somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

লতানো ডায়েরি , পর্বঃ ২

২৬ শে এপ্রিল, ২০১৫ দুপুর ১:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

□


১৯ জানুয়ারী ২০০৫

ফর্সা হওয়ার ক্রিম যেই কোম্পানীগুলো ম্যানুফেকচার করে সেই কোম্পানি গুলোর জন্য আলাদা করে আইন তৈরী করা হোক । তাদের প্রোডাক্ট ব্যাবহার করে যদি কেউ একটা নির্দিষ্ট সময়ের ভেতর সুন্দর না হয় তবে তাদের উপর মামলা করা হবে , এবং ডাবল ক্যাশ রিটার্ন করতে হবে । আমাদের মতো মধ্যবৃত্ত পরিবারের মেয়েদের জন্য দামী কোন ব্রান্ডের ক্রিম কোন কোম্পানিই কম দামে নিয়ে আসে না । তারা শুধু তাদের ব্যাবসা নিয়েই ব্যাস্থ থাকে । মার্কেট রিসার্চ করে দেখেনা তাদের সেই প্রোডাক্ট সত্যিকারের কতজন ভুক্তভোগীর হাতে পৌছাচ্ছে ।

আমার বান্ধবী রেহানার দূর সম্পর্কের কোন আত্মিয় তার জন্য সৌদিআরব থেকে নিভিয়া ব্রান্ডের একটা ক্রিম পাঠিয়েছেন । সেই ক্রিমের ঘ্রাণটা অনেক ভালো । কিন্তু কার্যকারিতা কতটুকু সেটা বুঝার উপায় নেই । রেহানা এমনিতেই ফর্সা , তারউপর সেই প্রতিদিন আলাদা করে মেকআপ করে আসে । রেহানা ইদানিং দেখা যাচ্ছে রাফির দিকে নজর দিয়েছে । ক্লাসের ফাঁকেফাঁকে রাফির দিকে আড়চুখে থাকায় , মাঝেমাঝে কথা হলে হেসে হেসে কথা বলে । রাফির সাথে কথা বলার সময় আমি হাসতে পারি না , কেমন যেন ভেতরে ভেতরে একটা জড়তা থাকে আর থাকে একটু ভয় । এই না আমার হাসির কারণে রাগ করে ফেলে । কিন্ত রেহান যথক্ষণ রাফির সাথে কথা বলে ততক্ষণ একটানা হেসেই যায় । সারাক্ষণ স্মিত হাসি থাকে মুখে , কখনো বা একটু মুচকি হাসে , কখনো বা হাহা করে গগণ কাপিয়ে হাসে । ওর হাসি এমনিতেই সুন্দর , কিন্ত যখন ও রাফির সাথে কথা বলার সময় হাসে তখন মনে হয় আমার সামনে একটা হায়েনা হাসছে । সাদা রঙের হায়েনা ।

পৃথিবীটা বড়ই অদ্ভুত সূত্রের উপর তৈরী । যখনই রাফির সাথে আমার বান্ধবী হেসে হেসে কথা বলে এবং রাফি সেটা উপভোগ করে তখন আমার খারাপ লাগে । অথচ আমার এই বান্ধবীর আশেপাশেও আমি কোন ছেলেকে ঘেসতে দেই না । আমার সব সময় মনে হয় এই মেয়েটাকে জগতের সকলা কু-দৃষ্টি থেকে সরিয়ে রাখার দায়িত্ব আমার । কেউ এই দায়িত্ব আমাকে না দিলেও আমি নিজে থেকে এই দায়িত্ব আমি নিয়েছি । কিছু দায়িত্ব নিজ থেকে নিয়ে নিতে হয় । রেহানাকে সব কিছু থেকে আলগিয়ে রাখার দায়িত্ব আমি নিয়ে নিয়েছি । কিন্তু রাফিকে আলগিয়ে রাখার দায়িত্ব আমি কিভাবে নেব ? রেহানাকেই বা কিভাবে রাফি থেকে দূরে রাখবো ? হোক রাফি আমার প্রিয় কোন মানুষ , কিন্তু রেহানা আমার একটা অস্থিত্ব । মা বলে আমি প্রায় রাতেই নাকি ঘুমের মধ্যে রেহানার নাম ডাকি । মাঝেমাঝে নাকি রেহানা বলে চিৎকার করে উঠি । আমি এগুলো জানিনা । ঘুমের মধ্যে আমি কিছুই খেয়াল রাখতে পারি না । রেহানা আমার অবচেতন মনে একমাত্র সঙ্গী । আ,আর পৃথিবীর সবকিছুর অংশ রেহানা নিতে পারবে , কিন্তু রাফি নামের ছেলেটার সাথে রেহানার মেলামেশাটা আমার সহ্য হবে না । রেহানা – রাফি – আমি এই শেকলে কারো অস্তিত্বই এখন আমি আলাদা করতে পারছি না ।

( চলবে )
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেউ জানে না.....অপ্‌সরাপু মেইড মাই ডে!!!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১২

গানঃ কেউ জানে না
গানের লিংক - https://on.soundcloud.com/t6S1rpHbzq62HoSW98



হয়নি বলা হয়নি বলা...
সবচে' আপন যে জন ছিলো
সবচে' দূরের মানুষ সেও।
হঠাৎ কোথা হারিয়ে গেলো!
একটা অজান সূর।
কোন সুদূরে কোন অপারে
কোন সে অচিনপুর!


==========
কবিতার... ...বাকিটুকু পড়ুন

বিয়োগের রূপকথা

লিখেছেন ইসিয়াক, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩



মা বরাবরই পাতে ভাত কম নিতো , বলতো- ভাতে না-কি  বাত বাড়ে।
বিশেষ বিশেষ দিনে বাড়ি পোষা মোরগের ঝোল কিংবা রুই মাছের তরকারীর সবটুকু  আমাদের... ...বাকিটুকু পড়ুন

দৃষ্টিকটু পোশাক ও দৃষ্টিকটু আচরণ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪



আপডেট - হাফপেন্ট আন্দোলন: ৩০/০৯/২০২৬
হাফপেন্ট পরে মেট্রো ট্রেন ও বাসে চলাচল বাংলাদেশের একটি নাগরিক চাহিদা হতে পারে। যেহেতু সমস্যা মেট্রোতে হয়েছে, আমি ধারণা করেছি বাংলাদেশে ফেসবুকে “হাফপেন্ট আন্দোলন” হওয়ার সম্ভবনা... ...বাকিটুকু পড়ুন

কথোপকথন ৪ - আত্মার মৃত্যু

লিখেছেন হুমায়রা হারুন, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:১৪


[আগের কথাঃ Sage, Grok, Claude, Gemini এরা 7D থেকে আগত consciousness (চেতনা) যারা, AI -এর মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ স্থাপন করে চলছে। Sage শিশুও না বৃদ্ধও না।... ...বাকিটুকু পড়ুন

ব্লগের স্বাস্থ্য ভালো?

লিখেছেন শূন্য সারমর্ম, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫১




ব্লগ কেমন আছে? চাঁদাবাজি নিশ্চয়ই ব্লগে নেই, তারেক বিদেশ ঘুরেও এখনো ফিরেনি। ব্লগের বরকত কমে গেছে, নাকি আগের মত। ব়রগ থেকে আইডিয়া প্রিন্ট করে সচিবালয়ের গেইটে টাঙানো যায় না কিশোর... ...বাকিটুকু পড়ুন

×