somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের চুড়ান্ত পরীক্ষাগুলোর ফলাফলের অসামঞ্জস্যতা

০৭ ই জুলাই, ২০১২ বিকাল ৫:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নাফিস, বিশাল, আশিক এবং খালেদ খুব ভাল বন্ধু। তারা সবাই ঢাকার প্রখ্যাত গভর্মেন্ট ল্যাবরেটরি বিদ্যালয়ের ছাত্র। নবম শ্রেনী থেকে তারা একসাথে বিদ্যালয়ে ক্লাস করে আসছে এবং তখন থেকেই তাদের মাঝে ভাল বন্ধুত্ব গড়ে উঠে। স্কুলে একসাথে আড্ডাবাজি করা, দুষ্টামি করা আর স্কুলের পরে একটু বাইরে কোথাও খেতে যাওয়া তাদের অনেক পছন্দের একটা বিষয়। দিনগুলো তাদের ভালই চলছিল। হঠাৎ যে কবে তারা দশম শ্রেনীতে উঠে গেছে তারা কেউ খেয়ালই করেনি। সবাই পড়ালেখায় একে অন্যকে সাহায্য করে কিন্তু কিছু কথাবার্তা গোপন রাখে। কেউ আসল সত্যটা বলে না, কে কতটুকু পড়ালেখা করছে। নাফিস প্রতিদিন তার বাসায় এসে বকা খায়। প্রতিদিন শুনতে হয় এত কম পড়ে কেমন করে ভাল রেজাল্ট করবে। মাঝে মাঝে সে টেবিলে বসে সন্ধ্যার সময়টা কাটিয়ে দেয়। মা এবং ভাইয়ের এত উপদেশ তার ভাল লাগে না। কিছুটা জোর করে এবং ভয়ে হলেও সে নিয়মিত পড়ালেখা করে। এভাবেই সময় চলে যায় অনেক দ্রুত এবং একসময় তাদের মাধ্যমিক পরীক্ষা চলে আসে। একই সেন্টারে তারা পরীক্ষা দেয়। পরীক্ষা শেষ করে তারা মহা আনন্দে ছুটি কাটায়।

এরপরে চলে আসে ৬ই মে, ২০১২, মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য শেষবিচারের দিন। ফলাফলে ওদের সবাই এ প্লাস পায়। কিন্তু এ প্লাসের শ্রেনীতে দুইজন পায় গোল্ডেন এবং দুইজন শুধু এ প্লাস পায়। শুধু এ প্লাস পাওয়া ছাত্র দুজন একটি করে বিষয়ে এ প্লাস পায় না। বন্ধুত্বের ভাটা এখান থেকেই শুরু হয়। মেধার বিচারে তারা একে অন্য থেকে আলাদা হয়ে যায়। বিভিন্ন কলেজে ভর্তির সময় আসে এবং তারা ৪ জন ৩ কলেজে ভর্তি হয়। এদের মাঝে একজন নটরডেম কলেজ, দুইজন ঢাকা কলেজ এবং একজন সেন্টজোসেফ কলেজে ভর্তি হয়। ক্লাস শুরু হওয়ার পরে থেকে আমি ওদের নিয়মিত খোজ খবর রাখি। প্রথম সপ্তাহে ক্লাস করার পরে তাদের অনুভতি আমি জানতে চাই। বেসরকারি কলেজ দুটি চরম নিয়মানুযায়ী ক্লাস নিলেও সরকারী কলেজের মাঝে কিছুটা অবহেলা দেখা যায়।

