দুঃখের হলেও এটা ঠিক আমাদের সবাইকেই সুনামগঞ্জে ট্রিপে টয়লেট নিয়ে ব্যাপক সমস্যাতে পরতে হয় স্পেশালি মেয়েদের!! অনেকে আগে থেকে না জানার কারনে গিয়ে ভালো ঝামেলাতে পড়তে হয় যেমনটা আমাকে পড়তে হয়েছে -_- প্রথমবার যাওয়ার সময় বুঝতে পারি নাই এতো ব্যাপক সমস্যা।
সুনামগঞ্জে পাব্লিক টয়লেট নাই বললেই চলে, আর আমাদের মত ভিজিটরদের জন্য ও নাই, এটলিস্ট আমার চোখে খুব একটা পড়ে নাই -_-
তাই সুনামগঞ্জের ট্রিপের আগে একটু ক্যালকুলেটিভ ওয়েতে যেতে হবে!
- এখন আপনি যদি রাতের বাসে রওনা হন তা হলে অবশ্যই যাত্রা বিরতিতে যা করার করে নেবেন -_-
- তাহিরপুর বাজার ঘাটে নতুন দুইটা পাব্লিক টয়লেট চালু হল বেশি দিন হয় নাই -_- এবারের ট্রিপে ইটস ওয়াজ লাইক অষ্টম আর্শ্চয্য ফর মি
- এর বাইরে খুব একটা টয়লেট পাওয়া যায় না, গতবার একটা বাজারে থেমেছিলাম তখন মসজিদের টয়লেট নাক মুখ বন্ধ করে কোন রকমে করতে হয়েছিলো -_- কিন্তু তাও লাকিলি আমাদের নৌকা নষ্ট হওয়াতে ওখানে থামানো হয়েছিলো -_-
- টেকেরঘাটে কোথাওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওও নাই
এর বাইরে আর কোথায় কোন টয়লেট আমার চোখে পড়ে নাই, নৌকাতে ব্যাবস্থা আছে, কিন্ত আমি সাহস করি নাই নৌকাতে করার -_-
তবে শুনে খুশী হবেন যে, রিসেন্টলি ডিসি এসেছিলেন টেকেরঘাটে আর উনি বলেছেন অল্পসময়ের মাঝেই কিছু টয়লেট হবে টেকেরঘাটে! যদি আসলেই তাই হয় অনেক মানুষ উপকৃত হবেন।
অন্যদের কাছে যদি ইনফো থাকে অবশ্যই এখানে শেয়ার করবেন এতে বাকিরা উপকৃত হবে।
ধন্যবাদ।
** ছবি তাহিরপুর বাজারে নতুন বানানো দুইটি পাব্লিক টয়লেট
সর্বশেষ এডিট : ২৮ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



