somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দেশীয় পন্য বানানোর ক্ষেত্রে আমাদের পদক্ষেপ কি যথেষ্ট!!!

৩১ শে জুলাই, ২০১২ রাত ১:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বেশ কিছুদিন আগে আমার এক চাচার সাথে আমি ইন্ডিয়া গিয়েছিলাম। আমার বাবা তার সাথে আমাকে পাঠিয়েছিলেন, আমার উদ্দেশ্য ছিল ঘোরাঘুরি করা। আর আমার চাচার উদ্দেশ্য ছিল আমাকে দোভাষী বানানো। চাচা ব্যবসা শুরু করেছেন বেশিদিন হয়নাই। তিনি বিদেশ থেকে পানির পাম্প আমদানি করে আমাদের দেশে বিক্রি করেন। আমাদের এলাকায় কৃষিকাজ বেশ জনপ্রিয়। মাটি বেশ উর্বর তাই কৃষিজাত পন্যের চাহিদা অনেক এবং ব্যবসা বেশ জমজমাট। চাচার কি নিয়ে ব্যবসা করতেন তা আমি খুব ভাল মত জানতাম না। একটা সুযোগ পেয়েছিলাম ঘুরতে যাওয়ার তাই তা হাতছাড়া করিনাই।

আমরা হিলি হয়ে ইন্ডিয়া ঢুকে কলকাতা পর্যন্ত বাসে গিয়ে, এরপর কলকাতা থেকে প্লেনে করে সোজা আহমেদাবাদে নেমেছি। দেখলাম আমাদের রিসিভ করতে এসেছিলেন এক ভদ্রলোক। সে হচ্ছেন আমার চাচার বিজনেস পার্টনার, নাম আইকর শাহা। উনি আমাদেরকে পানির পাম্প রপ্তানি করেন। ভদ্রলোকের সাথে প্রথম দেখায় আমার অনেক কথা হয়ে গেল। মনে করেছিলাম এটি হয়তো আমাদের ব্যবসায়ী আমন্ত্রণ।

আমাদের গাড়িতে করে হোটেলে নিয়ে গেলেন। খুব ভাল লাগছিল আহমেদাবাদ। ওখানে বেশিরভাগ মানুষ নিরামিষভোজী। কেউ পশুপাখি মারে না, রাস্তার মাঝখানের যে অংশে শুধু ঘাস থাকে সেখানে গরু দেখা যায় মাঝেমাঝেই। গরুগুলো বাঁধা থাকেনা, নিজ ইচ্ছাই ঘাস খেয়ে সেখানেই বসে জাবর কাটে। যে হোটেলে উঠেছিলাম সেখানে চারপাশে শুধু সবুজ আর সবুজ। হোটেলের ছাদে সকালে একদল বানর এসে বসে থাকে। খুব ভোরে ছাদে গেলে ওদের দেখা যায়। আমি খুব সকালে ছাদে গিয়ে ওদের ছবি তুলছিলাম। দুই একটি বানরের ছবি তোলা ‘হা’ করে দেখছিল অন্য বানরগুলো। আমি ইশারা করে ডাকতেই বানরের একটা পাল আমার দিকে রওয়ানা হল। আমি একটু ভয় পেয়ে ওদের ইশারা করলাম থামতে। কি চমৎকার! ওরা থেমে গেল এবং এক লাইনে দাঁড়িয়ে ছবি তোলার একটা ভঙ্গি দিল। আমি ওদের ছবি তুলে নিলাম। হোটেলের সুইমিং পুলে দেখছিলাম কাক, কবুতর পানি খাচ্ছিল এবং অবাক হলাম যে ওদের কেউ ওদের তাড়া দেয় না। খুব মজা লাগছিল আহমেদাবাদ দেখতে।

