সকালে অফিসের ছোট্ট রিফ্রেশমেন্ট রুমে নাস্তা করতে করতে বউকে একটা ই-মেইল লিখলাম ...
মোবাইল থেকে ...
মোবাইলের বাটন টিপে টিপে মেইল লেখা বড়ই ঝামেলার ...
বউও সেটা জানে ... তারপরও আমি লিখি, সেও পড়ে ...
একবারও বলেনা "আচ্ছা, মোবাইল থেকে লিখার দরকার নাই" ...
কি জানি? মোবাইল থেকে লেখা চিঠি পড়তে হয়ত তার বেশী ভাল লাগে।
আজ তো বিশেষ দিন ছিল ...
নববিবাহিতরা এই দিনটি আসার সাতদিন আগে থেকেই তসবী হাতে সেকেন্ড জপতে শুরু করে ...
বিসমিল্লায় গলদ হলে তো চলবেনা!! ...
আমিই বা বাদ পড়ব কেন? ...
অতএব, সকালে অফিসে গিয়েই তককে তককে ছিলাম কখন বধুকে একখানা ই-মেইল লেখা যায় ...
তাই, নাস্তা করার নাম করে আজ বেশী সময় নিলাম
আহলাদে ভরা একখানা চোস্ত মেইল লিখলাম ...
নিজে পড়ে নিজেই মুগ্ধ !!
মনে মনে ভাবলাম, এটা পড়ে বউয়ের মন নিশ্চয়ই বেশ খানিকটা গলবেই!!
অনেকদিন রেফারেন্স টানা যাবে, ওয়াও!!
আনন্দ আর আহলাদে গদগদ হয়ে 'সেন্ড' বাটন চাপলাম ...
অ মোর জ্বালা!! ...
মেসেজ আসল, "ট্রান্সমিশান ফেইলড" ...
আবার চেষ্টা, আবারও একই ফল!!
ব্যাপার কি?
মোবাইল কোম্পানীর সার্ভিস সেন্টারে কল করলাম;
ওপাশ থেকে রিনরিনে কণ্ঠে মেয়েটি জানাল, "বিল শোধ হয়নি, অতএব লাইন কাটা!!"
কাটবি কাট, ভাল কথা।
তাই বলে "ভ্যালেন্টাইনস ডে"তেই কাটতে হবে!!
শালার পুঁজিবাদ!! বেরসিক কোথাকার!!
নিজেই নিজেই আমগো মাথায় কাঠাল ভাইঙ্গা ভ্যালেন্টাইন'স ডে বানাও,
আবার সামান্য বিলের জন্য এই ভ্যালেন্টাইনস ডে'তেই ফোনলাইন কেটে দাও!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।
