somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মেশিনকে দেয়া একজোড়া ভাল চোখ - 1: কি এবং কেন?

০৬ ই জুলাই, ২০০৬ ভোর ৪:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

* (শোহেইল ভাই আমার পি.এইচ.ডি র কাজ নিয়ে লিখতে বললেন; বস মানুষ :) বলেছেন, কি আর করা? ... :) .... লিখা শুরু করে দিলাম ... আমার নিজের এমনিতেও পণ্ডিতি করতে ভাল লাগে ... কার না লাগে? অনেকেই হয়ত বিরক্ত হবেন এই ভেবে যে 'ব্যাটা আঁতলামীর আর জায়গা পায়না!!' .... বিরক্ত হলে এই অধমকে নিজগুনে ক্ষমা করে দিয়েন)

** (বিভিন্নরকম সিরিজে নিজের ব্লগ ভরে ফেলেছি; তারই ধারাবাহিকতায় 'জটিল কথা' নামে এই সিরিজটা চালু করলাম ... তবে কান মলেছি এই জীবনে আর থিসিস-টিসিস করবনা বলে ... :) ... সো এটাই সমভবতঃ এই সিরিজের প্রথম ও শেষ লেখা ... তাও ভাব নেয়ার জন্য '1' যোগ করলাম ... আবার যদি কখনও থিসিস করার ভুতে কিলায় ... মানুষ বড়ই বিচিত্র প্রাণী, আর আমি অধমও মানুষই তো!!)

/////////////////////////////////////////////////

আমার গবেষণার বিষয় হচ্ছে একটা 3D measurement system তৈরী করা যেখানে 'শুধ ু ক্যামেরা' ব্যাবহার করা যাবে;
উদ্দেশ্য হলো খুব precise measurement accuracy অর্জন করা।

বর্তমানে কম্পিউটার সায়েন্সের কম্পিউটার ভিশন আর কম্পিউটার গ্রাফিক্স এই দুই ক্ষেত্রে 3D structure অহরহ ব্যাবহার হচ্ছে।
যেমন, ত্রিমাত্রিক গেম, ফেস রিকগনিশন, মেডিক্যাল অপারেশান, মালটিফাংশনাল মুভি জেনেরেশান এবং আরও অনেক অনেক।

এই এ্যাপ্লিকেশনগুলোতে শুধু অপটিক্যাল 3D measurement মেথডগুলোই ব্যাবহার হয়ে থাকে, অর্থাৎ আলোকে কোননা কোন ভাবে জড়ানো হয় :)
সাধারণত দুই রকম উপায় অথবা সিস্টেম আছে অপটিক্যাল মেথডে -- (1) আ্যাকটিভ আর (2) প্যাসসিভ।

আ্যাকটিভ মেথড/সিস্টেমগুলো সাধারণত লেজার/সোনার ওয়েভ/ম্যাগনেটিক ওয়েভ/লাইট প্যাটার্ণ ব্যাবহার করে, এবং এই লেজার/সোনার ওয়েভ/ম্যাগনেটিক ওয়েভ/লাইট প্যাটার্ণকে একটা বস্তুর উপর ফেলা হয় সেটাকে পরিমাপ করার জন্য।

অন্যদিকে প্যাসসিভ মেথডে শুধু ক্যামেরা ব্যাবহার করে বস্তুর ছবি তোলা হয়; ছবি থেকে তার 3D structure হিসেব করা হয়;
এককথায় 2D to 3D ক্যালকুলেশান।

এখন চিন্তা করে দেখুন, ত্রিমাত্রিক গেম, ফেস রিকগনিশন, মেডিক্যাল অপারেশান, মালটিফাংশনাল মুভি জেনেরেশান টাইপের এ্যাপ্লিকেশানের ক্ষেত্রে সাধারণত মানবদেহ/মুখ/মাথা এসবকে মাপা হয়, 3D structure হিসেব করা হয়;
এখন, এসব ক্ষেত্রে নিশ্চয়ই আপনি মানুষের মুখের উপর লেজার-জাতীয় জিনিষ ফেলতে চাইবেননা।
তাই, ব্যাবহারিতার কথা ভাবলে প্যসসিভ সিস্টেমগুলো অনেক বেটার;
আরও কারণ আছে -- এ্যাকটিভ মেথডগুলো খুব বদ্ধপরিবেশে করতে হয়, Light interference এর সমস্যা আছে, রিয়াল-টাইম লেজার স্ক্যানিং অসম্ভব;
(ডিটেইলসে গেলামনা, প্রশ্ন করতে পারেন)

