somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গল্পে গল্পে হাদীস শিখি-৯ (ড্রাফট কপি)

১৩ ই মার্চ, ২০১১ রাত ৯:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

৯. দ্যা ওয়ালেট (টাকা বা মূদ্রার থলি)
অতীতে কোন এক শহরে ছিল একজন প্রকৃতিগ্রস্থ বণিক। একদিন সে তার মূদ্রার থলি (টাকার ব্যাগ) হারিয়ে ফেলে। তাতে ছিল ৮০০ সোনার মূদ্রা। সে পাগলের মত এটা খুজে বেড়াল কিন্তু কোথাও তা খুজে পেল না। সবাইকে জিজ্ঞাসা করল কিন্তু কেউ তার খোজ দিতে পারল না। কেউ সেটাকে দেখিনি। তখন সে শহরের এক ঘোষককে ভড়া করল। এ মর্মে সে ঘোষণা করবে যে, যদি কেউ তার এই টাকার থলির সন্ধান দিতে পারে তাহলে তাকে ১০০ সোনার মূদ্রা উপহার হিসেবে দেয়া হবে।
ভেলী নামের এক মুচী এ ব্যাগটি কুড়িয়ে পেয়েছিল। সে ছিল খুব সৎ। সে সিদ্ধান্ত নিয়েছিল যে, মালিককে খুজে না পাওয়া পর্যন্ত এ ব্যাগটি তার কাছেই রাখবে। সুতরাং যখন সে ঘোষকের ঘোষণা শুনতে পেল, তখন সেই বণিকের কাছে সে গেল এবং তার ব্যাগ ফিরিয়ে দিল।
এই বণিক শুধু প্রকৃতিগ্রস্থই ছিল না; বরং সে ছিল খুবই কৃপণ এবং মিথ্যাবাদী। সে তার টাকারা ব্যাগটি ফিরে পেয়ে খুবই খুশি হলো কিন্তু সে ভেলীকে তার কিছুই বুঝতে দিল না।
বণিক তার ব্যাগ খুলে সোনার মূদ্রাগুলো গুণতে শুরু করল। (হঠাৎ করে রেগে গিয়ে) সে ভেলীকে বলল: “ওহ্! তুমি দেখছি ইতিমধ্যে ১০০ সোনার মূদ্রা নিয়ে নিয়েছো যেটা আমি উপহার হিসেবে দিব বলে ঘোষণা দিয়েছিলাম।”
ভেলী মিথ্যাবাদী বণিকের কোটের দু’পাশের ভাজ ধরে ঝাকি দিয়ে বলল: “তোমার কতবড় সাহস! আমি গরীব হতে পারি কিন্তু আমি চোরও না; দূবৃত্তও না। আমাকে তোমার প্রতিজ্ঞাকৃত অর্থ দেয়ার কোন দরকার নেই তবুও তুমি আমাকে তোমার অর্থ চুরির অভিযোগ করো না!”
অতঃপর যখন মিথ্যাবাদী বণিক তার অভিযোগ তুলে নিল না তখন তারা দু’জনে শহরের এক আদালতের স্মরণাপন্ন হলো। সবকিছু শোনার পর বিচারক বুঝতে পারল যে, বণিক মিথ্যা বলছে। তখন তাকে একটা কঠিন শাস্তি দেবার সিদ্ধান্ত নিল বিচারক।
বিচরক বলল: “একদিকে ব্যবসায়ী বলছে যে, তার মূদ্রার থলে হতে ১০০ মূদ্রা নেয়া হয়েছে, অন্যদিকে মূচী বলছে যে, সে কোন মূদ্রাই এ থেকে নেয়নি। আমি দু’জনকেই বিশ্বাস করি। সুতরাং আমি মনে করি যে ব্যাগটি মূচী কুড়িয়ে পেয়েছে সেটি এ বণিকের নয়; এটি অন্য কারও। অতএব, এটা সরকারের নিরাপত্তায় থাকবে যতক্ষন না এর আসল মালিক খুজে না পাওয়া যাবে।”
কৃপণ ব্যবসায়ী তার কৃত কর্মের জন্যে অনুশোচনা করল। কিন্তু সেটা ইতিমধ্যে অনেক দেরী হয়ে গেছে। এ ঘটনা আমাদেরকে মহানবী (সা.)এর একটা হাদীসকে স্মরণ করিয়ে দেয়:
“যে মানুষ প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে না, সে আল্লাহর প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করে না।” (আল-তিরমিযী)
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×