somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কবিকথা 4 : দেখে যেন মনে হয় চিনি উহারে

১৫ ই জুলাই, ২০০৬ দুপুর ১২:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

( অনেকদিন পর এই সিরিজটায় আবার হাত দিলাম ... )

Deja Vu শব্দটার সাথে অনেকেরই পরিচয় আছে আশা করি;

অরিজিনালি ফরাসী শব্দ ...
Phrase টাকে এককথায় ব্যাখ্যা করা কঠিন ...

এমন কি হয়েছে আপনার কখনও যে,
কোন নতুন জায়গায় গিয়ে মনে হয়েছে 'আগে একবার এসেছিলাম!!'
অথবা কোন ঘটনা (খুবই ছোট লেভেলের হতে পারে, যেমন, সিম্পলি একগ্লাস পানি খেয়ে গ্লাসটাকে টেবিলের উপর রাখলেন আর অমনি একটা মাছি এসে বসল গ্লাসটার উপর) যেটা দেখে মনে হলো, আগেও ঠিক এই ব্যাপারটা ঘটেছিল!!

এরকম মনে হওয়াটাই Deja Vu;

অনেকেই Deja Vu দ্্বারা এত বেশী প্রভাবিত হয় যে ভাবে সে আগে ব্যাপারটা স্বপ্নে দেখেছিল;
নিজেকে পীর-ফকির ভেবে বসে।

অনেকে এই Deja Vu দিয়ে Reincurnation বা পূনর্জন্ম ব্যাখ্যা করার চেষ্টা করেন;
(এব্যাপারটা নিয়ে উত্তম কুমারের একটা ছবি আছে, নাম ভুলে গেছি)

বাংলায় ঠিক কি বলা যায় ব্যাপারটাকে জানিনা!!


তবে,
কখনও কি নতুন কাউকে দেখে মনে হয়েছে, এমানুষটাকে আগেও কোথাও দেখেছি!!

কাউকে দেখে ঘটে যাওয়া এরকম Deja Vu অবশ্য বাংলায় সুন্দর একটা নাম দেয়া যায়,
'দেখে যেন মনে হয় চিনি উহারে';

আপনার কখনও মনে হয়নি?

আমার ব্যাক্তিগত একটা Deja Vu ('দেখে যেন মনে হয় চিনি উহারে') আপনাদের সাথে শেয়ার করি;

যখনই কোন মেয়েকে দেখে মনে জটিল ধরনের দোলা লেগেছে, আমার এই ব্যাপারটা হয়;

'দেখে যেন মনে হয় চিনি উহারে'

ব্যাপারটাকে আমি এভাবে ব্যাখ্যা করেছি;

নিজের মনের মাঝে নিজের 'টাইপ' এর একটা ছবি আঁকা আছে হয়ত;
কাউকে দেখে যখন সেই ছবির সাথে মিল পাই, তখন একই সাথে 'দেখে যেন মনে হয় চিনি উহারে' ও ঘটে, আবার জটিল ধরনের দোলাও লাগে ...

তবে ব্যাখ্যাটা এত সহজ কিনা আমি জানিনা ...

কারণ আমার মনে হয়েছে আসলেই আমি দেখেছি ...
বাস্তবে না স্বপ্নে ... গোলমাল লাগে ...

এরকম গোলমাল লাগলে মাথায় ভালমতো কবিতা চাপে ...

একদিন চেপে গেলেন কবিতাদেবী ...
লিখতে বসে গেলাম ...
কিন্তু কিছুতেই কবিতাটা বেশীদূর এগুলোনা ... 'একরকম সমস্যাবোধ' করলাম ...

কবিতাগুলো আমার খুবই নিন্মমানের (যে কাউকেই নিজেকে কবি ভাবার স্বাধীনতা দেয়া হলেই কেবল নিজেকে কবি ভাবতে পারি মনে হয়) ...

তাও আমার এই কবিতাটি আমার খুব প্রিয় ... লিখে একরকম আনন্দ পেয়েছিলাম ...

কবিতাটির নাম দিয়েছিলাম 'প্রথম সম্ভাষণ'।

** ছবিটি ইন্টারনেট থেকে নেয়া
সর্বশেষ এডিট : ৩১ শে মার্চ, ২০০৭ রাত ২:০৭
২২টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তারেক রহমানের চীন সফর, অশ্বডিম্ব।

লিখেছেন হাসান কালবৈশাখী, ২৭ শে জুন, ২০২৬ রাত ২:৪৭

বাংলাদেশী মিডিয়া সোসাল মিডিয়াতে তোলপার
তারেক রহমানের চীন সফরে ভারত উদ্বিগ্ন।
এখন তো দেখলাম অশ্বডিম্ব।
কোন অর্থায়ন চুক্তি নেই, নতুন কোন ঋন দিবে না
বহুল আলোচিত তিস্তা প্রকল্প নিয়ে কোন চুক্তি বা মামুলি সমঝোতা... ...বাকিটুকু পড়ুন

অপারেশন ইকারুস: জেনেভার ছায়া

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৭ শে জুন, ২০২৬ সকাল ৯:০০



বালি অপারেশন শেষ করে ঢাকায় পিবিআই সদর দপ্তরে যখন আরিয়ান, তানভীর ও বর্ষা ফিরে এলো, তখনো বাইরের আকাশ থমথমে। বালি থেকে উদ্ধার করা ৬০% ডেটায় একটি... ...বাকিটুকু পড়ুন

তুরাগের বুকে আমার ছোট ভাইদের লাশ ২০২৪-এর উপহার ‼️

লিখেছেন ক্লোন রাফা, ২৭ শে জুন, ২০২৬ সকাল ৯:১৩



২০২৪ আমাদের নতুন করে শত্রু মিত্র চিনতে শিখিয়েছে। আমি কোনো করুনা, সান্ত্বনা কিংবা বিচারের দাবি নিয়ে আজকের এই ক্ষুদ্র পোস্ট লিখতে চাই না।শুধু সময়ের স্বাক্ষী হিসেবে একটু আচর কেটে... ...বাকিটুকু পড়ুন

আম গেল ছালাও গেল

লিখেছেন সৈয়দ কুতুব, ২৭ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩


আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের এমন এক উজ্জ্বল নক্ষত্র, যার নাম মুছে ফেলা অসম্ভব। ১৯৯৯ সালে ইংল্যান্ডের মাটিতে শক্তিশালী পাকিস্তানকে হারিয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশের মাথা উঁচু করেছিলেন এই... ...বাকিটুকু পড়ুন

সৌর বিদুৎ।

লিখেছেন নাহল তরকারি, ২৭ শে জুন, ২০২৬ রাত ৮:১৮


আমি বিটিভি দেখতে ভালোবাসি। একদিন বিটিভিতে একটি জনসচেতনতামূলক বিজ্ঞাপন দেখেছিলাম। এটি কোনো বাণিজ্যিক বিজ্ঞাপন ছিল না। সেখানে তৎকালীন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী/মন্ত্রী সোলার বিদ্যুৎ সম্পর্কে সংক্ষেপে বলছিলেন।... ...বাকিটুকু পড়ুন

×