somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গল্প: অচেনা: 1ম পর্ব

২১ শে জুলাই, ২০০৬ সন্ধ্যা ৬:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এইটা আমার লেখা প্রথম গল্প। কোন সালে লেখা হইছে মনে নাই। তবে তখন টিনেজার ছিলাম এইটুকু জানি। গল্পে ভাবাবেগ বেশী। এখন অনেক কিছু অন্যরকম ভাবি আমি। কিন্তু গল্পটা বদলালাম না, কারণ ওই সময়ের ভাবনাগুলি ভালোভাবেই আসছে এতে মনে হয়। আর যে বয়সের কথা লেখা আছে ওতে, তার সাথে এখনকার আমি'র চেয়ে তখনকার আমিই ভালো রিলেট করতে পারে বোধহয়। এটাও অনলাইন ওয়েবজিন পরবাসে ছাপা হয়েছিল
--------------------

বিকাল বেলায় ঘুম ভাঙলে কিছুক্ষণ বোঝাই যায় না সকাল কি বিকাল । চোখের ওপর তখনও ঘুরে বেড়ায় টুকরো টুকরো এলোমেলো স্বপ্নের ঘোর। রান্নাঘর থেকে ভেসে আসা ছিঁটেফোঁটা হাসির শব্দ ঘুমের রেশটুকু আলগোছে সরিয়ে নিয়ে যায় আর সেখানে এসে ভর করে ক্ষীণ একটা মন খারাপের অনুভুতি। ঘড়ি বলছে সাড়ে পাঁচটা বাজে...অর্থাৎ রান্নাঘরে এখন ভীড় ভিষণ। সবাই তোড়জোর করছে রান্নার। ফ্লোরের বারোজন মানুষের জন্য রান্নাঘরটা বড্ড ছোট মনে হয়। চাপাচাপি লেগেই আছে, কেউ কেউ আবার রান্না শুরু করার আগেই দৌড়ে গিয়ে ডেকচি চাপিয়ে দেয় চুলায়, নিরাপদ থাকার জন্য। আজ এই যুদ্ধের ভেতর যেতে মন চাইছিল না একটুও।

দুই মাস কেটে গেল একা। ভাবাই যায় না। আমি কি বড় হয়ে গেলাম ? সত্যিই? ইউনিভার্সিটি বাসা থেকে দুইঘন্টার পথ। গতবছরও বাসা থেকেই আসতাম। যেই শুনতো চোখ কপালে তুলে বলতো - প্রতিদিন চার ঘন্টা জার্নি! মারাত্মক।

আমার অবশ্য অভ্যাস হয়ে গেছিল। কিন্তু আব্বার ধারণা এই দুরত্বের কারণেই গত বছর আমার পরীক্ষার ফলাফল ভালো হয় নি। কাজেই এই বছর এ ব্যবস্থা। আমি অবশ্য কখনোই এমন চাইনি কিন্তু কিছু বলি নি। বোধহয় অভিমান করে...

আমার এ ঘরটা অন্য ঘরগুলোর চেয়ে ছোট। এখানে এ ঘরগুলিকে বলে বক্স রুম। ছোটঘরে আমার অসুবিধা হয় না। শুধু কষ্ট লাগে জানালাটা ভীষণ রকম ছোট বলে। অন্য ঘরগুলিতে দেয়ালজোড়া জানালা। আমার জানালার ওপাশে যেটুকু আকাশ, তাও সীমাবদ্ধ। ভীষণ কষ্ট লাগে, আধুনিকতার কারাগারে, আকাশেরও স্বাধীনতা নেই অসীম হওয়ার। বিকাল প্রায় শেষ হয়ে এল। রোদটাও ন্যাতানো। জানালার সামনের ইউক্যালিপটাসেরও মনে হয় খুব মন খারাপ। ওর দিকে তাকিয়ে আবৃত্তি করি -

মন ভালো নেই, মন ভালো নেই, মন ভালো নেই
কেউ তা জানে না..
সকলই গোপন মুখে ছায়া নেই
চোখ খোলা তবু চোখ বুজে আছি,
কেউ তা দেখেনি...

ও আমার কথা বুঝতে পারে কিনা জানি না। কিন্তু তাকে মনে হয় গভীর মনোযোগী। সুনীলবাবুকে আরেকটা চিঠি লিখতে খুব ইচ্ছা হয়। কে জানে আমার চিঠিগুলি তাঁর কাছে পৌঁছায় কিনা। ইদানিং চিঠি ডাকে দেবার সাথে সাথেই ভয় করতে থাকে, মনে হয় ঠিকানায় ভুল আছে কোথাও না কোথাও। আমার চিঠিগুলি কখনোই পৌঁছাবেনা যেখানে তাদের যাওয়ার কথা।

(চলবে)
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাঙালি মুসলমান সম্বন্ধে ChatGPT র মূল্যায়ন !

লিখেছেন ঢাকার লোক, ২৬ শে জুন, ২০২৬ রাত ৮:০৯

ChatGPT কে "বাঙালি মুসলমান বনাম প্রকৃত ইসলাম" এর উপর একটা প্রবন্ধ লিখতে বলেছিলাম, কয়েক সেকেন্ডে যা লিখেছে হুবুহু তুলে দিলাম ! আপত্তি থাকলে চ্যাটজিপ্ট দায়ী !!

বাংলার মুসলমান সমাজকে দেখলে... ...বাকিটুকু পড়ুন

মন্তব্যে অনন্য রাজীব নূর

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৬ শে জুন, ২০২৬ রাত ১০:৩২



অনন্য রাজীব নুর মন্তব্য বেলায়
পাওয়া ও দেওয়ায় লক্ষ করে পার
সম্মুখে এগিয়ে চলে গন্তব্যে অপার
প্রতিটি পোষ্টের ক্ষেত্রে তার আছে টান।
মন তার দোলে চলে আনন্দ ভেলায়
ব্লগেতে নিশ্চুপ দেখে পোষ্ট... ...বাকিটুকু পড়ুন

অপারেশন ইকারুস: জেনেভার ছায়া

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৭ শে জুন, ২০২৬ সকাল ৯:০০



বালি অপারেশন শেষ করে ঢাকায় পিবিআই সদর দপ্তরে যখন আরিয়ান, তানভীর ও বর্ষা ফিরে এলো, তখনো বাইরের আকাশ থমথমে। বালি থেকে উদ্ধার করা ৬০% ডেটায় একটি... ...বাকিটুকু পড়ুন

তুরাগের বুকে আমার ছোট ভাইদের লাশ ২০২৪-এর উপহার ‼️

লিখেছেন ক্লোন রাফা, ২৭ শে জুন, ২০২৬ সকাল ৯:১৩



২০২৪ আমাদের নতুন করে শত্রু মিত্র চিনতে শিখিয়েছে। আমি কোনো করুনা, সান্ত্বনা কিংবা বিচারের দাবি নিয়ে আজকের এই ক্ষুদ্র পোস্ট লিখতে চাই না।শুধু সময়ের স্বাক্ষী হিসেবে একটু আচর কেটে... ...বাকিটুকু পড়ুন

আম গেল ছালাও গেল

লিখেছেন সৈয়দ কুতুব, ২৭ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩


আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের এমন এক উজ্জ্বল নক্ষত্র, যার নাম মুছে ফেলা অসম্ভব। ১৯৯৯ সালে ইংল্যান্ডের মাটিতে শক্তিশালী পাকিস্তানকে হারিয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশের মাথা উঁচু করেছিলেন এই... ...বাকিটুকু পড়ুন

×