somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঋণ বাতিলের সিদ্ধান্ত সঠিক: জিম ইয়ং কিম

০৩ রা জুলাই, ২০১২ বিকাল ৫:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



দুর্নীতির অভিযোগে পদ্মা সেতু প্রকল্পে বিশ্বব্যাংকের ঋণচুক্তি বাতিল করার সিদ্ধান্তকে ‘সঠিক’ বলে মন্তব্য করেছেন সংস্থাটির নতুন প্রেসিডেন্ট জিম ইয়ং কিম। গতকাল সোমবার সাংবাদিকদের সঙ্গে তাঁর প্রথম বৈঠকে তিনি এ মন্তব্য করেন। আজ মঙ্গলবার কানাডার পত্রিকা গ্লোব অ্যান্ড মেইলসহ আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরে এ তথ্য জানানো হয়।

পদ্মা সেতুর ঋণচুক্তি বাতিল প্রসঙ্গে বিশ্বব্যাংকের নতুন প্রেসিডেন্ট জিম ইয়ং কিম সাংবাদিকদের বলেন, ‘আমি মনে করি, এটা ছিল সঠিক।’
কিম বলেন, ‘বাংলাদেশের দরিদ্র মানুষের মঙ্গলের বিষয়ে আমরা খুব সজাগ। কিন্তু আমাকে এটাও দেখতে হবে যে বিশ্বব্যাংক কখনো দুর্নীতি সহ্য করে না।’

দুর্নীতির অভিযোগে গত শুক্রবার পদ্মা সেতু প্রকল্পের ঋণ বাতিল করে বিশ্বব্যাংক। সরকারি ও বেসরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে বিশ্বাসযোগ্য দুর্নীতির অভিযোগ আনা হলেও বাংলাদেশ কোনো ব্যবস্থা না নেওয়ায় ঋণচুক্তি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয় বলে সংস্থাটি জানিয়েছে। গত শনিবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ছয়টার দিকে বিশ্বব্যাংকের ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ সরকারের কাছ থেকে পর্যাপ্ত বা ইতিবাচক সাড়া না মেলায় বিশ্বব্যাংক পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের সহায়তায় ১২০ কোটি ডলার ঋণ বাতিলের সিদ্ধান্ত গ্রহণ করেছে, যা অবিলম্বে কার্যকর হবে।

বিশ্বব্যাংকের বিদায়ী প্রেসিডেন্ট রবার্ট জোয়েলিকের শেষ কর্মদিবস ছিল ৩০ জুন শনিবার। এর আগের দিন শুক্রবার তিনি পদ্মা সেতুতে বিশ্বব্যাংকের প্রতিশ্রুত অর্থায়নের বিষয়টি বাতিল করে যান।
গত শনিবার পদ্মা সেতু নিয়ে বিশ্বব্যাংকের বিবৃতিকে ‘সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। ওই দিন মন্ত্রণালয় থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে অর্থমন্ত্রী বলেন, ‘বিবৃতিতে যে ভাষা ও ভাব ব্যক্ত করা হয়েছে, বিশ্বব্যাংক সে রকম বিবৃতি তাদের কোনো সদস্যদেশ সম্পর্কে দিতে পারে কি না, সে বিষয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। এই বিবৃতি আমরা সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য বলে মনে করি। আমার মনে হয়, এটি বিশ্বব্যাংকের মন্তব্য নয়। এটি বিশ্বব্যাংকের বিদায়ী সভাপতি রবার্ট জোয়েলিকের ব্যক্তিগত মন্তব্য।’

গতকাল সোমবার জাতীয় সংসদে পদ্মা সেতু প্রকল্পে বিশ্বব্যাংকের অর্থায়ন বাতিল ও সংস্থাটির দেওয়া বিজ্ঞপ্তি সম্পর্কে আট পৃষ্ঠার একটি বিবৃতি পড়ে শোনান আবদুল মুহিত। লিখিত বক্তব্যের বাইরেও তিনি কিছুক্ষণ বক্তব্য দেন। অর্থমন্ত্রী জাতীয় সংসদে বলেছেন, পদ্মা সেতু প্রকল্পে ঋণচুক্তি বাতিল করে বিশ্বব্যাংকের দেওয়া বক্তব্য বাংলাদেশকে অপমান করেছে।

