somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

২০১৩, আমরা কি প্রস্তুত?

২৫ শে সেপ্টেম্বর, ২০১০ সকাল ১০:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

২০১৩ সালের ১ জুলাই পর্যন্ত আমাদের কাঙালপনা (নিজের দেশ বলে চুরি শব্দটা বাদ রাখলাম) করে ছাড় পাব পাইরেটেড কপি করা সফটওয়ার ব্যবহারে।

সেটা আমার নিজের কাছেই খারাপ লাগছে, এটা এমন কিছু যেনো আমরা চুরি করার বৈধতা পেলাম কিছুদিনের জন্য।

“চোর” শব্দটা থেকে মুক্তি পেতে আমাদের দুটো পথ খোলা আছে।

প্রথমটা হল সফটওয়ারগুলোর লাইসেন্সড কপি কেনা। আমাদের মত গরীব দেশের কম্পিউটার ইউজারদের জন্য এই উপায় বলতে গেলে অসম্ভব। কারন ওপারেটিং সিস্টেম, এমএস অফিস আর এন্টি ভাইরাস – এই তিনটাকিনতে গেলেই একটা কম্পিউটারের জন্য কমপক্ষে পঞ্চাশ হাজার টাকা বাড়তি খরচ হবে। সাথে অন্যান্য সফটওয়ারতো আছেই। ডিভিডি বার্ন করার নিরোর সস্তা ভার্শনের জন্য চাই ৪৯ ডলার, উইন ডিভিডি ৪৯ ডলার, পাওয়ার ডিভিডি ও ৪৯ ডলার। ৪৯ ডলার মানে ৩৪০০ টাকা প্রায়!

এবার দ্বিতীয় পথটা, ফ্রি ওপেনসোর্স সফটওয়্যারে নিজেদের বদলে ফেলা। এই পন্থায় বলতে গেলে কোন সমস্যাই নাই, শুধু চাই কিছু একাগ্রতা আর আগ্রহ। মানুষ অল্পসময়েই নিজেকে বদলে নিতে পারে, নতুন কিছু শিখে নিতে পারে। তবে তা না করে কেন "চোর" তকমা গায়ে এঁটে থাকা?

আপনি যখন কম্পিউটিং শিখেছেন, তখন এমএস প্রোডাক্ট শিখেছেন বলেই লিনাক্স বেজড সফটওয়ার আপনার কাছে কঠিন লাগে। তবে সেটা দুর করা সম্ভব একটু চেষ্টাতেই।

উইন্ডোজের বিকল্প হিসাবে লিনাক্স কয়েকবছর আগেও বেশ কঠিন ছিলো সাধারন মানুষের জন্য, তবে দেবিয়ান, উবুন্তু, মিন্ট এদের এখনকার টার্গেট সাধারন মানুষ হওয়াতে এদের অপারেশন এখন অনেকটাই ইউজার ফ্রেন্ডলী।

উইন্ডোজে যা করতেন তার সবই কিন্তু উবুন্তু বা মিন্টে করা সম্ভব।

আমি এক ধাক্কায় কাউকে বিকল্প মুক্ত সফটওয়ারের দুনিয়াতে আসতে বলছি না, তবে আপনারা চাইলে আস্তে আস্তে কিভাবে সরে আসতে পারেন সে আলোচনা করতে পারি।

পাইরেটেড সফটওয়ারে অভ্যস্ত থেকে গেলে ২০১৩ সালের পর কিন্তু আমরা লিখিতভাবে চোর হয়ে যাব! আর সরকারী-বেসরকারী সব মিলিয়ে ২০১৩ সালে কত হাজার কোটি টাকা শুধু লাইসেন্স কিনতে বেরিয়ে যাবে সেটা ভেবেছেন? এই টাকা কি আমরা বাঁচাতে পারিনা এই দেশের?

পারি, শুধু চাই ইচ্ছা আর একটুখানি লেগে থাকা

২০১৩ সালের ১ জুলাই খুব একটা দুরে নয় কিন্তু!
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

জীবন চালাতে শহরে থাকা কিন্তু বেঁচে থাকা যেন বাড়িতেই

লিখেছেন Sujon Mahmud, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৯

ঈদের ছুটিটা কেমন যেন চোখের পলকে শেষ হয়ে গেল। মনে হচ্ছিল, এই তো সেদিন বাড়ি গেলাম—মায়ের হাতের রান্না, বাবার গল্প, ছোট মেয়ের হাসি, আর স্ত্রীর সেই নীরব অভিমান… সবকিছু মিলিয়ে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

×