সন্ত্রাসী সন্দেহে লন্ডনে তিন বাংলাদেশি আটক
০৬ ই জুলাই, ২০১২ রাত ৯:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গত বুধবার যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে স্ট্যাটফোর্ড এলাকার অ্যাবি রোডের একটি বাসা থেকে তিনজন বাংলাদেশি তরুণকে আটক করা হয়েছে। স্থানীয় সময় ভোর চারটার দিকে লন্ডন মেট্রোপলিটন পুলিশ ফ্ল্যাটে অভিযান চালিয়ে তাঁদের আটক করে।
ওই ফ্ল্যাট লন্ডন অলিম্পিক স্টেডিয়ামের খুব কাছে। তবে পুলিশ দাবি করছে, অলিম্পিকের সঙ্গে এই অভিযানের কোনো সংশ্লিষ্টতা নেই।
পুলিশ ফ্ল্যাটের দরজা ভেঙে ভেতরে ঢোকে। ব্যাপক শব্দ ও অনেক পুলিশের উপস্থিতিতে আশপাশের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আটক তিন যুবককে পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে একই দিন ভোরে আরেকটি বাড়িতে অভিযান চালিয়ে এক নারীসহ দুই যুবককে আটক করা হয়েছে বলে মেট্রোপলিটন পুলিশ জানায়।
আটক বাংলাদেশি তিন তরুণের কাছাকাছি থাকা মোহাম্মদ মালিক বলেছেন, ওই ফ্ল্যাটে দুই ভাই ও এক বয়স্ক মহিলা থাকেন। তাঁরা বাংলাদেশি। তাঁদের চলাফেরায় কখনো অস্বাভাবিক কিছু মনে হয়নি। অ্যাবি রোডের আরেক প্রতিবেশী সারা নেলসন বলেন, ‘প্রচণ্ড শব্দে মনে হচ্ছিল, আমাদের এলাকায় জঙ্গি হামলা হয়েছে। কিছুক্ষণের মধ্যে আমাদের মৃত্যু হবে।’
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

চেয়ারের আত্মকথাচেয়ারটি নাকি একদিন দীর্ঘশ্বাস ফেলে বলেছিল, "মানুষ আমাকে যতটা ভালোবাসে, আমাকে বানানো কাঠটাকেও যদি ততটা ভালোবাসত, তবে পৃথিবীতে এত অহংকার জন্মাত না।"
আমি বিস্মিত হয়ে জিজ্ঞেস করলাম, "কেন?"
চেয়ারটি বলল,...
...বাকিটুকু পড়ুন
গণঅধিকার পরিষদ ছেড়ে আসা বিএনপি নেতা রাশেদ খান বলেছেন, ‘ক্যান্টনমেন্টের স্পষ্ট ক্লিয়ারেন্স পাওয়ার পর নাহিদ ইসলাম এক দফার ঘোষণা করেছিলেন।’ জুলাই বিক্ষোভ নিয়ে শুক্রবার নিজের ফেসবুক আইডিতে দেওয়া...
...বাকিটুকু পড়ুন
ধর্মের দোহাই দিয়ে ধর্ষক ও ব্যভিচারীদের পাপ ঢাকা এবং সাধারণ ধর্মপ্রাণ মানুষকে অন্ধ বানিয়ে রাখার এই ভণ্ডামি আর কতকাল সহ্য করবেন?
পবিত্র ইসলাম আর সাহাবিদের ত্যাগকে কতখানি নামালে এই ভণ্ড মোল্লা...
...বাকিটুকু পড়ুন
খাস খাতার পাতায় কলম চালাচ্ছিলেন ফরিদা বেগম (৪৫)। রাত তখন সাড়ে সাতটা। চশমাটা নাকের ডগায় নামিয়ে পাশে বসা ছোট ছেলে সিয়ামকে (৯) বললেন, "হাতের লেখা এত দ্রুত শেষ করলে হবে?...
...বাকিটুকু পড়ুন
আজকাল সামাজিক যোগাযোগমাধ্যমে ঢুকলে মনে হয় ভারতের ভাগ্য নির্ধারণের গুরুদায়িত্ব বুঝি এদেশের মানুষের ওপর এসে পড়েছে। ভারতে কোথাও একটু আন্দোলন বা উত্তাপ ছড়ালেই এপারে যেন উৎসবের ধুম পড়ে যায়।...
...বাকিটুকু পড়ুন