কিছুক্ষন পরে আইকর শাহা আসলেন। আমাদের সাথে নাস্তা করার প্রস্তাব দিলেন। নাস্তা করার সময়ে নিজেই বললেন যে উনি সবজি ছাড়া অন্য খাবার খাবেনও না, খাবার বিলও দেবেন না। উনার প্রস্তাব মেনে নিয়ে আমরাও কয়েকদিনের জন্য নিরামিষভোজী হয়ে গেলাম। খাবার শেষ করার পরেই শুরু হল ব্যবসায়িক আলাপ। আমার চাচা আমাকে বলতে বললেন উনার কিছু মেশিনে সমস্যা আছে বল। আমি সুন্দর মত উনাকে বুঝিয়ে দিলাম। উনি আমাকে উলটা বলতে বললেন আমাদের দেশে নাকি অনেক বালি এ কারণে মেশিনে সমস্যা হচ্ছে। তখনো আমি জানতাম না আসলে কি মেশিন নিয়ে উনারা কথা বলছিলেন। আমি আমার চাচার কাছে জিজ্ঞাসা করলাম আসলে ব্যাপারটা কি? চাচা আমাকে খুলে বললেন তার ব্যবসা সংক্রান্ত কথা বার্তা। আমি চাচাকে বললাম আমি তো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার আমি এসব বিষয়ে জানি। চাচা নিজেও ঠিকমত জানতেন না আমি আসলে কি বিষয় নিয়ে পড়ালেখা করেছি। আমার কথা বার্তা শুনে আইকর শাহা তাদের কোম্পানি দেখানোর প্রস্তাব দিলেন এবং কোম্পানির ইঞ্জিনিয়ারদের সাথে কথা বলে আমাদের সমস্যা বুঝিয়ে দিতে বললেন।

সবাই একসাথে রওয়ানা হলাম কোম্পানির উদ্দেশ্যে। আহমেদাবাদ ইন্ডিয়ার শিল্প এলাকা। এখানের বেশিরভাগ মানুষ শিল্পপতি অথবা ব্যবসায়ী। প্রায় ৪৫ মিনিট পরে আমরা কোম্পানিতে পৌছালাম। যেহেতু তারা রপ্তানি করেন তাই কোম্পানির চেহারা বিশাল হবে এইটা আমার ধারনা ছিল। কিন্তু দেখে আশাহত হলাম। মাত্র দুজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার এবং ১০-১২ জন শ্রমিক নিয়ে তারা এই কোম্পানি চালায়। ইঞ্জিনিয়ারদের সাথে কথা বলছিলাম। ওদের মেশিনে যে সমস্যা ছিল সেটা হল প্রায় কয়েল পুড়ে যায়। আমি কারণ হিসেবে বললাম আমাদের দেশে বেশিরভাগ সময় ভোল্টেজ কম থাকে রেটিং এর চেয়ে, ২২০ ভোল্ট এর জায়গায় ১৭০-১৮০ ভোল্ট থাকে। তাই কারেন্ট বেশি ফ্লো করে এবং কয়েল পুড়ে যায়। তাদের এ সমস্যার সমাধান দুটো হতে পারেঃ ১. বেশি কারেন্ট রেটিং এর কয়েল ক্যাবল দেওয়া ২. ভোল্টেজ কমে গেলে মোটর ট্রিপ করানো। পরে দেখলাম ওরা নিজে্দের মাঝেই কথা বলছে। যা বুঝলাম তা হচ্ছে ওরা একরকম ডিজাইন হাতে পেয়েছে সেটা বদলাতে হলে নতুন ডিজাইন লাগবে, সেটা করতে সময় লাগবে।

মনে মনে অনেক আফসোস করছিলাম। চিন্তা করছিলাম এমন হাজার হাজার মোটর আমাদের ধোলাই খালে তৈরি হয় কিন্তু আমাদেরই অবহেলার কারণে এইসব ইঞ্জিনিয়ারিং আজ মাথা তুলে দাঁড়াতে পারেনাই। সেখানে ইন্ডিয়ান সরকার তাদের আলাদা জায়গা দিয়েছে, আলাদা কোম্পানি হিসেবে নিবন্ধন করতে দিয়েছে এবং তারা বিদেশে নিজেদের তৈরি পণ্য রপ্তানি করছে।

পাটুয়াটুলিতে গিয়ে আমি দেখেছি, ওরা ট্রান্সফরমার তৈরি করে বিক্রি করে। ওরা অ্যাম্পেয়ার বোঝে কিন্তু কারেন্ট কত জিজ্ঞাসা করলে ‘হা’ করে তাকিয়ে থাকে। ওদের যদি একটু টেকনিক্যাল জ্ঞান দেওয়া যেত তাহলে আমাদের পুরান ঢাকার এইসব ছোট ছোট কর্মশালা হত এক একটা শিল্পকারখানা। আমরা নিজেদের তৈরি দেশীয় পণ্য ব্যবহার করতাম এবং আমরা রপ্তানিও করতে পারতাম। এরা সব কিছুই করছে, বানাচ্ছে কিন্তু জানেনা কিভাবে করছে। তারা একটি পন্যকে নকল করে আরেকটি পণ্য বানাতে পারছে, কিন্তু আজ যদি ওদের একটা করে কোর্স করানো যেত সরকারী উদ্যোগে তাহলে ওরা আগের ডিজাইন বদলে আরো ভাল কিছু হয়তো বানাতে পারতো।

আমি এই সফরের পরে অনেক চিন্তা করেছি কেন আমাদের মাঝে দেশীয় পণ্য ব্যবহারের বা দেশীয় পণ্য তৈরি করার মনমানসিকতা নাই! উত্তর পেয়েছি একটাই সেটা হলো আমাদের যাদের বানানোর কথা তারা আসলে কিছু বানাচ্ছেন না। বানাচ্ছেন জিনজিরার লোকজন, যারা আসলে শুধু নকল করছেন। ফলে উন্নত পণ্য বানিয়ে দেশের মানুষের মন জয় করতে পারছে না।

আমাদের দেশে ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়গুলো ছেলেমেয়েদেরকে ডিগ্রী দিয়ে বের করছে এবং তারা চাকুরী করছে বিদেশি কোম্পানীগুলোর। বিদেশী কোম্পানিগুলো আমাদেরকে বানিয়ে যাচ্ছে বোকা দিন দিন। শুরুতেই দিচ্ছে মোটা অঙ্কের বেতন, কিন্তু সময়ের সাথে বেতন বাড়ানোর কোন নীতিমালা কোনখানেই যথার্থ না। অভাবের দেশে থেকে আমাদের ছেলেমেয়েদেরও স্বভাব নষ্ট হচ্ছে। টাকার দিকে ঝাপিয়ে পরে দু-তিন বছরে বুঝতে পারছে আসলে কোথাও শান্তি নাই। এই দু-তিন বছরে ইঞ্জিনিয়ারিং এর অর্ধেকটায় যেন হজম করে ফেলছে, শুধু করছে মেইন্টেনেস। এমন করেই আসলে আমাদের এই নতুন কিছু বানানোর লোকগুলো হারিয়ে যাচ্ছে। এই সদ্য গ্রাজুয়েট ইঞ্জিনিয়াররা যদি কোন নতুন কোম্পানি খুলতো! তাহলে আসলেই তারা পারতো অনেক দূর এগিয়ে যেতে। তারা পারতো মানুষের চাহিদা পুরোপুরি মিটিয়ে নতুন পণ্য তৈরি করতে। শুরু করার জন্য অনেক বড় করে করতে হবে এই ধারণা ভুল। খুব ছোট থেকে শুরু করে আস্তে আস্তে অনেক দূর এগিয়ে যাওয়া সম্ভব। কিন্তু আমাদের তথাকথিত ভাবধারা বদলাতে হবে।

ভাবতে খুব ভাল লাগে যে আমাদের দেশে কম্পিউটার প্রকৈশলীরা এই দিক থেকে অনেক দূর এগিয়ে। তাদের মাঝে উদ্যোক্তা হওয়ার প্রবনতা দেখা যাচ্ছে ইদানিং যা আসলেই প্রশংসনীয়। তাদের মত অন্যান্য বিষয়ের ইঞ্জিনিয়ারদেরকেও এগিয়ে আসতে হবে, নিজেদের পণ্য বানানোর জন্য। উদাহরণ স্বরুপ আমরা যে চার্জার লাইট ব্যবহার করি অথবা মোবাইলের যে চার্জার ব্যবহার করি তা খুব সহজেই বানিয়ে ফেলা যায় যেটা হতে পারে চাইনিজ ডিজাইনের তুলনায় অনেক অনেক গুনে ভাল এবং চাইলেই এরকম ছোট ছোট দেশীয় পণ্য তৈরি করে একটা ছোট কোম্পানি খোলা যায়।

