somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আইনজীবীকে রক্তাক্ত করলেন সাংসদঃ‘আমি একটু উত্তেজিত হয়ে গিয়েছিলাম।’

০৪ ঠা আগস্ট, ২০১২ সন্ধ্যা ৭:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ডাকবাংলোয় আজ শনিবার দুপুরে স্থানীয় সাংসদ মুরাদ হাসানের কিল-ঘুষিতে এক আইনজীবী গুরুতর আহত হয়েছেন। তাঁর নাম মো. বদরুদ্দোজা। তিনি জামালপুর জেলা আওয়ামী লীগের আইনজীবী পরিষদের সহসভাপতি।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আইনজীবী মো. বদরুদ্দোজা এলাকার উন্নয়নকাজের জন্য আওয়ামী লীগের সাংসদ মুরাদ হাসানের সঙ্গে দেখা করতে ডাকবাংলোয় যান। তিনি নিজ এলাকা হরখালী, দোলভিটিতে একটি রাস্তার কথা বলার সঙ্গে সঙ্গে সাংসদ উত্তেজিত হয়ে ওঠেন। এ সময় তিনি বদরুদ্দোজাকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারতে থাকেন। কিল-ঘুষির আঘাতে তাঁর মুখ রক্তাক্ত হয়, পাঞ্জাবি রক্তে ভিজে যায় এবং চশমা ভেঙে যায়। পরে সাংসদের নির্দেশে উপজেলা চেয়ারম্যান আবদুল মালেকসহ স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মী নিয়ে ডাকবাংলোয় এক সভা ডাকা হয়। সভায় আইনজীবী বদরুদ্দোজার কাছে স্থানীয় সাংসদ ক্ষমা প্রার্থনা করেন। সভায় বাজার থেকে নতুন পাঞ্জাবি কিনে এনে তাঁকে পরিয়ে দেওয়া হয়। আইনজীবী বদরুদ্দোজা ডাকবাংলো থেকে বেরিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সা নিতে গেলে সেখানেও দলীয় নেতা-কর্মীদের বাধার মুখে পড়েন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিত্সা নিয়ে বদরুদ্দোজা গ্রামের বাড়ি ডোয়াইল ইউনিয়নের হরখালীতে চলে যান।
বদরুদ্দোজা বলেন, ‘স্থানীয় সাংসদ আমাকে এভাবে মারধর করবেন আমি কল্পনাও করতে পারিনি।’
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিত্সক কিবরিয়া কবির জানান, আহত আইনজীবীর মুখ ফোলা ও জখম ছিল।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন বাদশা বলেন, ‘স্থানীয় সাংসদের এহেন আচরণ খুবই দুঃখজনক।’

সাংসদ মুরাদ হাসান প্রথম আলো ডটকমকে বলেন, ‘আমি একটু উত্তেজিত হয়ে গিয়েছিলাম।’
১৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Ai দিয়ে তৈরি করা কিছু বাংলাদেশী টাকার নমুনা নোট

লিখেছেন মরুভূমির জলদস্যু, ২০ শে মে, ২০২৬ দুপুর ২:২২


হঠাত করেই কয়েকদিন ধরে ফেসবুকে Ai দিয়ে তৈরি করা কিছু বাংলাদেশী টাকার নমুনা নোট বার বার সামনে আসতে শুরু করে। তাদের কিছু কিছু নমুনা খুবই সুন্দর, কিছু কিছু আবার... ...বাকিটুকু পড়ুন

যু্ক্তিসংগত ব্যাখ্যা চাই-১

লিখেছেন অপলক , ২০ শে মে, ২০২৬ রাত ৯:২৪




আমরা সবাই জানি ইসলাম ধর্মে, আত্মহত্যাকারীর পরিণতি অত্যন্ত ভয়াবহ। সহীহ বুখারীতে এসেছে, আল্লাহ তা'আলা বলেন, "আমার বান্দা নিজের জীবনের ব্যাপারে আমার আগেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, তাই আমি তার ওপর... ...বাকিটুকু পড়ুন

মোল্লাতন্ত্র ও নারীর প্রতি সহিংসতা বন্ধের সমাধান নয়, বরং তা বৃদ্ধির একটি কারণ

লিখেছেন শ্রাবণধারা, ২১ শে মে, ২০২৬ সকাল ৮:৪২


সাত বছর বয়সের ছোট্ট শিশু রামিসাকে ধর্ষণ করে গলা কেটে হত্যার ঘটনার সমাধান হিসেবে, মোল্লাতন্ত্রের মুখপাত্র আহমাদুল্লাহ হুজুর পুরাতন এক ফতোয়া নিয়ে হাজির হয়েছেন। এইসব নৃশঃসতার মাত্রা কমিয়ে আনার একমাত্র... ...বাকিটুকু পড়ুন

বেজন্মা

লিখেছেন আলমগীর সরকার লিটন, ২১ শে মে, ২০২৬ সকাল ১১:৪১


হু বেজন্মা কথা শুনার পর
আমি বিরক্ত মনে করতাম
কিন্তু বেজন্মা কথাটা সত্যই
স্রোতের মতো প্রমান হচ্ছে-
খুন ধর্ষণ করার পশুত্বকে
বলে ওঠে বেজন্মা ক্যান্সার;
ক্যান্সারের শেষপরিণতি মৃত্যু
তেমনী বেজন্মার হোক মৃত্যু-
চাই না এই বেজন্মাদের বাসস্থান
আসুন রুখে... ...বাকিটুকু পড়ুন

রাষ্ট্র কেন রামিসাদের রক্ষা করতে ব্যর্থ?

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ২১ শে মে, ২০২৬ বিকাল ৩:১০


সাম্প্রতিক সময়ে বাংলাদেশের রাষ্ট্রীয় কাঠামো, আইনশৃঙ্খলা ব্যবস্থা এবং সামগ্রিক নাগরিক নিরাপত্তা নিয়ে যে গভীর ও দমবন্ধ করা উদ্বেগ তৈরি হয়েছে, তা কোনো কাল্পনিক ভীতি বা বিচ্ছিন্ন অনুভূতির বহিঃপ্রকাশ নয়।... ...বাকিটুকু পড়ুন

×