somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বর্তমানে দেশে বিরাজমান অবস্থা অতীতের যে কোন সময়ের চেয়ে ভয়াবহ।

২৭ শে ডিসেম্বর, ২০১০ বিকাল ৩:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গণতন্ত্রের নামে দেশে স্বৈরতন্ত্র ও ফ্যাসিজম চলছে বলে মন্তব্য করেছেন দেশের বিশিষ্ট নাগরিক রাজনীতিবিদ, বুদ্ধিজীবী, পেশাজীবী ও সুশীল সমাজের নাগরিকরা। বর্তমান পরিস্থিতিকে শ্বাসরুদ্ধকর বলে অভিহিত করে বিশিষ্টজনেরা বলেন, এ অবস্থা থেকে গণতন্ত্র ও নাগরিকদের মুক্ত করতে সর্বাত্মক গণআন্দোলন গড়ে তুলতে হবে। সোমবার জাতীয় প্রেসক্লাবে সুশাসনের জন্য নাগরিক (সুজন) আয়োজিত বাংলাদেশে আইনের
শাসনের বর্তমান অবস্থা শীর্ষক গোলটেবিল আলোচনায় তারা এ কথা বলেন। সুজন সভাপতি অধ্যাপক মোজাফফর আহমেদের সভাপতিত্বে গোলটেবিল আলোচনায় আরও বক্তব্য রাখেন বিচারপতি কাজী এবাদুল হক, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা, আইন ও শালিস কেন্দ্রের প্রধান নির্বাহি এডভোকেট সুলতানা কামাল, টিআইবির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এম হাফিজ উদ্দিন খান, ঢাবির আইন বিভাগের অধ্যাপক ড. আশিক নজরুল, সাবেক সচিব এনাম আহমেদ চৌধুরী, আওয়ামী লীগ নেতা মাহমুদুর রহমান মান্না, অধ্যাপক আতাউর রহমান, বিশিষ্ট সাংবাদিক আবুল মকসুদ, রুহুল আমিন খান, সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার, সাইফুল আজম প্রমুখ।
বক্তারা বলেন, দেশের প্রধান তিনটি অঙ্গের মধ্যে নির্বাহি বিভাগ তথা প্রশাসন ও সংসদ অকার্যকর হয়ে পড়েছে। বিচার বিভাগের উপর মানুষের আস্থা নেই। সরকারের সর্বোচ্চ ব্যক্তি থেকে শুরু করে র্তণমূল পর্যায় পর্যন্ত কেউ আইনের তোয়াক্কা করছেন না। গণতান্ত্রিক শাসনের নামে স্বৈরতন্ত্র চলছে। প্রতিবাদ না হলে এ স্বৈরতন্ত্র আরো শক্তিশালী হবে। মামলা দিয়ে যাকে তাকে রিমান্ডে নিয়ে বর্বর নির্যাতন চালানো হচ্ছে। সরকার আইনের শাসন প্রতিষ্ঠার পরিবর্তে নাগরিকদের রিমান্ডে নিয়ে নির্যাতন চালিয়ে দমিয়ে রাখার চেষ্টা করছে। সরকারের সমালোচনা করলেই হয় রাষ্ট্রদ্রোহ মামলা না হয় মানহানি মামলা দিয়ে অথবা কোন অভিযোগ ছাড়াই রিমান্ডে নেয়া হচ্ছে। বর্তমানে দেশে বিরাজমান অবস্থা অতীতের যে কোন সময়ের চেয়ে ভয়াবহ।
(শীর্ষ নিউজ ডটকম/এসআর/ডিএইচ/এমএইচ/১৩.৩৬ঘ)
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্পঃ অদৃশ্য পাতায় লেখা ছিল যে

লিখেছেন সামিয়া, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২১



আমি একটা বায়িং হাউসে চাকরি করতাম। তখন জীবনটা খুব সাধারণ ছিল। সকালবেলা অফিস, সারাদিন কাজের চাপ, সন্ধ্যায় বাসায় ফেরা। ভবিষ্যৎ নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা ছিল না। বিয়ে নিয়ে তো... ...বাকিটুকু পড়ুন

গ্যাস বিদ্যুৎ সংকট ও বিএনপি কি একে অপরের পরিপূরক?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৩৭


গ্যাস নাই ,বিদ্যুৎ নাই। নিত্যদিনের নানা সংকটে সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে উঠছে। এভাবে মানুষ বিএনপিকে কতদিন সহ্য করবে? মানুষ সহ্য করতে করতে যখন ধর্যের বাধ সহ্যের বাধ ভেঙ্গে... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ সরকারের কাছে সোলার এনার্জি বিক্রি করা কতটা লাভজনক?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩৭



যারা আগামী ৬ মাসের মধ্যে বাড়ির ছাদে সোলার সিস্টেম ইন্সটল করবেন, তাঁদেরকে বাংলাদেশ সরকার প্রত্যেক ইউনিট ইলেক্ট্রিসিটির জন্যে ১০.৫০ টাকা করে দিবে। রুফটপে সোলার এনার্জি প্ল্যান্ট বসিয়ে লাভ... ...বাকিটুকু পড়ুন

সম্পর্ক ও আত্মহত্যা

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৪৭



কাউকে আত্মহত্যার ভয় দেখিয়ে বিয়ে করা অথবা আত্মহত্যার ভয় দেখিয়ে অথবা ব্ল্যাকমেইল করে গুরুতর মানসিক ও মনস্তাত্ত্বিক নির্যাতনের মাধ্যমে কাউকে বিয়েতে বাধ্য করা। - বিশ্বের যে কোনো দেশের আইনে... ...বাকিটুকু পড়ুন

২ লাখ কর্মীর খবর ভুয়া - তবে ২৫ টা সাদা হাতি আসছে!

লিখেছেন মাথা পাগলা, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০২



স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছিলেন, মালয়েশিয়া সেপ্টেম্বর মাস থেকে ধাপে ধাপে ২ লাখ কর্মী নেবে ।

আগামী ছয় মাসে বাংলাদেশ থেকে ২ লাখ কর্মী নেবে... ...বাকিটুকু পড়ুন

×