somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ছাইপাশ ৫

১৫ ই জুন, ২০০৭ বিকাল ৪:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ইউনিভার্সিটিতে পড়ার সময় এক বাঙালী রেস্টুরেন্টে কাজ করতাম, পার্ট-টাইম ওয়েইটারের কাজ। পয়সা কামানোর ধান্ডা আরকি!
তো, আমার সঙ্গে আরেক পোলা কাজ করত। বাড়ী কোথায় ঐ পোলার তা কইলামনা, তয় পোলায় ক্থাডা একটু বেশীই কইত। বুইঝাও কইত, না বুঝলে তো আরো বেশী কইত। বেশী ফটরফটর করইন্যা কিছু পোলাপান আছেনা, সেইরকম আরকি!

একদিন রেস্টুরেন্টে খাইতে আসল আমার ইউনিভার্সিটির দুই বড় ভাই, একজন আমার খুব ভাল পরিচিত, বাবু বইলা ডাকতাম। আমি বাবু ভাইরে দেইখা, 'আরে বাবু ভাই, আসেন আসেন।' বলতে বলতে আগাইয়া গেলাম। ঐ পোলাও কি মনে কইরা আমার পিছে পিছে আসল। বাবু ভাইর লগে আমি পোলারে কি পরিচয় করাইয়া দিমু, সে নিজেই হাত বাড়াইয়া কইল, 'আমি লিটন, এখানে আসছি মনে করেন গিয়া দুই মাস হইল; এই রেস্টুরেনের ডেখাশোনা করি আরকি!'
বাবু ভাই তার অতীব শুদ্ধ বাংলায় কইল, 'আমি বাবু, এসেছি বেশ কিছুদিন, এখানে পি.এইচ.ডি করছি।'

বাবুভাই আর তার বন্ধু গিয়ে টেবিলে বসল।

আমি চকচকা ধোয়া গ্লাসগুলারে টাওয়েল দিয়া আরও ঘষামাজা করতাছি, কাম না থাকলে ওয়েইটাররা যা করে আর কি!

হঠাৎ লিটন পিছনে আইসা ফিসফিস কইরা জিজ্ঞাসা করল, আইচ্ছা ঐ পাবলিক কি করে কইল?

আমি কইলাম, পি.এইচ.ডি করতাছে।

লিটন কতক্ষণ কি জানি ভাবল। তারপর বিজ্ঞের মতো কইল, তাইলে বাবুভাই টুকটাক কইরা ভালই আছে, নাকি কন?

আমি হাসুম না কান্দুম।
১৮টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমি টুপ করে চলে আসবো

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০১ লা জুলাই, ২০২৬ সকাল ১১:১৯


আমি হাসিনা। আমি আমার স্বামী ওয়াজেদ মিয়াকে কোনদিন স্বামীর মর্যাদা দেইনি। সে জ্ঞানী হলেও আমি সবসময় তাকে বাসার কাজের লোকের চেয়ে বেশি কিছু মনে করিনি। আমি সবসময় মৃণাল কান্তি... ...বাকিটুকু পড়ুন

রুবা

লিখেছেন রানার ব্লগ, ০১ লা জুলাই, ২০২৬ বিকাল ৩:২৮




রুবার সাথে আমার বিয়েটা ওঠ ছেড়ি তোর বিয়ের মতোই হয়েছে । একদম সাধারন কোনরকম অনুষ্ঠান নাই । সেইদিন অফিসে অনেক কাজ ছিলো । চোখে তারা ফারা দেখছিলাম । বসের... ...বাকিটুকু পড়ুন

প্রথম .........।

লিখেছেন মায়াস্পর্শ, ০১ লা জুলাই, ২০২৬ বিকাল ৩:৩৪


আন্ডারগ্রাউন্ড শোতে এটাই আমার প্রথম ড্রামস বাজানোর একটা মুহূর্ত।

কিছু গল্প আসলে পরিকল্পনা করে শুরু হয় না।কিছু গল্প হঠাৎ করে একটা মুহূর্ত থেকে জন্ম নেয় আর তারপর... ...বাকিটুকু পড়ুন

সমুদ্রের নীল খাম

লিখেছেন ডি এইচ তুহিন, ০১ লা জুলাই, ২০২৬ বিকাল ৩:৪২


এই শহরে থাকি প্রায় সাতাশ-আটাশ বছর ধরে। তিন প্রেমিকার মায়া ছেড়ে যাওয়া যায় না এমন এক অদ্ভুত সুন্দর এই শহর। যার এক হাতে নদী, অন্য হাতে সমুদ্র, আর কপালে জায়গা... ...বাকিটুকু পড়ুন

আওয়ামী দুঃশাসনের পতন অনিবার্য ছিল, জুলাই তো স্রেফ উছিলা মাত্র!

লিখেছেন শেহজাদ আমান, ০১ লা জুলাই, ২০২৬ বিকাল ৪:৩৮



জুলাই নিয়ে অনেক বিতর্ক, সমালোচনা আছে। কিন্তু, এটা অস্বীকার করার উপায় নেই যে জুলাই গণঅভ্যূত্থান না হলে আমরা দীর্ঘদিনের স্বৈরশাসন থেকে মুক্তি পেতাম না। জুলাই ঘিরে যত বিতর্ক, সমালোচনাই... ...বাকিটুকু পড়ুন

×