এসব বিচারে 'শুধু ক্যামেরা' ব্যাবহার করা প্যাসসিভ সিস্টেম অনেক ভাল;
শুধু ক্যামেরা লাগে, ন্যাচারাল আলোতে কাজ করে, তুলনামূলক সস্তা আর বহনেও সুবিধা। ... :)

কিন্তু এখনও বাজারে এ্যাকটিভ সিস্টেমগুলোকেই একচেটিয়া দেখা যায়;
কেন?
কারণ, এ্যাকটিভ সিস্টেমগুলো অনেক precise accuracy দেয়, প্যাসসিভ সিস্টেমগুলোর measurement accuracy অত ভালনা।
এ্যাকটিভ সিস্টেমগুলো সাধারণত 1000 মিমি দুরের বস্তুকে 0.1 থেকে 0.5 মিমি রেঞ্জের এররে পরিমাপ করে;
অথচ প্যাসসিভ সিস্টেমের ক্ষেত্রে তা 1/2 মিমি এর উপরে।

আমার কাজ হলো এমন একটা প্যাসসিভ সিস্টেম ৈতরী করা যেটার এরর রেঞ্জ হবে 0.5 মিমির কাছাকাছি;
তাহলে কি হবে?
আমাদের ডিজাইন করা সিস্টেমের measurement accuracyও ভাল, আবার ব্যাবহারেও অনেক সুবিধা (খালি ক্যামেরা লাগে বলে)।
অতএব, মানুষ আমাদের প্রোডাক্টই কিনবে।

এখন সমস্যা হলো, কিভাবে এই measurement accuracy বাড়ানো যায়,
কিভাবে এটাকে 0.5 মিমি লেভেলে আনা যায়?
সর্বশেষ এডিট : ০৬ ই জুলাই, ২০০৬ ভোর ৫:১৪
১৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

থাক অহমিকায়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৮ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৫


তোমার রঙিন আকাশে নেই
যে অমাবস্যার- অন্ধকার
ঝলমল করছে শুধু চাঁদ-
ডুবছ ডুবছ সুখমারী রাত!
উড়ছ শঙ্খচিলের ডানায়;
তোমার আকাশে অমাবস্যা নাই।

আমি মাটি বন্দি হয়েছি
মরার আগেই- মরার আগেই-
স্বপ্ন দেখি শুধু হুতুম পেঁচা হব... ...বাকিটুকু পড়ুন

বঙ্গবন্ধু: একটি নাম- যাকে ঘৃণা করার আগে একবার থামুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৮ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৫০



বঙ্গবন্ধু: একটি নাম- যাকে ঘৃণা করার আগে একবার থামুন[

শেখ মুজিব ইতিহাসের খলনায়ক।
জাতীয় বেইমান।
পাকিস্তান ভাঙার অপরাধী।
- এই কথাগুলো আপনি বিশ্বাস করেন?
তাহলে আজ আপনাকে একটা অনুরোধ করব- একবার শুধু থামুন।

রাগ... ...বাকিটুকু পড়ুন

প্রিয় কন্যা আমার- ৯৩

লিখেছেন রাজীব নুর, ১৮ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:২৫

ফারাজা তাবাসসুম খান-
অনেকদিন তোমাকে নিয়ে লিখি না। খুব ব্যস্ত আছি। আমার সব সময় নিয়ে নিচ্ছে অফিস। আমি অফিস থেকে তোমাকে ফোন করলে তুমি কথা বলতে চাও না। আবার আমি... ...বাকিটুকু পড়ুন

Mystic River – জোয়ারে ফিরে আসে সবকিছু

লিখেছেন রাজসোহান, ১৮ ই আগস্ট, ২০২৬ রাত ৯:৩১



১৯৭৫ সালের বোস্টন। শ্রমজীবী মানুষের সাধারণ পাড়া। রাস্তায় হকি খেলছিল তিনটে বাচ্চা ছেলে। হঠাৎ বল গড়িয়ে পড়ল ড্রেনে। খেলা ওখানেই শেষ। ফুটপাতের একপাশে তখন সদ্য ঢালা ভেজা সিমেন্ট। ছেলেগুলো কাঠি... ...বাকিটুকু পড়ুন

গোলাপী এখন বাসে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১:২০


দেশে আজ থেকে পিংক বাস সার্ভিস চালু হয়েছে। ঢাকা সহ আরও তিনটি বড় শহরে এই বাস চলবে। খবরটা শুনে মনে হলো, দেশ যেন হঠাৎ করেই এক ধাপ আধুনিক হয়ে... ...বাকিটুকু পড়ুন

×