somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সর্ষের মধ্যে ভূত

১৬ ই মে, ২০১২ রাত ১০:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১.সকালে ঘুম থেকে উঠেই ঘড়ি দেখলাম ৮টা ৪০মিনিট। ৯টা থেকে ক্লাস নিতে হবে, আর মাত্র ২০মিনিট বাকি। তাড়াহুড়া করে ফ্রেশ হয়ে রওনা দিলাম। রাস্তায় এসে দেখি বিশ্ববিদ্যালয়ের সব বাস চলে গেছে। ঠিক তখনি দেখলাম একজন লোক দ্রুত একটি রিকশা চালিয়ে আসছে। দেখে ঠিক স্বাভাবিক মনে হল না, মনে মনে ভাবলাম এত জোরে কেমন করে আসছে! পরে সেই রিকশায় উঠে পড়লাম। দেখলাম এ এক নতুন প্রজন্মের রিকশা। এই রিকশা চালাতে প্যাডেল করতে হয় না। রিকশার নিচে মটর লাগানো। রিকশার হ্যান্ডেলের কাছে স্পিড বাড়ানো কমানোর অপশন আছে।সিটের নিচে ১২ ভোল্টের কয়েকটা ব্যাটারি আছে। সারারাত চার্জ হয় আর দিনে কয়েক ঘণ্টা চালানো যায়। ভাবলাম ভালই তো, মানুষকে কষ্ট করে আর প্যাডেল মারতে হবে না। চিন্তা করলাম টেকনোলজি এগিয়ে যাচ্ছে। রিকশায় ব্যাটারি এবং মটর লাগিয়ে মানুষ অটোরিক্সা বানিয়ে ফেলছে।

২. ঢাকা এবং ঢাকার বাইরে,মফস্বলে এখন প্রতিনিয়ত কিছু যানবাহন দেখা যায়, যাদেরকে আমরা টম্‌টম্‌ বলি। যানগুলো ট্রাইসাইকেল টাইপের। চীন থেকে আমদানিকৃত। এই যানবাহনগুলো এখন আমাদের দেশে বেশ জনপ্রিয় হয়ে গেছে। এদের স্পিড লিমিট ২০-২৫ কিলোমিটার/ঘন্টা। পরিবেশবান্ধব এই যানবাহনগুলো দেখতে এবং এতে চড়ে ঘুরতে মজায় লাগে। এইসব যানে চড়ে ঘুরে বেড়ানোর খরচটাও কিছুটা কম। আরো কিছু সুবিধা রয়েছে, সেটা হল এইসব চালাতে তেল ভরতে হয় না, তাই যারা চালায় তাদের কাছে এগুলো অনেক লাভজনক।

৩. আমার এক বন্ধু আমাকে বলছিল একদিন, একটা আই.পি.এস পছন্দ করে দিতে। বাজারে গিয়ে দেখলাম হরেক রকমের আই.পি.এস। একটি নামীদামী কোম্পানির আই.পি.এসের দাম সবচেয়ে বেশি। বাকি কোম্পানির আই.পি.এস এর দাম তুলনামুলক কম। কিছু ছিল লোকাল প্রোডাক্ট, ইনভার্টার এবং ব্যাটারি আলাদা। অনেক ঘুরাঘুরি করে আই.পি.এস না কিনেই চলে আসলাম।

উপরের ঘটনাগুলো বলার পেছনে আমার বিশেষ কিছু উদ্দেশ্য আছে, সেগুলো ব্যাখ্যা করছিঃ

নিজেদের এলাকায় যখন ইলেক্ট্রিসিটি চলে যায় তখন আমরা অনেক রেগে যাই। প্রথমেই সরকারকে গালি দেই। এরপরে গালি দেই বি.পি.ডি.বি, আর.ই.বি, ডেসা অথবা ডেসকোর লোকজনদের। কিন্তু আসলে সমস্যাটা কোথায় সেটা নিয়ে কখনও ভাবি না। শুধু চিন্তা করি দেশে হয়তো নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট নির্মান হইলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে!

