অনুপায়
২৯ শে নভেম্বর, ২০১৭ দুপুর ২:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হৃদপিণ্ডের মাঝখানটায় একটা জায়গা আছে
যা পূর্ণ হয় না কখনই, হবেও না।
একটা ফাঁকা জায়গা
এমনকি সেইসব মুহূর্তেও
যখন আকণ্ঠ ডুবে রই
স্বর্গসুখে।
স্বর্গ ভেদ করে যখন ঊর্ধ্বগামী হই
তখনও, শূন্য।
একদিন সবাই টের পাব
দেখতে পাব সেই শূন্য ঘরটা
সবকিছু তুচ্ছ হবে,
চোখ আটকা পড়বে শূন্যতায়।
হৃদপিণ্ডের মাঝখানটায় একটা জায়গা আছে
যা পূর্ণ হয় না কখনই, হবেও না।
আমরা বসে থাকব, অপেক্ষায়
এবং
অপেক্ষায়
বসে থাকব ঠিক
সেই শূন্য জায়গাটায়।
।। অক্টোবর ৩১, ২০১৭।। ঢাকা
সর্বশেষ এডিট : ২৯ শে নভেম্বর, ২০১৭ দুপুর ২:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একটা ছোট নৌকা, পাল তুলে, পাড়ি দিচ্ছে -
অন্তহীন তারার রাস্তা পেরিয়ে।
পেরোচ্ছে গ্রহ, ধূমকেতু, ছুটন্ত আগুনের টুকরো,
দূরে কোথাও ধাক্কা লাগে, তারপর শব্দটা মিলিয়ে যায়।
ধীরে, খুব ধীরে এগোয় নৌকা;
তবু এগোয়।
নৌকায়...
...বাকিটুকু পড়ুন
ব্লগে ১০ বছর পার করে দিলাম। কত সময় কেটে গেছে এখানে, কত পরিচিত মুখ রয়ে গেছে এখানে। তবুও ভালোবাসার বন্ধন যেন শেষ না হয়।
যে কবিতাটা দিয়ে ব্লগিং শুরু করেছিলাম...
...বাকিটুকু পড়ুন
পাকিস্তান সৃষ্টির বছরখানেক আগে ১৯৪৬ সালে বোম্বে শহরের দুই নামকরা পার্সি ডাক্তার বুঝতে পেরেছিলেন যে ভারতের অন্যতম শীর্ষস্থানীয় রাজনীতিবিদ এবং আইনজীবী মোহাম্মদ আলী জিন্নাহর আয়ু আর বেশিদিন নেই। ডা....
...বাকিটুকু পড়ুন
আজ একটা নতুন খবর ভাগ করে নেই সবার সাথে। অনেক দিন থেকেই ভাবছিলাম, নিজের গল্প দিয়ে যদি নাটক বা সিনেমা করা যেত। পরিচিত যারা কাজ করেন তেমন দু একজনের সাথে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
কলাবাগান১, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ রাত ৯:১১

লিখা টির ইতিহাস ভিত্তিক ইনফো এআই থেকে সংগৃহীত
আমরা সবাই জানি যে ১৯৭১ সনের ১৬ই ডিসেম্বর বিকেলে পাকিস্হান হানাদার বাহিনী আত্মসমর্পন করে মিত্রবাহিনীর কাছে। কিন্তু আমরা অনেকেই হয়তো জানি না,...
...বাকিটুকু পড়ুন