somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অসহায় শিশুহত্যা বন্ধ করুন

৩০ শে জুন, ২০১২ রাত ২:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সকালে পরীক্ষা ছিল। ঘুম থেকে উঠেই তাড়াহুড়া করে কাঁধের ব্যাগটা নিয়ে রওয়ানা হলাম। বুয়েটে ঢোকার ছোট গেইটের আগের রাস্তায় একটা বেশ বড় ডাস্টবিন ছিল । বেশ গন্ধ বের হয় ওখান থেকে। পাশ দিয়ে পার হওয়ার সময় নাক চেপে ধরি সবসময় এবং দ্রুত বেগে হাঁটি। সেদিনও এমনটিই করছিলাম। হঠাৎ এক মহিলার চিৎকার শুনলাম। একটু বিরক্ত লাগছিল, ভাবছিলাম সকাল বেলা উঠে কেন এই ডাস্টবিনের পাশে দাড়িয়ে পাগলের মত চিৎকার করছে! কিছুদুরে গিয়ে মহিলার চিৎকার করা কথাগুলো মাথার মাঝে ঢোকা শুরু করল, উনি ডাস্টবিনে কি যেন দেখে চিৎকার দিয়ে বলছিলেন, “আল্লাহ্‌ সহ্য করবে না এই পাপ, এদেরকে কেউ ক্ষমা করবে না”। মনের মাঝে একটু খটকা লাগল আবার ফিরে এসে দেখলাম কি হয়েছে। যা দেখেছিলাম তা বলার ভাষা খুজে পাচ্ছি না। ছোট্ট একটি পরিপুর্ন ছেলে বাচ্চা মৃত অবস্থায় পড়ে আছে। দেখতে এত সুন্দর বলে বোঝাতে পারবনা। একটা ময়লা ফেলা ডালিতে করে কে যেন এই বাচ্চাটিকে ফেলে দিয়ে গেছে। পরীক্ষার কথা ভুলে গিয়ে মিনিট পাঁচেক ওখানে দাঁড়িয়ে থাকলাম। মনের ভেতরটা কেমন জানি করতে লাগল, কার এই বাচ্চা না ভেবে ডাস্টবিনে পড়ে থাকা এই ছোট্ট শিশুটির জন্য অনেক মায়া হলো। মনের অজান্তেই চোখ থেকে পানি পড়া শুরু করলো। মনে মনে বলছিলাম “এই নিষ্ঠুর পৃথিবীতে মানুষ হয়ে কেন তুই জন্ম নিতে গিয়েছিস!” আজ যদি অন্য প্রাণী হয়ে জন্ম নিতি, তাহলে হয়ত কেউ তোকে ভুমিষ্ঠ হওয়ার আগেই মেরে ফেলত না। কেউ তোকে ডাস্টবিনে রাতের অন্ধকারে ফেলে দিয়ে যেত না।

আমাদের সভ্যতা আমাদের এতই উন্নত বানিয়েছে যে, আজ আমরা অবলীলায় মানুষ মারতে দ্বিধাবোধ করি না, সে শিশুই হোক না কেন। মানুষ যখন পশুপাখিদের সাথে বসবাস করত তখন অনেক সভ্য ছিল। নিজের বাচ্চাকে ভুমিষ্ঠ হওয়ার আগেই মেরে ফেলার কোন কায়দা ছিল না। কিন্তু আজ মায়ের পেটে যে শিশুটি থাকে, তারও নিজের জীবন নিয়ে ভাবতে হয়। হয়তো কোন এক সময়ে, অকারণে কেউ তাকে মেরে ফেলতে আসবে, তার কিছুই বলার থাকবেনা!

দোষ কি আমাদের সভ্যতার? আমাদের দৃষ্টিভঙ্গির? এর উত্তর আমি আসলেই জানি না। তবে আমি দেখেছি, যে পাগল মহিলাটি আমার বাসার পাশের রাস্তায় থাকে তারও কিছুদিন আগে একটি বাচ্চা হয়েছে। সে হয়ত নিজেই বাচ্চাটিকে বলতে পারবে না, তার বাবা কে! কিন্তু সে আগলিয়ে রেখেছে তার বাচ্চাটিকে, ভিক্ষা করে করে নিজে খেয়ে বাচ্চাকে খাবার দিয়েছে। তাহলে কি সভ্য আমরা! যারা কিনা উচু দালানে থাকি, যাদের কিনা সম্মান নামক তথাকথিত শব্দটিকে বাচিয়ে রাখতে গিয়ে একজন বাচ্চাকে মেরে ফেলতে হয়; নাকি রাস্তায় ভিক্ষা করা সেই পাগল মেয়েটি যে বলতেই পারেনা তার বাচ্চার বাবা কে!!

