শুভ সকাল
ঘুম থেকে উঠে সকালটা শুরু হল, " গুলশানে গৃহবধু হত্যা"র খবর দিয়ে। এ আর এমন কি!!! মানুষ মরতেই পারে! বেডরুমের পাহারা দেয়ার কাজ তো আর সরকার করবে না! সাগর-রুনীর সন্তান মেঘের সাথে এই অভাগার দেশে আরো কিছু এতিম যোগ হল-নাফিম,মায়েশা, নাফিজা। আরে বাংগালি জাতি এক অসাধারণ গুণের অধিকারী। আমরা আমাদের সকল দূঃখ, কষ্ট, হতাশ তাড়াতাড়ি ভুলতে পারি। কই আমরা তো এখন আর সাগর রুনি কে নিয়ে কথা বলিনা। আমাদের সামনে এখন নতুন আলোচনার বিষয়- ফাহিমা-হতভাগী গৃহবধু। আগামী কিছুদিন আমরা চায়ের কাপে ঝড় তুলব, কি করা যেত, কি করা যেতনা, তা নিয়ে আমাদের মতামত অব্যাহত থাকবে। হ্যা তারপর আমি আরেকটা খুনের জন্য অপেক্ষা করব!! আরে আমাদের কাছে তো ততদিনে ফাহিমার মৃত্যু পুরান বিষয়!
একজন কালো বিড়াল ও লজ্জাহীন আমরা.।
প্রথম আলোর শিরোনাম টা আবার পড়লাম্! দাদা এখন দপ্তরবিহিন মন্তী। এ কিসের পুরুষ্কার।সুরঞ্জিত সেন গুপ্ত কে বলছি- সপ্তাহ খানেক পরে পদত্যাগ করে যেটুকু সহানুভুতি পেয়েছিলেন , আজ তাও হারালেন। আপনাদের কি লজ্জা নেই?
দাদা শুধু আপনার না; এদেশে আরো অনেকেরই লজ্জা নেই। বূয়েটে উপাচার্য নজরুল ইসলাম তেমনি একজন। শিক্ষকদের দাবির মুখেও তিনি পদ ছাড়তে নারাজ। আমরা অনেক বেশী পদলোভী হইয়ে উঠছি।
একজন ইলিয়াস আলী'_______________
ফেইসবুকে ঢুকেই ধাক্কা খেলাম! ইলিয়াস আলী নিখোজ! তাড়াতাড়ি বিডি নিউজ এ গিয়ে খবরটা পড়লাম। জানিনা আরেক চৌধুরী আলমের দূর্ভাগ্য তাকে বরণ করতে হয় নাকি? আপনাকে আমরা একদিন ভুলে যাব, আলম সাহেব হারিয়ে গেছেন আজ দুবছর হতে চলছে ; তাকে তো আমরা মনে রাখিনি।
একটাই জিজ্ঞাসা এ কোন দেশে আমাদের বাস? আমাদের মুক্তি কোথায়??
সর্বশেষ এডিট : ১৮ ই এপ্রিল, ২০১২ দুপুর ১২:০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




