আবারও শাহবাগ, আবারও কবীর সুমন এবং আবারও ধন্যবাদ 
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তিন মিনিট
কথা ও সুর ঃ কবীর সুমনতিন মিনিটের জন্য শাহবাগ হল দেশ,
তিন মিনিটের জন্য দেশটাই শাহবাগ
এ হলো নতুন যুগের জন্ম
আকাশে পূর্বরাগ।
তিন মিনিটের নীরবতা হলো
যুগের আঁতুড় ঘর
গণতন্ত্রের অভিষেক হবে
দুনিয়ায় এর পর।
শহীদ যোদ্ধা বীরাঙ্গনারা
ইতিহাস জুড়ে জাগে
যৌবন যায় ইতিহাস গড়ে
আজকের শাহবাগে।
দূর থেকে
তবুওআমি শামিল
শামিল অন্যরাও,
বুড়ো সুমনের একটাই কথা
আমায় সঙ্গে নাও।
গানের লিঙ্ক শাহবাগের প্রজন্মের জয়গান নিয়ে সুমনের আগের গানগুলি।
শাহবাগে রাতভোর
কথা ও সুর ঃ কবীর সুমনশাহবাগে রাতভোর
স্মৃতিতে একাত্তর
নব ইতিহাসে সাক্ষী
রইল প্রজন্ম চত্বর।
শ্লোগানে শ্লোগানে কাঁপে
লাখো নবীনের বুক
ছেলে মেয়েদের মুখেই
আমার বাংলাদেশের মুখ।
হাত ধরে ছেলে মেয়ে
মুক্তির গান গেয়ে
জেগে আছি প্রহরীর মতো
আসল বিচার চেয়ে।
শহীদ জননী দেখেছেন
জাগরণ প্রস্তুতি
সুফিয়া কামাল কাছেই আছেন
বিদ্রোহী নাতিপুতি। গানের লিঙ্ক গণদাবী
কথা ও সুর ঃ কবীর সুমন
বিমানে উড়তে তিরিশ মিনিট
এতো কাছে তবু দূর
বিলকুল নেই পাসপোর্ট ভিসা
সীমানা চেনে না সুর।
সীমানা চিনি না আছি শাহবাগে
আমার গীটারও আছে,
বসন্ত আজ বন্ধুরা দেখো
গণদাবী হয়ে বাঁচে।
বাঁচো গণদাবী, বাঁচো গণদাবী
আসল বিচার চাই,
যার যা পাওনা তাকে সেটা দাও
গণদাবী একটাই।গানের লিঙ্ক
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

৭ মাসে বাংলাদেশে ১৫ হাজার শিশু নিখোঁজ !!!
এমন রোমহর্ষক, চমকে যাওয়া এবং অন্তরে কাপুনি ধরানোর মতো তথ্য বা কথা বার্তার কোনও মানে হয় ??!!
গরীব পরিবারের শিশুদের কথা বাদ দেই-এ...
...বাকিটুকু পড়ুনদেশের গুরুত্বপূর্ণ কাজগুলো সরকারী অফিসারদের হাত ধরেই হয়। সেজন্যে, এই পদগুলো যোগ্য মানুষদের হাতে যাওয়া প্রয়োজন। কিন্তু, সমস্যা হচ্ছে, গত কয়েক দশকে দেশের টপ ট্যালেন্টদের বেশির ভাগই কোনক্রমেই সরেকারী অফিসার... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
চারাগাছ, ৩১ শে আগস্ট, ২০২৬ রাত ১১:০৪

মেমোরি লুপ (Memory Loop)
গভীর রাত। ল্যাবের নিস্তব্ধতা চিরে শুধু ভেসে আসছে মনিটরের নীলচে আলোর মৃদু কম্পন। টেবিলের ওপর ঝুঁকে বসে আছেন ডা. আরিয়ান। স্ক্রিনে ভাসছে তার বহু বছরের...
...বাকিটুকু পড়ুনসরকারি প্রজ্ঞাপনে বলা হয়েছে: অদ্য হইতে কোনো সরকারি বা বেসরকারি কার্যালয়ে ও সর্বসাধারণের জন্য উন্মুক্ত স্থানে টাই ও বেল্ট পরিধান দণ্ডনীয় অপরাধ। কারণ ব্যাখ্যা করা হয়েছে একবাক্যে: "কর্মক্ষেত্র ও যত্রতত্র... ...বাকিটুকু পড়ুন
/বাংলাদেশের মোট কর্মজীবীদের মধ্যে সরকারী আর বেসরকারী কত শতাংশ?
/গত ২ বছরে যত শিল্প কারখানা ও ব্যবসায়ী প্রতিষ্ঠান বন্ধ হয়েছে এবং তাতে যত সংখ্যক বেসরকারী কর্মজীবী (কর্মকর্তা, কর্মচারী, শ্রমিক….) চাকরী... ...বাকিটুকু পড়ুন