
-- মাহিমঃ অ্যাঁ... নবনিতা... এতক্ষণ ঘরের দরজা-জানালা বন্ধ থাকায় আমরা কিছু দেখতে পাচ্ছিলাম না। আমরা শুধু একটি কম বয়সী মেয়ের আর্তচিৎকার শুনছিলাম। এইমাত্র আমরা ঘরের একটি জানালা ভেঙ্গে সেখান দিয়ে ক্যামেরা ঢুকিয়ে ধর্ষণ দৃশ্য লাইভ প্রচার করা শুরু করলাম। নবনিতা, আপনিও সম্ভবত তা দেখতে পাচ্ছেন।
-- নবনিতাঃ হ্যাঁ... এইমাত্র ধর্ষণ দৃশ্য আমাদের টিভি ক্যামেরায় ধরা পড়েছে। আপনি কি জেনেছেন ওই ধর্ষকরা কখন ধর্ষণ শেষে চলে যাবে?
-- মাহিমঃ হ্যাঁ... এই বিষয়ে এক ধর্ষকের সাথে যোগাযোগ করা হলে সে বলল যে আর আধা ঘণ্টার মধ্যে তারা ধর্ষণ শেষ করে চলে যাবে। আমরা আশা করছি আর মাত্র আধা ঘন্টা পর আমরা মেয়েটিকে অক্ষত(?) উদ্ধার করতে পারবো।
-- (আধা ঘণ্টা পর) আচ্ছা মাহিম, ধর্ষকরা কি চলে যাচ্ছে বলে মনে হচ্ছে।
--মাহিমঃ হ্যাঁ নবনিতা... এইমাত্র ঘরের দরজা খুলে গেলো... সেখান দিয়ে ৫ জন লোক বের হয়ে চলে গেলো... আমরা ঘরে ঢুকার চেষ্টা করলে মেয়েটা তার আগেই ভিতর থেকে দরজা বন্ধ করে দিলো। নবনিতা! মনে হচ্ছে শ্বাসরুদ্ধকর কিছু ঘটতে যাচ্ছে... আমাদের ক্যামেরা দিয়ে স্পষ্ট দেখা যাচ্ছে যে মেয়েটি ফ্যানের সাথে ওড়না বাঁধছে... হ্যাঁ... সবে মাত্র সে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলে পড়লো... হ্যাঁ, তার দেহ আস্তে আস্তে নিথর হয়ে গেল...।
-- নবনিতাঃ ধন্যবাদ মাহিম... এমন একটি ঘটনা আমাদের কাছে পৌঁছে দেয়ার জন্য... সুপ্রিয় দর্শক আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য।
সাংবাদিকরা তৃপ্ত এমন একটি উত্তেজনাকর ঘটনার লাইভ সম্প্রচার করতে পেরে। আর আমজনতা উত্তেজিত ধর্ষণের দৃশ্য লাইভ দেখতে পেয়ে। অন্যদিকে ধর্ষকগুলি পালিয়ে যাবার পর শুরু হলো বীর বাঙ্গালীর শ্লোগান "ধর্ষকদের বিচার চাই, ফাঁসি চাই।" upset ইমোটিকন
এভাবেই শেষ হলো নিষ্পাপ এক মেয়ের করুণ কাহিনী।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




