বেদূঈন
ধবল কঙ্কাল যেথা দিকে দিকে রয়েছে ছড়ায়ে
অন্তহীন বালুকা জড়ায়ে,
দিবানিশি জ্বলিতেছে লক্ষ চুল্লিশিখা
পথে পথে দৈন্য যেথা, গøানি বিভীষিকা,
নিঃসহায় প্রাণ,
মরুভু-ঝটিকা গর্জে দিকে দিকে ক্ষিপ্ত, বহ্নিমান!
কোটি কোটি বিষতীব্র ভুজঙ্গম ফণার ঘূর্ণনে
মরীচিকা জাগে ক্ষণে ক্ষণে-
মোহের মাধুরী মাখা মৃত্যুর পাথার!
-শ্যামা বসুন্ধরা ত্যজি সেই পথে তুমি কেন যাও বারবার
ওগো বেদূঈন!
-মোদের নগর পল্লী-আমাদের সুসজ্জিত, শান্ত রাত্রি দিন
ঝলমল প্রাসাদ বিপণি,
লীলাকক্ষ, নৃত্যগীত, প্রমোদের ধ্বনি
বিভ্রম, বিলাস,
মনোহরা এ ধরণী-পুষ্পকুঞ্জ, জোছনানিশি, সুরভিত এই মধুমাস
এ বিচিত্র গৃহাঙ্গন, এই অন্তঃপুর,
শান্ত সুমধুর,
প্রেয়সীর হাসি অশ্রæমাখা;
-যৌবনের এ জয়পতাকা,
মোদের এ বর্ষ, ঋতু, ঊষা, বিভাবরী
তোমারে করে না মুগ্ধ-কোন দূর দিগন্তের দীর্ঘ পথ ধরি,
ধু ধু ধু ধু বালুকার বিজন সংকটে,
চত্রবালতটে
উঠিতেছ আস্ফালিয়া তুমি!
-তোমার চরণতলে নাচিতেছে যোজনান্ত তপ্ত মরুভূমি
উন্মাদ, উত্তাল।
বালুকার পারাবার, আকাশের আরক্ত মশাল
বক্ষে তব আসিতেছে ছুটে!
মোনতীক্ষè তীব্র রক্ত তোমার ও আঁখির সম্পুটে
পলে পলে ঘুরে যায় ধূ¤্রাকাশ গিরি, বালিয়াড়ি।
তন্দ্রাহারা যাত্রী ওগো-শ্রান্তহীন মরূপথচারী,
হারায়েছে দিশা
অনন্ত নৃত্যের লোভে, অফুরন্ত উল্লাসের তৃষা
চিত্তে তব নিরন্তর উঠিতেছে দহি,
হে দূর-বিরহী!
-মৌন গৃহতলে বসি নিরালা-একাকী,
শতাব্দীর সভ্যতার পিঞ্জরের পাখি
আছি মোরা আর্ত ¤øান আঁখি দুটি তুলে!
-সীমাহারা নীলিমার কূলে
যেতে চাই ছুটে,
অসংখ্য শৃঙ্খলাঘাতে বিদ্রোহীর বক্ষে শুধু রক্ত ওঠে ফুটে!
ভাঙে না এ প্রাচীরের কারা,
জেগে আছে চিরন্তর ব্যর্থ বিধিবিধানের এই মিথ্যা বিরাট পাহারা!
মনে মোর ঘুরে মরে লক্ষ্যহারা, বাধাবন্ধনহীন
মরুভূর কোন বেদূঈন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




