অবরোধের আগের দিনটিতে ---বান্দরের খেলা
১৯ শে নভেম্বর, ২০০৬ সকাল ১১:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আজকে সারাদিন অনেক ব্যস্ততার মইধ্যে কাটাইলাম। বিকালে ধানমন্ডিতে পান-সুপারীতে গেলাম, ওই খান থেইক্যা একটা মায়সুরী চাবাইতে চাবাইতে বাইর হইয়াই সামনে পড়ল একটা বান্দর। নকল না আসল বান্দর। একজনের লাইগ্যা দাড়াইয়া আছি। চিন্তা করলাম বেটায় যখন খেলাই দেখাইতাছে, একটু টাইম পাস করি।
যাই হোক খেলাটা হইল বান্দরটারে বেটায় যেইটা কয়, ওইটাই শুনে। ব্যাটা সবাইরে কইল, এহন আমি ওরে একটা চেয়ারে বসামু। চেয়ার থেইকা লাফ মাইরা এই রিং-টার ভিতর দিয়া গাও না লাগাইয়া আইব যাইব। তয় আমি চিন্তা করলাম ধুর মিয়া এইটা আবার কোন খেলা হইল নাকি। যাই হোক খেলা শুরু করল। তয় বান্দরটারে যখন চেয়ারে বসাইয়া দুরের থেইকা বাদাম দেহায় ওইটা আর আইবার চায়না। অনেক সাধাসাধির পরেও যখন আর চেয়ার ছাইড়া উঠতাছেনা হঠাৎ কইরা পিছন থেইক্যা একজনে কইল ওই মিয়া তোমার বান্দর চেয়ার ছাইড়া ওঠতাছেনা কেন? আরেক জন কইল, ওই মিয়া বান্দরের নামডা কি ? বেডায় কইল রাখছিলাম মন্টু, তয় মনে ওইতাছে আজিজ কইয়া এহন থেইক্যা ডাকতে অইব।
শুনে আমার মনে অইল শালা শূ. বা. আজিজ্যা কি এইভাবেই জনমনে রইয়া যাইব?
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার...
...বাকিটুকু পড়ুনমনে পড়ে ফেসবুক সম্পর্কে প্রথম ধারণা লাভ করি ২০০৮ সালে। ১৮টি বছর। বাংলাদেশে সম্ভবত তখন থেকেই মানুষ ধীরে ধীরে ফেসবুকের সাথে পরিচিত হতে শুরু করে। আর এই ফেসবুকই সম্ভবত সামাজিক... ...বাকিটুকু পড়ুন
গোলপাতার ফল
সাইফুল ইসলাম সাঈফ
সুন্দরবন দেখা হয়নি সেখানে গিয়ে
ইচ্ছে হয় যেতে তার সৌন্দর্য দেখে
তবে কখনো ভাবিনি যাবো
নিজ চোখে দেখব বাঘ ও হরিণ
নাম শুনেছি বনের প্রধান গাছ
সুন্দরী, গেওয়া, গরান, কেওড়া;
বাইন, গোলপাতা, খলশি... ...বাকিটুকু পড়ুন

আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই...
...বাকিটুকু পড়ুনআনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন