somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সুলতান গিয়াসউদ্দিন এযুগেও পাখি শিকার করেন!!

১৭ ই নভেম্বর, ২০০৬ সকাল ৯:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

খুব ছোট বেলায় বাংলা অথবা ইংরেজী র্যাপিড রীডার বইয়ে একটা গল্প ছিল। সুলতান গিয়াসউদ্দিন আযমের পাখি শিকারের কাহিনী নিয়ে, মাহাত্ন্য নিয়ে।
মনে আছে, সন্ধ্যায় বাবার কাছে পড়তে বসতাম, সবকিছু মনপ্রাণ দিয়ে বোঝাতেন তিনি; এগল্পটিও খুব ভাল করে বোঝালেন।

গল্পটা মনে হয় সবাই পরেছেন, অনেকটা এরকম ছিল:

"সুলতান একদিন পাখি শিকারে বের হলেন। একপাখিকে লক্ষ্য করে গুলি ছুঁড়লেন, কিন্তু দূর্ভাগ্যজনকভাবে গুলিটি গিয়ে আঘাত হানে এক বাচ্চা ছেলেকে।

ছেলেটি সাথেসাথেই মারা যায়; সুলতানের হাতের গুলি, সেটাও তো আশীর্বাদের মতোই হবার কথা।
কিন্তু ছেলেটির গরীব মা কিছুতেই এ আশীর্বাদ মেনে নিতে পারলেননা।
সন্তানের মৃত্যুর প্রতিবাদ জানিয়ে তিনি কাজীর কাছে প্রতিবাদ জানালেন।

কাজী দয়িত্বপরায়ণ ছিলেন, সুলতানকে ডেকে পাঠালেন। ভয় পাননি। সুলতানও এলেন।
সুলতানকে যখন ছেলেটির মায়ের অভিযোগ শোনানো হলো, সুলতান রেগে গেলেননা; বরং মহিলাকে অবাক করে দিয়ে তিনি নিজের ভুল স্বীকার করলেন, ক্ষমা চাইলেন । তারপর মহিলাকে ক্ষতিপূরণ হিসেবে প্রচুর টাকা/মোহর (May be!) দিলেন।

মহিলা সুলতানের মহানুভবতায় মুগ্ধ হন, সমস্ত অভিযোগ তুলে নিয়ে বাড়ী ফিরে যান।
সুলতানের মাহাত্ন্য নিয়ে চারিদিকে রব পরে যায়।"

গল্পটা শুনে আমার একটু খটকা লেগেছিল; বাবাকে ভয় পেতাম একটু একটু (সবাই পায় হয়তো) ... তাও ভয়ে ভয়ে জিজ্ঞেস করলাম,
"একটা ছেলে মরে গেল, আর টাকা দিয়ে মিটমাট হয়ে গেল!!"
বাবা একটু থমকে গেলেন, পরমুহূর্তেই আনন্দের হাসি হাসলেন।
মাথা ঝাঁকিয়ে বললেন, "সেইযুগে সুলতানরা যা বলতেন সেটাই আইন ছিল; তাই তিনি চাইলে নিজের দোষ স্বীকার না করেও পারতেন। এমনকি তাঁর মতো ক্ষমতাধর মানুষের বিরুদ্ধে অভিযোগ করাটাই হয়তো দোষ হয়ে যেত ......" এরকম আরও অনেক কিছুবাবা বললেন।

আমি হাঁ হূঁ করে মাথা নাড়লেও, মানতে পারিনি। প্রাণের দাম অর্থ দিয়ে হয়না, ক্লাস সিক্সে পড়া আমিও বুঝতাম, সব শিশুরাই বোঝে।
আমার মনে প্রশ্ন জেগেছিল, ছেলেটির মা'র যদি অভাব না থাকত! যদি তার কাছে অনেক মোহরও তেমন দামী কিছু না হত! তাহলে? বাদশা কি দিয়ে পাপ ঘোচাতেন?

বলা হয়, ভিয়েতনামের প্রত্যেকটি মানুষই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ভিয়েতনাম যুদ্ধের দ্্বারা ক্ষতিগ্রস্ত হয়েছিল।
আজ দেখলাম ভিয়েতনাম সফররত মার্কিন প্রেসিডেন্টকে বীরের সম্বর্ধণা দেয়া হচ্ছে;
তিনি নিঃসংকোচে আমেরিকান যুদ্ধবাজির পক্ষে কথা বলে যাচ্ছেন, আর সবাই হাততালি দিেেচ্ছন।

হা ভগবান!!

(এই লেখার সাথে কোন সম্পর্ক নেই:
লিখতে লিখতে খবরে শুনলাম 'ফুটবলের রুপকথার রাজকুমার' পুসকাস মৃত্যুবরণ করেছেন ... তাঁর হয়ত ফুটবলকে দেয়ার আর কিছু ছিলনা ... তাও বেশ কষ্ট পেলাম ...সমবেদনা জানাচ্ছি ... শান্তি কামনা করছি তাঁর)
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
১৮টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজ প্রিয়তমা স্ত্রীর প্রশংসা করার দিন

লিখেছেন নাহল তরকারি, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪



আজ প্রিয়তমা স্ত্রীর প্রশংসা করার দিন

আজ ২০ সেপ্টেম্বর, Wife Appreciation Day—প্রিয়তমা স্ত্রীকে ভালোবাসা, কৃতজ্ঞতা ও সম্মান জানানোর একটি সুন্দর উপলক্ষ।

সংসারের নানা দায়িত্ব, ভালো-মন্দ সময় এবং জীবনের কঠিন মুহূর্তে একজন স্ত্রী... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ অপ্রত্যাশিত উপহার

লিখেছেন সামিয়া, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৪০




সৌদি আরবের রিয়াদের একটা পাঁচ তারকা হোটেলে আমার চাকরি। চাকরিটা খুব কঠিন কিছু না। প্রতিদিন একটা ভ্যাকুয়াম ক্লিনার হাতে নিয়ে হোটেলের কার্পেট পরিষ্কার করি। লবি, করিডোর, হলরুম, অতিথিদের বসার... ...বাকিটুকু পড়ুন

ব্লগার নিমো'র আসল নাম নিমচাঁদ না?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:০৮



সামুর আগের মডূ জাদীদ ভাই আমাকে একবার বলেছিলেন ব্লগার নিমো'র আসল নাম নিমচাঁদ, তাঁর খুব ঘনিষ্ঠ বন্ধু। তারা মাঝে মাঝে পদ্মার পাড়ে ইলিশ খেতে যান। আর, গরুর... ...বাকিটুকু পড়ুন

তাসালসুল (অনন্ত পশ্চাদগমন), প্রথম সৃষ্টি ও ‘আকল’: কুরআন-সুন্নাহর আলোকে একটি সতর্ক অনুসন্ধান

লিখেছেন ডঃ এম এ আলী, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৩৭


ভূমিকা
সৃষ্টিজগতের অস্তিত্ব নিয়ে মানুষের অন্যতম প্রাচীন প্রশ্ন হলো,সবকিছুর শুরু কোথায়? যদি প্রতিটি সৃষ্ট বস্তুর অস্তিত্বের জন্য তার আগে আরেকটি সৃষ্ট বস্তুর প্রয়োজন হয়, এবং সেই নির্ভরতার ধারা কখনো শেষ... ...বাকিটুকু পড়ুন

মরিয়ম খাতুন জীবন থেকে ছুটি নিয়েছে

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১৮



মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯... ...বাকিটুকু পড়ুন

×