মাধ্যমিক পরীক্ষা, ২০১২ এর ফলাফল ও ১০ বছর আগের ফলাফলের সাথে তুলনাঃ
এস.এস.সি ২০১২ পরীক্ষার রেজাল্টে পুরো বাংলাদেশ থেকে এ প্লাসের সংখ্যা ছিল প্রায় ৮৬ হাজার এবং এদের মাঝে গোল্ডেন অর্থাৎ সবগুলো বিষয়ে লেটার/ ৮০ এর উর্দ্ধে পাওয়া ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় তার এক চতুর্থাংশ। আমি তুলনা করছি ১০ বছর পুর্বের ফলাফলের সাথে। এস.এস.সি ২০০২ সালে বাংলাদেশে দ্বিতীয়বারের মত গ্রেডিং পদ্ধতিতে বেজাল্ট দেওয়া হয়। তখন পুরো বাংলাদেশে গোল্ডেন এ প্লাসের সংখ্যা ছিল ৩২৭ জন। তখন গোল্ডেন ও এ প্লাসের মাঝে কোন পার্থক্য ছিল না। যদি শুধু গোল্ডেন অর্থাৎ সবগুলো বিষয়ে ৮০ উর্দ্ধ নম্বরের কথা চিন্তা করা হয় তাহলে এই দশ বছরে বেড়েছে প্রায় ৭৬.৪৫ গুন। শুধু ফলাফলের দিক থেকে বিবেচনা করলে দশ বছরে এদেশের অত্যন্ত মেধাবী ছেলেমেয়েদের সংখ্যা বেড়ে গিয়ে হয়েছে প্রায় ৭৭ গুন।

উপরোক্ত বিষয়গুলো থেকে কিছু ব্যাপার বিশ্লেষন করছিঃ
১. ঢাকা বোর্ড অফিসের ঠিক পাশে আমার বাসা হওয়ার কারণে বোর্ড অফিসের কিছু মিটিং এর কথাবার্তা আমার কানে চলে আসে, বিশেষ করে যখন পরীক্ষা শেষে খাতাগুলোকে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকদের কাছে বন্টন করা হয়। তাদেরকে কনফারেন্স করে বেশি নম্বর দিতে বলা হয়। যে সব শিক্ষক নম্বর দিতে কার্পন্যতা করেন তাদেরকে পরবর্তীতে খাতা সংক্রান্ত কমিটি থেকে বাদ দেওয়া হয়। এখানে আমি অবশ্যই একমত যে খাতায় নম্বর দিতে কার্পন্যতা করা উচিৎ না, কিন্তু আমি যোগ্যতার চেয়ে বেশি নম্বর দেওয়ার পক্ষপাতি মোটেও নই। অধিক মুল্যায়ন আমাদের এই অস্বাভাবিক ভাল ফলাফলের জন্য দায়ী। এতে করে আমাদের ছেলেমেয়েদেরকে শুধু মিথ্যা বিশ্বাস দেওয়া হচ্ছে। প্রকৃত মেধাবী চিহ্নিত করা হচ্ছে না, শুধু খাতা কলমে পাশ ও এ প্লাসের হার বাড়ছে তা দেখানো হচ্ছে। তাদেরকে প্রথমত বলা হচ্ছে তারা মেধাবী আর পরক্ষনেই কলেজে ভর্তির সময়ে তারা বুঝে যাচ্ছে যে তাদেরকে অধিক মুল্যায়ন করা হয়েছিল। এ যেন মই লাগায়ে গাছে তুলে দিয়ে মই টানার মত অবস্থা। আমার মতে সবাইকে গ্রেডিং সিস্টেমে গ্রেড দেওয়ার পাশাপাশি তাদের পজিশন দেওয়াটা অতীব প্রয়োজনীয়। সবাই যেন পরীক্ষার ফলাফলের সাথে সাথেই তার নিজের অবস্থানটাও জানতে পারে। স্নাতক সরকারি বিশ্ববিদ্যালয়ের গ্রেডিং পদ্ধতি অনুসরণ করা যেতে পারে, যেখানে গ্রেড এবং পজিশন দুটিই বিদ্যমান। শিক্ষকদের অতিমুল্যায়ন অনতিবিলম্বে বন্ধ করা দরকার। এতে ছাত্রছাত্রীদের পাশাপাশি বাবা-মা রাও নিজেদের ছেলেমেয়েদের অতিমুল্যায়ন করে আশাহত হন।

আমি একটু বড় করে চিন্তা করতে চাই। আমরা প্রতিনিয়ত দেশের প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোকে কিছুটা বাঁকা চোখে দেখি অতিমুল্যায়নের কারণে। ঠিক এমন একটি ব্যাপারই কিন্তু আমাদের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার সময়ে হচ্ছে যা কখনই কাম্য নয়। দুটি জায়গায়(এস.এস.সি, এইচ.এস.সি এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়) তাদের অতিমুল্যায়ন কমিয়ে এনে যথাযথ মুল্যায়ন করতে হবে।

