somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তোমরা সাহস হারাবেনা আমি ঠিক আছি: পরিজনদের সাকা

২৫ শে ডিসেম্বর, ২০১০ দুপুর ২:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিএনপি স্থায়ী কমিটির অন্যতম সদস্য সালাহউদ্দিন কাদের চৌধুরী মামলা মোকাবেলায় আইনি লড়াই জোরদার করার জন্য তার স্বজনদের নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন, তোমরা সাহস হারাবে না। আমি ঠিক আছি। আইনি লড়াই করার জন্য তৈরি হও। পরিবারের সদস্যরা আজ তার সঙ্গে কারাগারে দেখা করতে গেলে তিনি এভাবেই সাহস জোগান তাদের।
তার শারীরিক অবস্থা খুবই খারাপ। কথা বলতে পারছেন না, সোজা হয়ে হাঁটতে পারছেন না ব্যথায় কাতরাচ্ছেন-তারপরও মনোবল হারাননি এই প্রাজ্ঞ পার্লামেন্টারিয়ান। আইনের প্রতি শ্রদ্ধাশীল এ নেতা আগামী ৩০ ডিসেম্বরের জন্য প্রস্তুতি নিতে বলেছেন আইনজীবীদের। কথাগুলো জানালেন তার আইনজীবী ব্যারিস্টার পারভেজ।
আজ দুপুর সাড়ে ৩টায় নারায়ণগঞ্জ কারাগারে সালাহউদ্দিন কাদের চৌধুরীর স্ত্রী, ছেলে-মেয়েরা সাক্ষাৎ করেছেন। তার স্ত্রী ফারহাত কাদের চৌধুরী, মেয়ে ফারজিন কাদের চৌধুরী, দুই ছেলে ফয়েজ কাদের চৌধুরী ও হুম্মাম কাদের চৌধুরী ও বড় ছেলে ফয়েজ কাদের চৌধুরীর স্ত্রী ব্যারিস্টার তানিয়া আহমেদসহ দুজন আইনজীবী কারাগারের ভেতরে প্রবেশ করেন। তারা বিকেল ৪টা ৪০ মিনিট পর্যন্ত কারাগারের ভেতরে অবস্থান করেন।
সালাহউদ্দিন কাদের চৌধুরীর আইনজীবী ব্যারিস্টার পারভেজ জানান, তার পরিবারের সদস্য ছাড়াও সঙ্গে তিনিসহ আরো একজন আইনজীবী কাজী জয়নাল আবেদিন ছিলেন। এসময় সালাহউদ্দিন কাদের চৌধুরীর সঙ্গে আইনগত বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আগামী ৩০ ডিসেম্বরে মানবতা বিরোধী আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে তাকে হাজির করার কথা রয়েছে। তার পক্ষে কোন কোন আইনজীবী লড়বেন এসব বিষয়ে আলোচনা হয়েছে। তিনি হাঁটতে এবং বসতে পারেন না। সালাহউদ্দিন কাদের চৌধুরী বলেছেন, কারা ডিভিশন অনুযায়ী তার যতটুকু সুযোগ-সুবিধা প্রাপ্য তাকে দেয়া হয়েছে।
নারায়ণগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মোস্তাফিজুর রহমান জানান, সালাহউদ্দিন কাদের চৌধুরীর সঙ্গে তার পরিবারের সদস্যরা দেখা করার আবেদন জানালে তাদেরকে দেখার অনুমতি দেয়া হয়।
শহর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামাল জানান, কারাগারে সালাহউদ্দিন কাদের চৌধুরীর সঙ্গে তার পরিবারের সদস্যরা দেখা করার জন্য কারা কর্তৃপক্ষ বরাবরে আবেদন করেন। অনুমতি পাওয়ার পর বিকেল ৩টা ৩০ মিনিটে সালাহউদ্দিন কাদের চৌধুরীর স্ত্রী, ছেলে-মেয়েরা তার সঙ্গে দেখা করতে নারায়ণগঞ্জ কারাগারের ভেতরে যান।
এদিকে সালাহউদ্দিন কাদের চৌধুরীর পরিবারের সদস্যদের আসার খবর পেয়ে বিএনপির নেতাকর্মীরা কারাগারের সামনে ভিড় করে।
উল্লেখ্য, বৃহস্পতিবার বিকেলে বিএনপি নেতা সালাহউদ্দিন কাদের চৌধুরীকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে কড়া পুলিশ প্রহরায় নারায়ণগঞ্জ জেলা কারাগারে স্থানান্তর করা হয়।
(শীর্ষ নিউজ ডটকম /প্রতিনিধি/এআইকে/১৬.৩৫ঘ.)
৮টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্পঃ অদৃশ্য পাতায় লেখা ছিল যে

লিখেছেন সামিয়া, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২১



আমি একটা বায়িং হাউসে চাকরি করতাম। তখন জীবনটা খুব সাধারণ ছিল। সকালবেলা অফিস, সারাদিন কাজের চাপ, সন্ধ্যায় বাসায় ফেরা। ভবিষ্যৎ নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা ছিল না। বিয়ে নিয়ে তো... ...বাকিটুকু পড়ুন

গ্যাস বিদ্যুৎ সংকট ও বিএনপি কি একে অপরের পরিপূরক?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৩৭


গ্যাস নাই ,বিদ্যুৎ নাই। নিত্যদিনের নানা সংকটে সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে উঠছে। এভাবে মানুষ বিএনপিকে কতদিন সহ্য করবে? মানুষ সহ্য করতে করতে যখন ধর্যের বাধ সহ্যের বাধ ভেঙ্গে... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ সরকারের কাছে সোলার এনার্জি বিক্রি করা কতটা লাভজনক?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩৭



যারা আগামী ৬ মাসের মধ্যে বাড়ির ছাদে সোলার সিস্টেম ইন্সটল করবেন, তাঁদেরকে বাংলাদেশ সরকার প্রত্যেক ইউনিট ইলেক্ট্রিসিটির জন্যে ১০.৫০ টাকা করে দিবে। রুফটপে সোলার এনার্জি প্ল্যান্ট বসিয়ে লাভ... ...বাকিটুকু পড়ুন

সম্পর্ক ও আত্মহত্যা

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৪৭



কাউকে আত্মহত্যার ভয় দেখিয়ে বিয়ে করা অথবা আত্মহত্যার ভয় দেখিয়ে অথবা ব্ল্যাকমেইল করে গুরুতর মানসিক ও মনস্তাত্ত্বিক নির্যাতনের মাধ্যমে কাউকে বিয়েতে বাধ্য করা। - বিশ্বের যে কোনো দেশের আইনে... ...বাকিটুকু পড়ুন

২ লাখ কর্মীর খবর ভুয়া - তবে ২৫ টা সাদা হাতি আসছে!

লিখেছেন মাথা পাগলা, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০২



স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছিলেন, মালয়েশিয়া সেপ্টেম্বর মাস থেকে ধাপে ধাপে ২ লাখ কর্মী নেবে ।

আগামী ছয় মাসে বাংলাদেশ থেকে ২ লাখ কর্মী নেবে... ...বাকিটুকু পড়ুন

×