আমি একটু আলাদা ভাবে ব্যাপারটাকে দেখি। ধরুন আপনার বাবার অনেক টাকা আছে কিন্তু আপনি সেই টাকার যথাযথ ব্যবহার করছেন না। শুধু হেসে খেলে গেয়ে উড়িয়ে বেড়াচ্ছেন। তো এই টাকা আসলে কতদিন থাকবে আপনার কাছে? উত্তরটা খুবই সহজ, বেশিদিন না। কিছুদিনের মাঝেই আপনার দামি গাড়ি এবং বাড়িটা বিক্রি করে দিতে হবে, পথে বসতে হবে। তেমনি অবস্থা আমাদের পাওয়ার সেক্টরের। এখানে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে কিন্তু খরচ কিভাবে করব তার কোন প্ল্যানিং নাই। আমি প্রথমে যেসব যানবাহনের কথা বলছি সেসব আমাদের দেশের জন্য একদমি উপযোগী নয়। কারণটা খুব সহজ, গ্যাস পুড়িয়ে বিদ্যুৎ উৎপাদন করছি সেখানে কর্মদক্ষতা ৪৫-৫৫%, বিদ্যুৎ উৎপাদন করে সাপ্লাই দিতে লস করছি অবশেষে যে যানবাহন সারারাত ধরে ব্যাটারি চার্জ দিয়ে সকালে বের হয় তাদের কর্মদক্ষতা মাত্র ১৫-৩০%। আরো সহজ করে বললে ব্যাপারটা এমন হয়, আমি আপনাকে ১০০ টাকা ধার দিলাম কিছুদিন পরে এসে আপনি আমাকে লাভ তো দুরের কথা, ফেরত দিলেন মাত্র ১৫ টাকা। আমি যখন আপনাকে জিজ্ঞাসা করলাম বাকি টাকা কই গেল! আপনি আমাকে উত্তর দিলেন সিস্টেম লস=৮৫টাকা। আমাদের মত দেশে এমন চার্জার ট্রাইসাইকেল কিংবা চার্জার মটরচালিত রিক্সা চালানো যেন বিলাসিতা। আর এইসব লোডের হিসেব বি.পি.ডি.বি রাখতে পারবেই বা কি করে! বেশিরভাগ গাড়িকে চার্জ দেওয়া হয় চোরাই লাইনের মাধ্যমে।

এখন আসি আই.পি.এস এর কথায়। ঢাকা শহরে বেশিরভাগ বাসায় এখন আই.পি.এস আছে। এ যেন স্বার্থপরতার এক নতুন নমুনা। আমার কাছে এটাকে মনে হয়, বাসায় রান্না হচ্ছে, অনেক মানুষ, খাবার কম পড়তে পারে বলে নিজের খাবারটা আগেই সরিয়ে রাখা।

আমাদের মত দেশে আই.পি.এস ব্যবহার করাটা রীতিমত অন্যায় কারণ একই, কর্মদক্ষতা। চার্জ করছেন ব্যাটারি, লস করছেন এনার্জি। কারেন্ট চলে যাওয়ার পরে আই.পি.এস ছাড়ছেন বিশাল এনার্জি লস করছেন কারণ আই.পি.এস এর কর্মদক্ষতা মাত্র ৩০-৬০%। এক্ষেত্রে সমাধান একটাই, বাজার থেকে ছোট মাপের একটি জেনারেটর কিনে নেওয়া। এই জেনারেটর ব্যবহার করলে আপনি শুধু ইলেকট্রিক্যাল এনার্জি সেভ এবং লসই কমাবেন না, সাথে সাথে বাসার ফ্যান,লাইটের লাইফটাইমও ঠিক রাখবেন। বাজারে যে সব আই.পি.এস পাওয়া যায় তার বেশিরভাগই সাইনওয়েভ না যার কারণে আপনার লাইট, ফ্যানের বারোটা বাজিয়ে দেবে দিন দিন, হয়ত আপনি কখনও বুঝতেই পারবেন না, “কেন এইসব নষ্ট হচ্ছে এত তাড়াতাড়ি”!

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পাশেই ৩টি পাওয়ার প্লান্ট আছে। একটি ৫০মেগাওয়াট(এনার্জি প্রিমা), একটি ১০মেগাওয়াট(বি.পি.ডি.বি) এবং সবেমাত্র নির্মিত পাওয়ার প্লান্ট ১৫৬মেগাওয়াট(বি.পি.ডি.বি)। অত্যন্ত দুঃখজনক হলেও সত্য যে, এই ৫০মেগাওয়াট পাওয়ার প্লান্টের শব্দে আশেপাশের মানুষের কাজ ও ঘুমে প্রচন্ড ব্যঘাত হয় সবসময়। আমি অবাক হই এমন একটি পাওয়ার প্লান্ট এই লোকালয়ে কেমন করে নির্মান করার অনুমতি পেল! নতুন যারা এই এলাকায় আসে তারা কেউ ঘুমাতে পারে না, কিছুদিন পর থেকে যেন একটু একটু করে বিষ খেয়ে, বিষ হজম করা শিখে। আওয়াজ ছাড়া এখন তাদের ঘুমই আসে না। মনে হয় যেন কিছু একটা নেই।

একটি কথা না বললেই নয়, আমি ১০ মেগাওয়াট(বি.পি.ডি.বি) পাওয়ার প্লান্টকে কখনই চলতে দেখিনাই কারণ গ্যাসের স্বল্পতা। অথচ পাশের ৫০মেগাওয়াট(এনার্জি প্রিমা) প্লান্ট সবসময় চলছে এবং এর আওয়াজের কারণে এলাকার মানুষ তাদের শ্রবনশক্তি দিন দিন হারিয়ে ফেলছেন, যে বিষয়ে হয়ত তারা এখনো অজ্ঞ।