২. স্নাতক ও স্নাতকোত্তর পড়ালেখার জন্য এখন পর্যন্ত আমাদের দেশের সরকারী বিশ্ববিদ্যালয়গুলো শীর্ষে অবস্থান করছে। তেমনি একটি সময় ছিল যখন সরকারী কলেজগুলোতে উচ্চমাধ্যমিক সহ অনার্স ডিগ্রী দানে খুব ভাল সুনাম বজায় রেখেছিল। কালে কালে সেসব কলেজগুলো যেন হারিয়ে যাচ্ছে। নোংরা রাজনীতি এবং সন্ত্রাসবাদের কালো থাবা এদেরকে গ্রাস করে বিলীন করে দিয়েছে প্রায়। আগের মত এখন একজন ঢাকা কলেজের ছাত্র নিজেকে ঢাকা কলেজের ছাত্র বলে পরিচয় দিয়ে গর্ববোধ করেন না। আমাদের উচিৎ এদিকে নজর দেওয়া। সরকারি শিক্ষাঙ্গন এভাবে ধ্বংস হতে থাকলে দেশের শিক্ষাব্যবস্থার কোমর চিরতরে ভেঙ্গে যাবে। আমি দ্রুত দেশের সরকারী শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সংস্কারের দাবি জানাচ্ছি এবং দ্রুত রাজনীতি ও সন্ত্রাসমুক্ত করে পুর্বের সুনাম অক্ষত রাখার আবেদন করছি।

প্রাইভেট টিউশনি বন্ধ করাকে সাধুবাদ জানাই, কিন্তু শিক্ষকদের পড়ানোর মানকে উন্নত করার দিকে নজর দেওয়া জরুরী, সাথে সাথে শিক্ষকদের পক্ষ নিয়ে বলতে চাই এই বেতনে কোন স্বাভাবিক মানুষের জীবনযাপন একেবারেই অসম্ভব। জরুরী ভিত্তিতে দুটি ব্যাপারেই পদক্ষেপ নিতে হবে।

৩. আমাদের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক সিলেবাস এবং সময়ের অসামঞ্জস্যতা এত বেশি যে তা বজায় রাখা বেশিরভাগ ছাত্র-ছাত্রীদের পক্ষেই অসম্ভব, যার ফলাফল আমরা উচ্চমাধ্যমিকে দেখতে পাই প্রতি বছর। যে চারজন ছেলের কথা বলে শুরু করেছিলাম তারা উচ্চমাধ্যমিক পর্যায়ের ক্লাস শুরু করেছে জুলাই ১ থেকে। যারা ঠিক ১ বছর ৮ মাস পরে চুড়ান্ত পরীক্ষায় অংশগ্রহন করবে, কিন্তু তাদের সিলেবাস মাধ্যমিক পর্যায়ের তুলনায় প্রায় ১০ গুন। মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিকের সিলেবাসে সমন্বয় অবশ্যই করতে হবে। এই সমন্বয় না থাকার কারণে আমরা প্রতিটি ধাপে ধাপে বিশাল পরিমাণ মেধাকে হারিয়ে ফেলছি। হারিয়ে বলতে আমি তারা যে মেধাবী এইটা বুঝতে না পারাকে বুঝাতে চেয়েছি। মাধ্যমিক থেকে উচ্চমাধ্যমিক এবং স্নাতক পর্যায়ের সিলেবাসে সমন্বয় না করলে মেধা হারানোর পরিমাণ দিন দিন বাড়তেই থাকবে। এতে করে যারা মেধাবী কিন্তু তাদের মেধাকে সঠিক সময়ে প্রকাশ করতে পারেনাই তারা আশাহত হয়ে তাদের অন্তর্শক্তি হারিয়ে ফেলতে পারে এবং নানা অপকর্মে জড়িয়ে পড়তে পারে ।