অর্থমন্ত্রী বলেন, ‘আমি জোর গলায় বলতে পারি, পদ্মা সেতু প্রকল্পে কোথাও কোনো অপচয় বা দুর্নীতি হয়নি। আমি দৃঢ়ভাবে বলতে পারি, এই অর্থবছরেই আমরা পদ্মা সেতুর কাজ শুরু করব।’

গতকাল সোমবার এক বিবৃতিতে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) জানিয়েছে, পদ্মা সেতু নির্মাণ প্রকল্প থেকে তারাও সরে যাচ্ছে। তবে জাপানের উন্নয়ন সংস্থা (জাইকা) গতকাল দুটি বিবৃতি দিয়েছে। দুপুরে তারা বলেছে, অন্য সহ-অর্থায়নকারীদের অবস্থান জানিয়ে জাপান সরকারের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবে এই সংস্থাটি। সন্ধ্যায় সংস্থাটি বলেছে, ‘জাইকার অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। আশা করি, বাংলাদেশ সরকার গঠনমূলক উপায়ে চলমান পরিস্থিতি মোকাবিলা করবে।’
বিশ্বব্যাংকের নতুন প্রেসিডেন্ট জিম ইয়ং কিম গত রোববার দায়িত্ব নিয়েছেন। পদ্মা সেতু প্রকল্পে অর্থায়নের জন্য সংস্থাটির নতুন প্রেসিডেন্টকে ভরসা হিসেবে বাংলাদেশ বিবেচনা করছে বলে অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) সূত্র প্রথম আলোকে আভাস দিয়েছিল।

সূত্র জানিয়েছিল, সংস্থাটির বিদায়ী প্রেসিডেন্ট রবার্ট জোয়েলিককে বোঝানো না গেলেও অন্তত নতুন প্রেসিডেন্টকে বোঝানো যাবে—এ ভাবনা মাথায় রেখেই নতুন পরিকল্পনা গ্রহণ করছে সরকার। সে অনুযায়ী কাজও শুরু হয়েছে।
তবে পদ্মা সেতু প্রকল্পের ঋণচুক্তি বাতিলের সিদ্ধান্ত সমর্থন করে জিম ইয়ং কিমের গতকালের মন্তব্য বাংলাদেশের সম্ভাব্য ভরসার জায়গাকে নড়বড়ে করে দিয়েছে।
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যাদের স্বপ্নের দেশ আমেরিকা: তাদের জন্যে আজকের পোস্ট

লিখেছেন অপলক , ১৭ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:১৮



এমন এক সময় ছিল, ছেলে বা মেয়ে ডিভি লটারীতে স্বপ্নের দেশে গেছে, বাপ মায়ের পাড়া প্রতিবেশী গর্বে কথা বলাই মুশকিল। সেখানে গিয়ে OC(Office Cleaner) নাকি DC(Dish Cleaner) হবে তার... ...বাকিটুকু পড়ুন

”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

লিখেছেন প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০


শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন

শহীদ জিয়া ২৭ মার্চের ভাষণে 'জয় বাংলা' বলেছিলেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১১





সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭

...বাকিটুকু পড়ুন

মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৪২


আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন

মেধা নয়, রাজনৈতিক পরিচয়ই কি আমাদের রাষ্ট্রে যোগ্যতার মাপকাঠি?

লিখেছেন raselabe, ১৮ ই অক্টোবর, ২০২৬ ভোর ৬:২৯

বিসিএসসহ বিভিন্ন সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়ায় রাজনৈতিক পরিচয় বা ভেরিফিকেশনের কারণে প্রার্থীদের বাদ পড়ার অভিযোগ আমাদের প্রিয় মাতৃভূমিতে নতুন কোনো ঘটনা নয়। রাজনৈতিক দলগুলো ক্যাম্পাসে ক্যাম্পাসে নিজেদের ছাত্রসংগঠনের কার্যক্রম চালু... ...বাকিটুকু পড়ুন

×