শিশুহত্যার ভয়াবহতা আমাদের মাঝে দিন দিন বাড়ছে। আমরা আসলে অন্যায় করতে করতে এমন একটি জায়গায় পৌঁছে গেছি যে আমরা এখন মায়ের পেটে থাকা নিষ্পাপ শিশুহত্যাকে হত্যা বলে মনে করি না। কারণ তো আমাদের কাছে আছেই, সেই নিষ্পাপ ভ্রুনটি কখনোই মুখ ফুটে বলতে পারেনা, “আমাকে মেরো না”, সে কখনো সেই ডাক্তারকে অনুরোধ করতে পারে না এই বলে যে, “আমাকে মেরো না আমি তোমাদের ওই নিষ্ঠুর দুনিয়াটাকে একটু দেখতে চাই, আমি তো তোমাদের এই নিষ্ঠুর জগতটাকে সুন্দর করার কাজেও আসতে পারি!!”

শিক্ষা, ধর্ম, বিবেক, বুদ্ধি নামক জিনিসগুলো আসলে সৃষ্টিকর্তা সৃষ্টি করেছেন যেন মানুষের মাঝে মানবতা সদা জাগ্রত থাকে। সকল শিক্ষার উপরে একটায় শিক্ষা সেটি হলো মানবতা, সকল ধর্মের উপরে একটায় ধর্ম সেটি হলো মানবধর্ম। কিন্তু এই মানবিক গুনাবলীকে আমরা যেভাবে বিসর্জন দিতে শুরু করেছি অর্থ ও সম্মানের লোভে তার হিংস্রতা আসলেই ভয়াবহ। একজন শিশুকে হত্যা করে সম্মান বাঁচানোর অর্থ হচ্ছে আমরা অসংখ্যবার আমাদের মানবতার মুখে চুন কালি মাখছি। নিজেকে প্রমান করছি পশুর চেয়েও নিকৃষ্ঠ। এই নিষ্ঠুরতা কখনো আইন করে বন্ধ করানো সম্ভব না, এর জন্য প্রয়োজন নিজের বিবেককে জাগ্রত করা। মনে পাপ থাকলে আইন দেখিয়ে, শাস্তি দিয়ে, কতদিন পর্যন্ত বন্ধ রাখা যায়!

আমরা ভুল করি বলেই আমরা মানুষ। তাই বলে ভুল শোধরানোর জন্য আরেকটি ভুল করা অনেক বড় অপরাধ। ভুল করার পরে হয়তো শোধরানোর আপাতদৃষ্টিতে হত্যাকেই সমাধান বলে মনে হতে পারে কিন্তু আসলে এটি হবে কারও জীবনে ঘটানো নিকৃষ্ঠতম অপরাধ। ভ্রুন হত্যা একটি পরিপুর্ন নিষ্পাপ মানুষ হত্যার সমান। এটি কিনা আপনার সামনের একজন ফেরেশতা দাঁড়িয়ে আছে, যাকে কিছু জিজ্ঞেস করার আগেই হত্যা করার মত।

সভ্যতাকে আরও সভ্য করার ছলে আমরা যে আমাদের বিবেক, বুদ্ধি এবং মানবতাকে কবে পিছিয়ে ফেলে এসেছি, আমরা হয়তো তা ভুলেই গেছি। কেউ মনে করে দিলে আমাদের মনে হয় ওইসব বিবেক, মানবতার কথা যা কিনা আমাদের থেকে এখনো খুব একটা দূরে না, আমরা চাইলেই তাদেরকে সাথে নিয়ে আবার চলতে পারি এবং সত্যিকার সভ্য হতে পারি।

আমি তাই সত্যিকার সভ্য হওয়ার জন্য এই অত্যন্ত নিকৃষ্ঠতম কাজের সাথে জড়িত থাকা সকল ব্যাক্তিকে বিনয়ভাবে আহবান জানাচ্ছি, টাকার ছল থেকে বেরিয়ে এসে, এমন অসহায় ভ্রুন হত্যাতে সাহায্য করা থেকে বিরত থাকুন। এ আমাদের মানবতার আহবান।
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সভ্যতার দাবাখেলা-ইতিহাস

লিখেছেন ইল্লু, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:৪৫

ইতিহাসটা অনেকটা দাবার ছকের মত সাজানো,সামনের ঐ রাজা,মন্ত্রী নিয়ে যত গল্পকথা,আশেপাশের হাতী ঘোড়ারা কিচছুটা আনুষাঙ্গিক হলেও পেছনের সারিবাধাঁ সৈন্যদের কথা খুব একটা জানা যায় না।১৯০৭ সালের দিনাজপুর রেলওয়ে ষ্টেশনের চোখের... ...বাকিটুকু পড়ুন

# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?

লিখেছেন প্রগতি বিশ্বাস, ১৬ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৯



চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!

### ভূমিকা

প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন

এই কি পরিচয়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৬ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৫


তুমি নরপিশাচ হইও না,
মানুষ দেখো, স্বার্থের পূজারী হইও না,
ক্ষমতার আগুন চেও না,
সন্ত্রাসের উল্কা ভূত হচ্ছো!
দেখছি জঙ্গীবাদের ধোয়ার ছুঁয়া,
এই কি তোমার পরিচয়?
প্রশ্ন কাকে ভালোবাসতে চাও
মানুষ নাকি অন্য কিছু... ...বাকিটুকু পড়ুন

বর্ষায় সালথা গ্রামে

লিখেছেন রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩

গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর থেকে... ...বাকিটুকু পড়ুন

বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

লিখেছেন অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬



বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

×