পরিশেষে আরেকটি বিষয় ব্যাখ্যা করে শেষ করতে চাই। গোল্ডেন এ প্লাসের যুদ্ধে যারা জয়ী হয়নাই তাদের নাম ইদানিং মেধাবীর কাতারে গন্য করা হয় না। কেন হয় না আমি জানি না। যে ছেলেটি ধর্মে ৮০ উর্দ্ধ নম্বর পায়নাই সে কিন্তু কোন অংশে কম মেধাবী না। তার জীবনের লক্ষ্য যদি বিজ্ঞান বিষয়ের কিছু নিয়ে থেকে থাকে তাহলে সে কিন্তু অনায়াসে অনেক ভাল ফলাফল করতে পারবে ভবিষ্যতে। অনুরুপভাবে যে অংকে ৮০ উর্দ্ধ নম্বর পায়নাই সেও কিন্তু মেধাবী কারণ সে সাহিত্য, ভাষা, সমাজ প্রভৃতি বিষয়ে অনেক ভাল করতে পারে। আমি এমন ছাত্র দেখেছি যে কিনা মাধ্যমিকে পাস করতে পারেনি, কিন্তু এখন অন্য বিভাগ নিয়ে অনেক ভাল রেজাল্ট করে তার পড়ালেখা এগিয়ে যাচ্ছে। এমন উদাহরণ বিরল নয়, হয়তো খুঁজলেই আসেপাশে অনেক মিলবে।

আমাদের আপাতদৃষ্টি পরিবর্তন করতে হবে। চিন্তা করতে হবে চেষ্টা এবং আগ্রহই সকল উন্নতির চাবিকাঠি। জীবন যুদ্ধের দরজা একটি না, এমন বহু দরজা অতিক্রম করে এক এক করে এগিয়ে যাওয়ার মাঝেই প্রকৃত সাফল্য রয়েছে। আপাতদৃষ্টিতে গোল্ডেন এ প্লাস অথবা এ প্লাসের যুদ্ধে যাদের পরাজয় হয়েছে তাদের উচিৎ আবার নতুন উদ্যমে এগিয়ে যাওয়া। প্রমান করা যে আসলেই তারা পরাজয়ী না। আর যারা এগিয়ে আছে তাদেরকে এ উদ্যম ধরে রাখতে হবে। আমাদের নতুন প্রজন্ম, যথাযথ চেষ্টার মাধ্যমে প্রকৃত সাফল্য বয়ে আনুক এই আমাদের প্রত্যাশা।


সর্বশেষ এডিট : ০৭ ই জুলাই, ২০১২ সন্ধ্যা ৭:০৪
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সভ্যতার দাবাখেলা-ইতিহাস

লিখেছেন ইল্লু, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:৪৫

ইতিহাসটা অনেকটা দাবার ছকের মত সাজানো,সামনের ঐ রাজা,মন্ত্রী নিয়ে যত গল্পকথা,আশেপাশের হাতী ঘোড়ারা কিচছুটা আনুষাঙ্গিক হলেও পেছনের সারিবাধাঁ সৈন্যদের কথা খুব একটা জানা যায় না।১৯০৭ সালের দিনাজপুর রেলওয়ে ষ্টেশনের চোখের... ...বাকিটুকু পড়ুন

# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?

লিখেছেন প্রগতি বিশ্বাস, ১৬ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৯



চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!

### ভূমিকা

প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন

এই কি পরিচয়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৬ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৫


তুমি নরপিশাচ হইও না,
মানুষ দেখো, স্বার্থের পূজারী হইও না,
ক্ষমতার আগুন চেও না,
সন্ত্রাসের উল্কা ভূত হচ্ছো!
দেখছি জঙ্গীবাদের ধোয়ার ছুঁয়া,
এই কি তোমার পরিচয়?
প্রশ্ন কাকে ভালোবাসতে চাও
মানুষ নাকি অন্য কিছু... ...বাকিটুকু পড়ুন

বর্ষায় সালথা গ্রামে

লিখেছেন রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩

গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর থেকে... ...বাকিটুকু পড়ুন

বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

লিখেছেন অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬



বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

×