যে যাই বলেন এদেশে তথাকথিত রাজনীতিবিদদের আর আমলাদের উপর থেকা অনেক আগেই সব বিশ্বাস চইলা গেছে। এরা যে যেকোন রকমের বদমাইশিই করতে পারে তা নিয়া অন্তত আমার কোন সন্দেহ নাই।
গত ২/৩ দিনে একে একে
১. জলিল সাহেব
২. বাবর সাহেব
৩. আলতাফ সাহেব
৪. সেলিম সাহেব
৫. বনের রাজা
৬. হাশেম সাহেব
৭. মিন্টু সাহেব
সবাই একটার পর একটা সাক্ষ্য দিয়া জমায়া ফালাইতাছেন।
এর মধ্যে আইজকা দেখি বসুন্ধরা গ্রুপের সোবহান সাহেব লন্ডন থেকা দেশের ব্যাংকগুলাতে চিঠি পাঠাইছেন।
এমন গরম গরম খবরের মাঝে এইটা আর এমন কি??
কিছুক্ষণ আগে আরেক পেপারে দেখি মুফতি শহীদুল সাহেবের বিলাসবহুল গাড়ি আটকান খাইছে।
কোনটা থুইয়া কোনটা পড়ি অবস্থা।
বলি! দুদক বাবাজিরা, ইকটু রয়েসয়ে ...
এত ঘনঘন থলে থেকে বিড়াল বের হয়ে গেলে তো মজাগুলো মিস হয়ে যাবে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।