১৯৭৯ সালে জাপানে এমন একটি প্রকল্প চালু হয়েছিল, যেখানে তাদের লক্ষ ছিল “একটি গ্রাম একটি পণ্য”। সেখানের গভর্নর এই ধারনাটি চালু করেন আজ জাপান কোথায় আমরা নিজ চোখেই দেখছি। পরবর্তীতে থাইল্যান্ড একই ধরনের একটি প্রকল্প শুরু করে। আর আমরা শুধু পড়ে এবং প্রশংসা করেই ক্ষান্ত।

আমি মনে করি উন্নতি একটি নতুন সফল চিন্তাধারা যেটাকে বাস্তবায়ন করা সম্ভব। আমাদের দেশে শ্রমিকের খরচ আসলেই কম এবং অনেক মানুষ বেকার ঘুরে বেড়ায় যাদেরকে একটু টেকনিক্যাল জ্ঞান দিয়ে কাজে বসিয়ে দিলে অনেক কিছুই বের হয়ে আসবে। উদাহরণস্বরুপ টেলিভিশন কিংবা মোবাইলের মেকারদের কথায় ভেবে দেখা যায়। ছোট ছোট নষ্ট হয়ে যাওয়া পার্টস্‌ বদলিয়ে দিয়ে আসলেই অনেক টাকা রোজগার সম্ভব। এর জন্য দরকার কিছুদিনের ট্রেনিং, সরকারী উদ্যোগে যা করা যেতে পারে ব্যাপকভাবে। তাদের ব্যবসা শুরু করার জন্য দেওয়া যেতে পারে বিনা অথবা নামমাত্র সুদে ঋণ।

উন্নতি নামক মানুষটি আমাদের আসেপাশেই ঘুরঘুর করছে আমরা যেন ঠিকমত চিনতে পারছিনা। আমরা ঠিক ধরতে পারছিনা কাকে দিয়ে শুরু করব কিংবা কিভাবে তাদেরকে দিয়ে সাজিয়ে গুছিয়ে নেব। এই গুছানোর কাজগুলো আমরা নিজেরাই করতে পারি শুধু দরকার আমাদের গঠনশীল মানসিকতা ও ধৈর্য। এই ধৈর্য এবং বিশ্বাসকে কাজে লাগিয়ে আমরা আসলে পারব “এক গ্রাম এক পণ্যের” মত কোন প্রকল্পকে বাস্তবায়ন করতে এবং আমরাও একদিন জাপানিদের মত নিজের পণ্য নিজেরাই তৈরি করে ব্যবহার করব।
১০টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সভ্যতার দাবাখেলা-ইতিহাস

লিখেছেন ইল্লু, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:৪৫

ইতিহাসটা অনেকটা দাবার ছকের মত সাজানো,সামনের ঐ রাজা,মন্ত্রী নিয়ে যত গল্পকথা,আশেপাশের হাতী ঘোড়ারা কিচছুটা আনুষাঙ্গিক হলেও পেছনের সারিবাধাঁ সৈন্যদের কথা খুব একটা জানা যায় না।১৯০৭ সালের দিনাজপুর রেলওয়ে ষ্টেশনের চোখের... ...বাকিটুকু পড়ুন

# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?

লিখেছেন প্রগতি বিশ্বাস, ১৬ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৯



চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!

### ভূমিকা

প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন

এই কি পরিচয়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৬ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৫


তুমি নরপিশাচ হইও না,
মানুষ দেখো, স্বার্থের পূজারী হইও না,
ক্ষমতার আগুন চেও না,
সন্ত্রাসের উল্কা ভূত হচ্ছো!
দেখছি জঙ্গীবাদের ধোয়ার ছুঁয়া,
এই কি তোমার পরিচয়?
প্রশ্ন কাকে ভালোবাসতে চাও
মানুষ নাকি অন্য কিছু... ...বাকিটুকু পড়ুন

বর্ষায় সালথা গ্রামে

লিখেছেন রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩

গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর থেকে... ...বাকিটুকু পড়ুন

বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

লিখেছেন অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬



বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

×