কেন আমরা বেসরকারি পাওয়ার প্লান্টের অনুমতি দেব এর উত্তর আমার মাথায় কখনও আসেনাই ভবিষ্যতে আসবে বলে মনে হয় না! একটি বেসরকারি পাওয়ার প্লান্টের সাথে চুক্তিটা হয় এমন, “আমি তাকে চুক্তিকৃত সময়ে গ্যাস সাপ্লাই দেব অনেক কম দামে। গ্যাসের দাম বাড়াতে পারবনা নির্দিস্ট পরিমানের বেশি। যতদিন তাদের সাথে চুক্তি থাকবে ততদিন গ্যাস সাপ্লাই দিতেই হবে এবং আমাদের বিদ্যুৎ কিনতেই হবে যার দাম সরকারী ভাবে উৎপাদনকৃত প্রতি ইউনিট বিদ্যুতের প্রায় ৮-১০গুন বেশি”। সবচেয়ে অবাক করা বিষয় পি.ডি.বি এর অনেক পাওয়ার প্লাণ্টকে গ্যাসের অভাব দেখিয়ে বন্ধ রাখা হয়েছে। এদের কোনটা ১০মেগাওয়াট, কোনটা ২০ মেগাওয়াট থেকে শুরু করে টঙ্গীর ৮০ মেগাওয়াট যা কিনা বছরের অর্ধেকের বেশি সময় বন্ধ থাকে।

বিদ্যুতখাতে আমাদের দুরদর্শিতার অভাব আমাদেরকে নিয়ে যাচ্ছে একটি অন্ধকার অধ্যায়ের মাঝে। যে অন্ধকার থেকে চাইলেও আমরা মুক্তি পাব না। আমরা যদি এখনি সচেতন না হই তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের অবস্থা হবে আরো শোচনীয়।

কিছু ব্যাপারে আমাদের এখনি সিদ্ধান্ত নিতে হবে। লোড ব্যবহারে মনিটর করতে হবে। এনার্জি এফিসিয়েন্ট না, এমন যানবাহন, দ্রব্যাদি আমদানি, ব্যবহার অথবা উৎপাদন নিষিদ্ধ করতে হবে। তেলের গাড়িকে সি.এন.জিতে কনভার্ট করা অচিরেই বন্ধ করতে হবে। পূরো দেশে প্রিপেইড এনার্জি মিটার লাগাতে হবে, যাতে করে ভুতের বিদ্যুৎ ব্যবহার করা কমে যায়। কেমন করে সীমিত বিদ্যুতের সঠিক ব্যবহার করা যায় তা নিয়ে বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষনার নতুন নতুন দ্বার উন্মোচন করতে হবে। রিনিউএবল এনার্জির দিকে মনযোগ দেওয়াটা অত্যন্ত জরুরী।

পরিশেষে বলতে চাই, “আমাদের সুচিন্তিত ও সুদূরপ্রসারী পদক্ষেপের উপরই নির্ভর করছে আগামী প্রজন্মের আলোকিত ভবিষ্যৎ”।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সভ্যতার দাবাখেলা-ইতিহাস

লিখেছেন ইল্লু, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:৪৫

ইতিহাসটা অনেকটা দাবার ছকের মত সাজানো,সামনের ঐ রাজা,মন্ত্রী নিয়ে যত গল্পকথা,আশেপাশের হাতী ঘোড়ারা কিচছুটা আনুষাঙ্গিক হলেও পেছনের সারিবাধাঁ সৈন্যদের কথা খুব একটা জানা যায় না।১৯০৭ সালের দিনাজপুর রেলওয়ে ষ্টেশনের চোখের... ...বাকিটুকু পড়ুন

# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?

লিখেছেন প্রগতি বিশ্বাস, ১৬ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৯



চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!

### ভূমিকা

প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন

এই কি পরিচয়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৬ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৫


তুমি নরপিশাচ হইও না,
মানুষ দেখো, স্বার্থের পূজারী হইও না,
ক্ষমতার আগুন চেও না,
সন্ত্রাসের উল্কা ভূত হচ্ছো!
দেখছি জঙ্গীবাদের ধোয়ার ছুঁয়া,
এই কি তোমার পরিচয়?
প্রশ্ন কাকে ভালোবাসতে চাও
মানুষ নাকি অন্য কিছু... ...বাকিটুকু পড়ুন

বর্ষায় সালথা গ্রামে

লিখেছেন রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩

গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর থেকে... ...বাকিটুকু পড়ুন

বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

লিখেছেন অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬



বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

×