বুড়ো-ভোলানো ছড়া
২৪ শে জুলাই, ২০০৮ দুপুর ২:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বুড়ো-ভোলানো ছড়া
বিষ্ণু দে
আয় বৃষ্টি হেনে,
ছাগল দেবো মেনে,
বোমা যাবে ডুবে
ডাকাতের দল উবে।
সুন্দর বনে ভীষণ বাঘ
তাদের চোখে দেশের রাগ
নখে তাদের বেজায় ধার,
খাঁড়ার মতোই দাঁতের সার।
আয় বৃষ্টি হেনে,
ধান বিছালি মেনে
জবাব দেব বোমায়
ডাকাত যেথায় ঘুমায়।
মরা গাঙেও যা কুমির,
নৌকা হবে চৌচির,
গোখরো সাপের দেশ রে ভাই
মারবে শেষে ফণার ঘা-ই।
আয় বৃষ্টি হেনে,
চরকা দেব মেনে,
বোমা যাবে ফেঁসে
এ দেশ সর্বনেশে।
সূর্য আছে অগ্নিবাণ
হিমালয়ের কঠিন গান,
সাগরঘেরা বালির বাঁধ,
তাতের দড়ি চোখের চাঁদ।
আয় বৃষ্টি হেনে,
পরমায়ু দিই মেনে
কামান দাগার বাজে
চোরা পালায় লাজে।
উড়ো জাহাজের নোঙর তোল,
ডাকাত ডিঙির ফাটুক খোল,
এগিয়ে চলি হুঁশিয়ার
তিরিশি কোটির হাতিয়ার।
দুনিয়া দেখে অবাক আজ
তিরিশ কোটি তীরন্দাজ,
সঙ্গে আছে নানান দেশ,
ঘরের খেয়ে বনেই শেষ।
ঘরের ছেলে ঘরেই যা,
দো-দো আনা ভাত ঘরেই খা।
ছ' পণ ছ' কুড়ি
নিয়ে পালায় বুড়ি।
আয় বৃষ্টি হেনে,
সব দিয়েছি মেনে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!
প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা...
...বাকিটুকু পড়ুন
সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে...
...বাকিটুকু পড়ুনঈদের ছুটিটা কেমন যেন চোখের পলকে শেষ হয়ে গেল। মনে হচ্ছিল, এই তো সেদিন বাড়ি গেলাম—মায়ের হাতের রান্না, বাবার গল্প, ছোট মেয়ের হাসি, আর স্ত্রীর সেই নীরব অভিমান… সবকিছু মিলিয়ে... ...বাকিটুকু পড়ুন

আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল...
...বাকিটুকু পড়ুনধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!
সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন