দেখতে দেখতে পাঁচটি বছর চলে গেলো। কি অসাধারণ ছিল ঢাবি'র সেই দিন গুলো। ফার্স ইয়ার এ TSC তে সারাদিন আড্ডা আর চা বিড়ি ফুখা। আমাদের ছিল এক বিশাল গ্রুপ...মুরুব্বি (হিমেল), পিগ্মি( শাহিন), কালা (রাশেদ), বেবি (আবির), আহসান, জুয়েল, সাইদ, সাইফ, রাহি, অভি, সাগর, সুজন। সবার ছিল বাহারি সব নাম। হিমেল সব সম্যসার সমাধান দিত, তাই তাকে আমরা ডাকতাম মুররুবি নামে। কেউ ছ্যাকা খাইছে, টাকার সম্যসা, সমাধান দিবে কে??? আরে মুররুবি আছে না। আরেক আজিব character শাহিন, একটা মানুষ কি করে সারাদিন মজা মাস্তিতে থাকতে পারে ওকে না দেখলে বুঝা যায়না। সারাদিন jokes মারাই যেনো ওর একমাএ কাজ। আজকে আমকে খোঁচাচেছ তো কালকে আরেক জন কে ক্লাশ এর সবচেয়ে মোটা মেয়েটার সাথে বিয়ে দিয়ে দিচ্চে। মাঝে মাঝে আমরা ক্লাশ এ ঘুমিয়ে পড়তাম। ভাবছেন স্যারদের লেকচার গুলো খুব বোরিং ছিলো?? আরে না্...আমাদের স্যাররা অসাধারণ লেকচার দিতেন। কিন্তু পাশে যদি অভি থাকে ক্লাশ এ না ঘুমিয়ে কোনো উপায় আছে!!!! তার jokes শুনতে শুনতে কতবার শাহিন্ মোঃপুর থেকে varsity আসার পথে রিকশায় ঘুমায় পড়ছে তার কোনো হিসাব নাই। কিন্তু ওর মত এত ভাল বন্ধু পাওয়া ভাগ্যের ব্যাপার। আমার যেদিন মন খারাপ থাকতো, অভি সবার আগে বুঝতে পারত.........(চলবে)
(আমি খুব বাজে লিখি। তারপরেও চেষ্টা করছি ভাল করে লেখার)
সর্বশেষ এডিট : ২৭ শে ফেব্রুয়ারি, ২০১২ সন্ধ্যা ৭:১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




